a
ফাইল ছবি: ইরান ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে ইসরাইলে
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই ইসরাইলে বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
এদিকে, ইসরাইলের দাবি করেছে, শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ওদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা বলেছে, তাদের অভিযান হবে সীমিত। কিন্তু হিজবুল্লাহ ইসরাইলি সেনাদের এ দাবিকে অস্বীকার করেছে।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক একটি সময়ের মুখোমুখি তার দেশ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগেই হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রশাসন ইসরাইলকে সুরক্ষিত রাখতে প্রস্তুত। হিজবুল্লাহকে সমর্থন দিয়েছে তুরস্ক, ইরাক, সিরিয়া। এসব দেশ যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ এক যুদ্ধ শুরু হয়ে যাবে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠবে। অন্যদিকে, গাজায় উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সেখানে মঙ্গলবার তারা কমপক্ষে ২৯ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে।
এ নিয়ে গত বছর ৭ই অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা প্রায় ৪১,৬৩৮ জন। জর্ডান থেকে আল জাজিরার সাংবাদিক নিলস আদলার বলছেন, দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আম্মানের আকাশের ওপর দিয়ে তা উড়ে যায়। তবে এবার তার অনেকগুলোকে আকাশে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, গাজা, হিজবুল্লাহ ও লেবাননের মতোই শোচনীয় পরিণতি ভোগ করতে হবে ইরানকে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীকে নিরাপদ রাখতে এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে ইসরাইলকে সমর্থন করে যাবে যুক্তরাষ্ট্র।
এর আগে আল জাজিরার খবরে বলা হয়, ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে রাস্তায় গোলাগুলি হয়েছে। তাতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। তবে সংখ্যা জানা যায়নি। সূত্র:মানবজমিন
ছবি সংগৃহীত
বিশ্ব জুড়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব। আন্তঃদেশীয় চ্যালেঞ্জ ও আঞ্চলিক সংঘাত এর অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে। এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এই সতর্কবার্তায় উঠে এসেছে। প্রতিবেদনে আমেরিকাকে ক্রমশ ভঙ্গুর বিশ্ব ব্যবস্থা মোকাবিলা করতে হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে চীন প্রভাবিত করতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সোমবার মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআই), কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ), কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) দেশটির সিনেট গোয়েন্দা কমিটির কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে চীন, ইরান ও রাশিয়া বর্তমান আন্তর্জাতিক বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। একই সঙ্গে ইউক্রেনে রুশ অভিযান ও ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরাইলের সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চাভিলাষী ও উদ্বিগ্ন চীন, সংঘাতপ্রবণ রাশিয়া, আঞ্চলিক কিছু শক্তি যেমন ইরান এবং আরো সক্ষম কিছু অরাষ্ট্রীয় গোষ্ঠী বিশ্বব্যবস্থার নিয়মনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। একই সঙ্গে বিশ্বব্যবস্থায় আমেরিকার শ্রেষ্ঠত্বও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর পেছনে চীন, রাশিয়া ও ইরানের মতো শক্তিধর কয়েকটি রাষ্ট্ একত্র হয়ে কাজ করছে।
বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যখন যুদ্ধে লিপ্ত, অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক সহায়তা দিয়ে মস্কোর পাশে দাঁড়াচ্ছে চীন। রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য বাড়ছে। রাশিয়ায় সামরিক কাজে ব্যবহূত হতে পারে, চীন থেকে এরকম সব পণ্যের রপ্তানি ২০২২ সাল থেকে তিন গুণ বেড়েছে।
সোমবার সিনেটের গোয়েন্দা কমিটির কাছে ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন এনআইয়ের পরিচালক এভ্রিল হেইনস। সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসও একই ধরনের অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে আমেরিকায় সন্ত্রাসবাদের হুমকি নতুন পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন। সূ্ত্র: ইত্তেফাক
রাস্তাটির খন্ডিত ছবি
সরিষাবাড়ি প্রতিনিধিঃ সরিষাবাড়ি ৪ নং আওনা ইউনিয়নের স্থল প্রাইমারী স্কুল থেকে প্রায় ১০০ গজ দক্ষিণ-পশ্চিমে রাস্তাটি গ্রামের কিছু অসৎ লোকের কারণে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। রাস্তার পার্শ্বে জমির মালিকরা আইলবাতর কেঁটে ছেটে ফেলার কারণে রাস্তার প্রশ্বস্থতা কমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে ভীষণ কষ্ট হয়।
বিশেষ করে, ঝড়-বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে মানুষ একেবারেই চলাচল করতে পারেনা। গ্রামের মানুষের চলাচলে দূর্ভোগ লাগবে ইউনিয়ন পরিষদ থেকে ইতিমধ্যে রাস্তাটি কিছু চওড়া করতে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু সেই কাজ করা সম্ভব হচ্ছেনা, উক্ত রাস্তার পাশে একজন ব্যতিক্রমধর্মী জমির মালিক ও ৪ নং আওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি বেল্লাল হোসেনের বিয়াইন ও মহিলা লীগ নেত্রী জমিলা বেগমের কারণে। মহিলা লীগ নেত্রী জমিলা বেগম তার লোকজন, সাবেক চেয়ারম্যান বেলালের দাপটে সবাইকে ধরাকে সরা জ্ঞান করে। প্রতিবছর রাস্তার পাশ কেটে রাস্তাটি ছোট করার কারণে গ্রামের শত শত মানুষের চলাচলে দারুণ বিঘ্ন ঘটে।
তাই রাস্তাটি সংস্কারে দেড় লক্ষ টাকা অনুদানটি যেন বাতিল না হয় এবং এলাকার মানুষের চলাচলে সমস্যা সমাধানে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
অত্র এলাকার জন-সাধারণ যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন, উপরোক্ত সমস্যাগুলো সমাধানকল্পে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে, রাস্তাটি সংস্কারের দেড় লক্ষ টাকার অনুদানটি কাজে লাগিয়ে রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন করা হোক।