a মানবিক সাহায্যে উল্লেখযোগ্য অবদান রাখছে তুরস্ক
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মানবিক সাহায্যে উল্লেখযোগ্য অবদান রাখছে তুরস্ক


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫১
মানবিক সাহায্যে উল্লেখযোগ্য অবদান রাখছে তুরস্ক

ফাইল ছবি

তালেবানের মৌখিক অনুরোধের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে উল্লেখযোগ্য পরিমাণ মানবিক সাহায্য পাঠানোর পরিকল্পনা করছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু সোমবার রাতে এ তথ্য জানান। খবর মিডল ইস্ট আইয়ের।

চাভুসগ্লু বলেন, শীত মৌসুমে আফগানিস্তানের সহায়তা প্রয়োজন। আমরা নিজেদের সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও অনুরোধ করছি, আফগানিস্তানের প্রতি সাহায্যের হাত বাড়ান। দেশটি এবং তার অর্থনীতি যেন ভেঙে না পড়ে। এতে করে পার্শ্ববর্তী সকল দেশ বিভিন্ন বিষয়ে আক্রান্ত হবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের মাধ্যমে একটি করিডর ব্যবহার করে আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠানো হবে।

‘আফগানিস্তানে ইতোমধ্যে কার্যক্রম পরিচালনা করছে তুরস্কের রেড ক্রিসেন্ট। কিন্তু পাকিস্তানের মাধ্যমে আরও অতিরিক্ত সাহায্য দেশটিতে পাঠানো হবে’, বলেন চাভুসগ্লু।

তালেবান দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানে ফের ক্ষমতা দখল করে। তীব্র সংকটে থাকা আফগানদের বিভিন্ন দেশ মানবিক সহায়তা পাঠাচ্ছে।  এসব দেশের মধ্যে তুরস্ক অন্যতম অবদান রাখছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সাইবেরিয়ার শহর বারনাউলের ভিটাস নামের বাঘ গান গায়



বৃহস্পতিবার, ০৮ এপ্রিল, ২০২১, ০২:৪৫
সাইবেরিয়ার শহর বারনাউলের ভিটাস নামের বাঘ গান গায়

সাইবেরিয়ার শহর বারনাউলের ভিটাস নামের বাঘ গান গায়

বাঘ গান গায় শুনে অবাক হচ্ছেন অনেকেই। শুনতে অবাক হলেও ঘটনা সত্য। সাইবেরিয়ার শহর বারনাউলের একটি সার্কাসে এই বাঘকে দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ।

আট মাস বয়সী সেই বাঘ শাবককে এখন পরররযন্ত গর্জন করতে শোনেনি কেউ। তবে সেটির গলা থেকে মধুর সুর শুনেছেন অনেকেই। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটি ছোট থেকেই এইভাবে ডাকে। এখন সেই ডাক আগের থেকে অনেকটাই বেড়েছে।

ভিটাস নামের সেই বাঘটিকে দেখতে রোজ দলে দলে মানুষ আসছেন চিড়িয়াখানায়। বারনাউলের দ্য লেসন্যায়া স্যাজকা চিড়িয়াখানায় এখন প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ভিটাস। চিড়িয়াখানার অনেকে বলছেন, শাবকটি তার মাকে ডাকার সময় অদ্ভুত সুর তোলে। সেই ডাক অনেকটা পাখির কলতানের মতো। আবার কিছুটা বন্য বাঁদরের ডাকের মতোও বটে! তবে কর্তৃপক্ষ জানাচ্ছে, সেই ডাকে কোনও যন্ত্রণা নেই। বরং আহ্লাদে আটখানা হয়েই শাবকটি ওরকম ডাক ছাড়ে।

সেই শাবকটির ডাক রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানাচ্ছে, শাবকটির গলার ভোকাল কর্ডের গঠন ঠিকঠাক হয়নি। তাই গর্জনে সমস্যা হচ্ছে। ২০২০ সালের জুন মাসে জন্মেছিল ভিটাস। সে শেরখান ও বাঘীরার চতুর্থ সন্তান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

১৫ লাখ ই-রিটার্নে ১০ লক্ষ করদাতার করযোগ্য আয় নেই: এনবিআর চেয়ারম্যান


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ০৫:৪৪
১৫ লাখ ই-রিটার্নে ১০ লক্ষ করদাতার করযোগ্য আয় নেই: এনবিআর চেয়ারম্যান

ছবি সংগৃহীত

 

বিশেষ প্রতিনিধি, ঢাকা: চলতি করবর্ষে ১৫ লাখ ই-রিটার্নের মধ্যে ১০ লাখ করদাতারই করযোগ্য আয় নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তি করদাতাদের কর ছাড়ের সীমা সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা করার প্রস্তাব করেন।

তার জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, দাবিটা অযৌক্তিক না হলেও তাতে কিছু সমস্যা আছে।

তিনি বলেন, ধরেন এখন ডিজিটালি রিটার্ন সাবমিশন হওয়ায় সব তথ্যগুলো আমার হাতে চলে আসছে। আজকে দেখলাম ১৫ লাখ ১৫ হাজার (রিটার্ন জমা) হয়েছে। বর্তমানে প্রতিদিন ২-৩ হাজার করে রিটার্ন পাচ্ছি।

আমাদের অনলাইন রিটার্ন এখনও চালু আছে। অনলাইন রিটার্ন বন্ধ নাই, আবার অনেকে রিভাইজড রিটার্ন দিতে পারছেন অনলাইনে, এটা একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে। তবে সেখানে দেখলাম ১৫ লাখ রিটার্নের মধ্যে ১০ লাখ রিটার্নই জমা পড়েছে সাড়ে তিন লাখ টাকার নিচে। এরা এক টাকাও ট্যাক্স দেয় নাই।

এটা কিন্তু পেপার রিটার্নের ক্ষেত্রেও একই চিত্র। মফস্বলে যান এই চিত্রই দেখবেন। এখন করমুক্ত আয়সীমা বাড়িয়ে চার লাখ টাকা করলে শূন্য রিটার্নের সংখ্যা আরও এক লাখ বেড়ে যাবে বলে ধারণা এনবিআর চেয়ারম্যানের।

তিনি বলেন, কোয়ালিটি ট্যাক্সপেয়ারের সংখ্যা খুবই কম। এখন যদি আমরা এই সিলিংটাকে একটু বাড়িয়ে দিই, আমরা আলোচনা করব, দেব না এটা বলছি না। শুধু এতটুকু বলছি, আরও বড় একটা গ্রুপ যারা মিনিমাম কর দিত, তারাও ওই যে জিরো ট্যাক্সে চলে যাবে। এইটা হলো অসুবিধা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক