a ইসরায়েল বসতি স্থাপন চালিয়ে গেলে চরম মূল্য দিতে হবে: হামাস
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইসরায়েল বসতি স্থাপন চালিয়ে গেলে চরম মূল্য দিতে হবে: হামাস


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১১ জুন, ২০২১, ১১:০৯
ইসরায়েল বসতি স্থাপন চালিয়ে গেলে চরম মূল্য দিতে হবে: হামাস

ফাইল ছবি

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, যুদ্ধবিরতি অব্যাহত রাখতে হলে ইসরায়েলকে গাজা উপত্যকায় দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করতে হবে। ইহুদি বসতি চালিয়ে গেলে তাদের চরম মূল্য দিতে হবে।

আজ শুক্রবার আল-আকসা টিভিতে প্রকাশিত এক খবর এমনটাই জানানো হয়েছে। খলিল আল-হাইয়া আরও বলেছেন, গাজার পুনর্গঠনের সাথে সম্পর্কিত হুমকিকে প্রত্যাখ্যান করেছে হামাস এবং এব্যাপারে কোনো ধরনের রাজনৈতিক আপস করা হবে না।

জেরুজালেম এবং আল-আকসা মসজিদে ইহুদি বসতি স্থাপন বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়ে বলেন, যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে এবং এ জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে এটি কার্যকর করা গুরুত্বপূর্ণ। সূত্র: আনাদোলু এজেন্সি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইসরায়েলের সহিংসতা গ্রহণযোগ্য নয়: পোপ ফ্রান্সিস


আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার, ১৬ মে, ২০২১, ১০:৩৬
ইসরায়েলের সহিংসতা গ্রহণযোগ্য নয়: পোপ ফ্রান্সিস

ফাইল ছবি । পোপ ফ্রান্সিস

চলমান ইসরায়েলের নারকীয় হত্যাকান্ডকে "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা নিয়ে এই প্রথমবার মুখ খুললেন পোপ ফ্রান্সিস। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা যায়, সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক ভাষণে বিশেষত শিশুদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন, "তারা ভবিষ্যৎ গড়তে চায় না, বরং এটি ধ্বংস করতে চায়"।

তিনি আরো বলেন, গাজায় সম্প্রতি ইসরায়েলের হামলায় শিশুসহ অনেক নিরীহ মানুষ মারা গেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি শান্তি বজায় রাখতে এবং অস্ত্রের ঝনঝনানির অবসান ঘটাতে এর সঙ্গে জড়িতদের কাছে আবেদন জানাচ্ছি।

আজ রবিবার (১৬ মে) ফিলিস্তিনির গাজা উপত্যকায় চালানো বিমান হামলা অন্তত ১৩ শিশুসহ ৩৩ জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করা হয়েছে। এছাড়া মাত্র ১ঘন্টা আল্টিমেটাম দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে এপি ও আল জাজিরার ভবন। 

গত ৭ দিন টানা এই হামলায় এখন পর্যন্ত ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার মধ্যে অন্তত ৫২ জন শিশু। আহত হয়েছে হাজারের বেশি মানুষ। গ্রেফতার করা হয়েছে অগনিত নর-নারীকে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

নতুন করে ভারতে আতংক ছড়াচ্ছে ‘হোয়াইট ফাঙ্গাস’


আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার, ২২ মে, ২০২১, ১০:৫১
নতুন করে ভারতে আতংক ছড়াচ্ছে ‘হোয়াইট ফাঙ্গাস’

ফাইল ছবি

করোনার যেনো ভারতকে আটকে ধরেছে । দেশটিতে করোনায় গত একদিনের  মৃতের সংখ্যা আবারো চার হাজার ছাড়ালো । করোনার দ্বিতীয় ঢেউয়ে হুমড়ি খেয়ে পড়া ভারতে আবার নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসের প্রোকোপের পর  হোয়াইট ফাঙ্গাস বা সাদা ছত্রাক দেখা দিয়েছে ।

 দুই মাস পূর্বে  ভারতের বিভিন্ন রাজ্যে প্রথম এই বিরল প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ধরা পড়ে।  এই পরিস্থিতিতে ভারত ‘এপিডেমিক ডিজিজ এ্যাক্ট’ এর আওতায় এই সংক্রমণকে ‘মহামারি’হিসেবে ঘোষণা করেছে । গতকাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ‘এপিডেমিক ডিজিজ এ্যাক্ট’ এর আওতায় ‘মিউকোরমাইসিস বা ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণের তালিকা চেয়ে সকল রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছে এবং বিষয়টি ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি’কে জানানো হয়েছে ।


ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, দেশটির বিহার রাজ্যে নতুন করে অন্তত চারজন হোয়াইট ফাঙ্গাসে সংক্রমিত হয়েছেন। তবে তারা করোনা আক্রান্ত হননি। কিন্তু করোনার লক্ষণ থাকলেও পরীক্ষায় তা ধরা পড়েনি।

ভারতের চিকিৎসকরা জানিয়েছেন করোনা থেকে আরোগ্যের পথে বা সুস্থ হয়ে ওঠাদের শরীরে বিরল যে সংক্রমণ- যার নাম ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা বৈজ্ঞানিক নাম মিউকোরমাইকোসিস। মিউকোরমাইকোসিস খুবই বিরল একটা সংক্রমণ। মিউকোর নামে একটি ছত্রাকের সংস্পর্শে এলে এই সংক্রমণ হয়। সাধারণত এই ছত্রাক পাওয়া যায় মাটি, গাছপালা, সার এবং পচন ধরা ফল ও শাকসবজিতে।

এদিকে ভারতীয় চিকিৎসকরা বলছেন ব্লাক ফাঙ্গাসের বিপজ্জনক রূপ হলো হোয়াইট ফাঙ্গাস বা সাদা ছত্রাক। এই রোগের প্রভাবে ফুসফুসজনিত সমস্যা তৈরি হতে পারে। পেট, যকৃত, মস্তিষ্ক, নখ, ত্বক এবং গোপনাঙ্গেও ক্ষতি করতে পারে হোয়াইট ফাঙ্গাস।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক