a ঢাকামুখী কর্মজীবি মানুষের চাপে ফেরিতে উঠতে পারছেনা রোগীবাহী গাড়ি
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ঢাকামুখী কর্মজীবি মানুষের চাপে ফেরিতে উঠতে পারছেনা রোগীবাহী গাড়ি


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ৩১ জুলাই, ২০২১, ০৩:৫২
ঢাকামুখী কর্মজীবি মানুষের চাপে ফেরিতে উঠতে পারছেনা রোগীবাহী গাড়ি

ফাইল ছবি

আগামীকাল থেকে আবারো নিয়মিত কার্যক্রমে যাচ্ছে গার্মেন্টস ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান। সরকারের হঠাৎ এ সিদ্ধান্তের ফলে শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই শিমুলিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ফেরিঘাটগুলোতে বেড়েছে ঢাকামুখীদের ভিড়। দৌলতদিয়া ঘাটে মানুষের চাপে ফেরিতে উঠতে পারেনি রোগীবাহীসহ কোনো গাড়ি।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি ফেরিতে যানবাহনের পাশাপাশি যাত্রীদের উপচেপড়া ভিড়। প্রতিটি ফেরিতেই ঢাকামুখী অসংখ্য মানুষ। আছে অনেক মোটরসাইকেলও। আবার শিমুলিয়া হয়ে বাংলাবাজার যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা। তবে ফেরিতে দক্ষিনাঞ্চলগামী যাত্রীদের চেয়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি। 

গার্মেন্টসসহ কালখানা খুলতে পারে এমন খবরে মানুষ ঢাকামুখী হচ্ছে বলে যাত্রীরা জানায়। এদিকে, যানবাহন না পেয়ে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা ঢাকামুখী যাত্রীরা দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন পায়ে হেঁটে ও ছোট ছোট যানবাহনে করে ভঙ্গে ভেঙ্গে।

এদিকে, ঢাকামুখী মানুষের চাপে ফেরিতে উঠতে পারেনি রোগীবাহী গাড়ি এবং জরুরী পণ্যবাহী যানবাহনও।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম (মেরিন) আহম্মদ আলী বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ছোট-বড়-মাঝারী মিলিয়ে মোট ৯টি ফেরি চলাচল করছে। জরুরি ও লকডাউনের আওতার বাইরে থাকা যানবাহন পারাপারে এসব ফেরি সচল রাখা হয়েছে।

লকডাউন বাস্তবায়ন ও ফেরিতে যাত্রী চলাচল নিয়ন্ত্রণে ঘাটের অভিমুখে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। তবে তা অতিক্রম করতে যাত্রীরা বিভিন্ন অজুহাত দিয়ে পার পাবার চেষ্টা করে। 

বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি ফেরিতে যানবাহনের পাশাপাশি যাত্রীদেরও প্রচন্ড ভিড় রয়েছে। প্রতিটি ফেরিতেই শতশত ঢাকামুখী মানুষ। আবার শিমুলিয়া হয়ে বাংলাবাজার যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী অনেক যাত্রী। তবে ফেরিতে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চেয়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে অনেক বেশি।

গোয়ালন্দ (রাজবাড়ী) থেকে জানা যায়, রবিবার (৩১ জুলাই) সকাল থেকে দৌলতদিয়া ঘাটে উপছে পড়া ভিড়র দেখা গেছে। মানুষের চাপে ফেরিতে উঠতে পারেনি রোগীবাহীসহ কোনো গাড়ি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঢাকামুখী যাত্রীর সংখ্যা। 

ফেরিতে তিল পরিমান জায়গা নেই দাঁড়ানোর মতো। গায়ে গা লাগিয়ে ঠাসাঠাসি করে পার হচ্ছে যাত্রীরা, স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই ফেরিগুলোতে। গণপরিবহন বন্ধ থাকায় রিক্সা, ভ্যান, অটো, মাহিদ্র, মোটরসাইকলসহ বিভিন্ন ছোট যানে যাত্রীরা আসছে দৌলতদিয়া ফেরিঘাটে। কেউবা আসছে পায়ে হেটে। পাড়ে ভেড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা হুমড়ি খেয়ে পরছে ফেরিতে। ফলে ফেরি আনলোড করতেও সমস্যা হচ্ছে। অতিরিক্ত যাত্রীর চাপে ফেরি থেকে নামতে পারছেনা কোনো গাড়ি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বঙ্গবন্ধু মানব কল্ল্যাণ পরিষদ এর উদ্যোগে পরামর্শ সভা


কাজল, সিলেট প্রতিনিধি:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১২:০৪
বঙ্গবন্ধু মানব কল্ল্যাণ পরিষদ এর উদ্যোগে পরামর্শ সভা

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

আগামী ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে গতকাল ৩০ জুলাই ২০২১ ইং রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্য্যালয়, দিগন্ত আবাসিক এলাকা, হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্জুরুল হক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব গোলাম এহিয়া তরফদারের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক শাহেনা আক্তার, সাবেক সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক সোহরাব হোসেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিলেট বিভাগের মুক্ত সংবাদ প্রতিদিন এর সিলেট বিভাগীয় প্রতিনিধি, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা উদ্যোক্তা ও আহ্বায়ক সাংবাদিক শেখ মোঃ আব্দুল কাদির কাজল।

অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম, ডা. সৈয়দ রুবায়েল আহমেদ জুয়েল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে যথাযথ মর্যাদায় ১৫ আগষ্ট ২০২১ পালনে সকলের অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (১৪মে) মৃত্যু ২৬, শনাক্ত ৮৪৮ এবং সুস্থ ৮৫২


স্বাস্থ্য ডেস্ক:
শুক্রবার, ১৪ মে, ২০২১, ০৭:৪০
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


    
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১০২ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮৪৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন।
 
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৫২ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ