a এবার রণবীর কাপুর এর প্রেমিকা আলিয়া ভাটের করোনা আক্রান্ত
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

এবার রণবীর কাপুর এর প্রেমিকা আলিয়া ভাটের করোনা আক্রান্ত



শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১, ০৩:৩৬
এবার করোনায় আক্রান্ত হলেন আলিয়া ভাট

গত সপ্তাহেই করোনামুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। এবার নতুন করে তারই প্রেমিকা আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবর এল। 

ভারতীয় একাধিক গণমাধ্যম আলিয়ার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার সঞ্জয় লীলা বানসালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সেটে একটি গানের দৃশ্যের শুটিংয়ের সময় করোনা পরীক্ষা করান আলিয়া। ফল পজিটিভ এলে শুটিং সাময়িক বন্ধ হয়ে যায়।

এরপর গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে কভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানিয়ে আলিয়া লিখেন, ইতিমধ্যেই নিজেকে আইসোলেট করে ফেলেছেন তিনি এবং বাড়িতেই আইসোলেশনে থাকবেন। 

স্টোরিতে চিকিত্সকের পরামর্শ এবং ভারত সরকারের জারি সব বিধিনিষেধ মেনে চলার কথাও জানান আলিয়া।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

থেমে থেমেই কাজ করি- বুবলী


বিনোদন ডেস্ক:
সোমবার, ২৯ মার্চ, ২০২১, ০৭:২৪
থেমে থেমেই কাজ করি- বুবলী

ফাইল ছবি: বুবলি

দীর্ঘদিনের আড়াল ভেঙে চলতি বছরের শুরু থেকে কাজ শুরু করেছেন চিত্রনায়িকা বুবলী। এখন পুরোদমে কাজ নিয়ে চিন্তা-ভাবনায় ডুবে আছেন। সর্বশেষ ‘চোখ’ শিরোনামের একটি সিনেমার শুটিং করেন এই নায়িকা। এটি পরিচালনা করছেন আসিফ ইকবাল জুয়েল। এ ছবির দৃশ্য ধারণের কাজ অনেকটাই এগিয়েছে। ছবিতে বুবলীর চরিত্রের নাম রেজনি। এতে তার সঙ্গী দুই নায়ক। নিরব ও রোশান।

এরপর খানিকটা বিরতি নিয়েছেন তিনি। বুবলী বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি একটু থেমে থেমেই কাজ করি। যেন খুব কাজের চাপে পড়তে না হয়। আর পরবর্তী কাজেও যেন সমস্যা না হয়। একটু সময় নিলে নিজেকে নতুনভাবে উপস্থাপন করা যায়। সেই ধারাবাহিকতায় বছরের শুরুতেই দর্শকদের সামনে এসেছি। 

বুবলি জানান, বর্তমানে তিনি ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করছেন। এটি পরিচালনা করবেন তপু খান। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। যেটির শুটিং আগামী মাসে শুরু হওয়ার কথা রয়েছে। যদিও এই সিনেমার প্রধান চরিত্রে থাকা শাকিব খান অন্য একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ওই সিনেমার শুটিং শেষ করেই তিনি ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় যোগ দেবেন বলে জানা যায়। 

এই নায়িকা বলেন, যখন যেই চরিত্রটি করি সেটাই মনে হয় স্বপ্নের। নির্মাতা তপু খান খুবই ভালো আয়োজনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছেন। সব সময় আলাপ-আলোচনা করছেন। নতুন কিছু করার চিন্তা-ভাবনা করছেন। সিনেমাটিতে আমার যেই চরিত্র সেটি খুবই চ্যালেঞ্জিং। তাই আলাদাভাবে নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। পুরোপুরি প্রস্তুত হয়েই শুটিংয়ে নামবো। শুধু এই দুইটি সিনেমা নয় সামনে আরো বড় চমক আছে বলেও জানান বুবলী। 

নতুন আরও কয়েকটি সিনেমার সঙ্গে কথা চলছে তার। সেগুলোতে চুক্তিবদ্ধ হলে জানাবেন এক এক করে। বুবলী বলেন, আসলে শতভাগ পাকাপাকি না হওয়া পর্যন্ত বলতে চাই না। তবে খুব ভালো কিছু ছবির প্রস্তাব রয়েছে। ব্যাটে বলে মিললে সেখানো অভিনয় করবো।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে করার মতো অস্ত্র আছে: রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১২:৪২
 যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে করার মতো অস্ত্র আছে: রাশিয়া

ফাইল ছবি

রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যে কোনো শত্রুকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র মস্কোর আছে বলে হুশিয়ার করেছেন রুশ নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ।

সোমবার রাষ্ট্রীয় রোসিসকায়া গেজেটা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াশিংটন মস্কোর পারমাণবিক সক্ষমতাকে খাটো করে দেখছে বলেও অভিযোগ করেন।

পাত্রুশেভ বলেন, রাশিয়া ধৈর্যশীল এবং সামরিকভাবে নিজেদের সুযোগ-সুবিধা থাকা নিয়ে কাউকে ভয়ও দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে দেশটির হাতে বিশেষ আধুনিক অস্ত্র আছে, যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রসহ যেকোনও শত্রুকে ধ্বংস করে দেওয়া হবে।

তিনি বলেন, নিজেদের প্রচারণার ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা বিশ্বাস করেন যে, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তারা এমন প্রতিরোধক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম যে, এরপর মস্কো আর জবাব দেওয়ার মতো অবস্থায় থাকবে না। এটা অদূরদর্শী এক বোকামি এবং খুবই বিপজ্জনক।

শনিবার পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ার পর পশ্চিমাদের নিন্দা ও সমালোচনার মুখে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি পাত্রুশেভ এই হুশিয়ারি উচ্চারণ করলেন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন