a ট্রাম্পকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে ইন্টারপোলে ইরানের চিঠি
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ট্রাম্পকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে ইন্টারপোলে ইরানের চিঠি


মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১, ০৬:৪৯
ট্রাম্পকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে ইন্টারপোলে ইরানের চিঠি

ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে ইরান। ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ জনকে গ্রেপ্তারে ইন্টারপোলকে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ জানিয়েছে তেহরান।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন খবর আল- জাজিরার।

সংবাদ সম্মেলনে গোলাম হোসেইন বলেন, ট্রাম্প ও মার্কিন ৪৭ জন কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে অনুরোধ জানানো হয়েছে। গত বছর ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার সঙ্গে এই ৪৮ জনের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ট্রাম্প ও মার্কিন বেশ কয়েকজন কর্মকর্তার ইন্টারপোলের সহায়তা চেয়ে এমন আবেদন আগেও করেছিল ইরান। গত জুনে ট্রাম্পসহ বেশ কিছু মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ‘হত্যা ও সন্ত্রাসবাদের’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরান।

আল–জাজিরার খবরে বলা হয়, ইরানের এ আবেদন নাকচ করে ইন্টারপোল। এর কারণ হিসেবে বলা হয়েছে, রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা জাতিগত কোনো ইস্যুতে হস্তক্ষেপ করা ইন্টারপোলের নীতিবহির্ভূত।

মুক্তসংবাদ প্রতিদিন / এম এ

আরও পড়ুন

টাঙ্গাইলে হাসপাতালের বেডে কালচারাল কর্মকর্তা রেদওয়ানাকে শ্বাসরোধে হত্যা


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২৭ মার্চ, ২০২১, ১১:৪০
টাঙ্গাইলে হাসপাতালের বেডে কালচারাল কর্মকর্তা রেদওয়ানাকে শ্বাসরোধে হত্যা

ফাইল ছবি

টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে টাঙ্গাইল জেলা কালচারাল কর্মকর্তা রেদওয়ানা ইসলামকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মির্জাপুর কুমুদিনী হাসপাতালের একটি ভিআইপি কক্ষ থেকে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে হত্যা করে তার স্বামী পালিয়েছে।

মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপংকর ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, রেদওয়ানা প্রসব ব্যথা নিয়ে গত ২২ মার্চ মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তিনি একটি কন্যাসন্তান জন্ম দেন। এরপর থেকে কন্যাসন্তানটি আইসিউতে (নিবিড় পরিচর্যা ইউনিট) রাখা হয়। 

দীপংকর ঘোষ আরো জানান, চার দিন আগে রেদওয়ানা ইসলামকে চিকিৎসকরা ছুটি দিয়ে দিলেও জন্ম নেয়া মেয়ে হাসপাতালে থাকার কারণে রেদওয়ানা হাসপাতালেই একটি কক্ষ নিয়ে থেকে যান। এদিকে আজ শনিবার সকালে তার স্বামী মিজান আসেন হাসপাতালে রেদওয়ানার সঙ্গে দেখা করতে। 

বিকালে হাসপাতালের নার্স রেদওয়ানার কক্ষ বাইরে থেকে লক (তালা) দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে হাসপাতাল কর্তৃপক্ষ কক্ষের ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকলে সেখানে রেদওয়ানার লাশ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এ বিষয়ে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপযোগী: রাজউক


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ১০:৩১
গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপযোগী রাজউক

ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গঠিত কারিগরি কমিটি।

বুধবার (৮ মার্চ) রাতে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিটির আহ্বায়ক মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী এই ঘোষণা দেন। তিনি বলেন, ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী। এর ২৪টি পিলারের মধ্যে ৯টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন ব্যবহার করা বা অপসারণের জন্য হলেও কিছুদিনের জন্য সংস্কার করতে হবে। তারপর সিদ্ধান্ত আসবে ভবনটি ব্যবহার করা যাবে কিনা, নাকি ভেঙে ফেলতে হবে।

কারিগরি কমিটির সদস্য রাজউকের জোন-৫-এর অথরাইজড অফিসার রঞ্জন মণ্ডল বলেন, পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। এতে কম্পন তৈরি হলে ভবন ধসে পড়তে পারে।

এর আগে, সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা- তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে রাজউক।

এই বিশেষজ্ঞ কমিটির সদস্যরা বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুততম সময়ের মধ্যে কমিটি রাজউক চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তবে বুধবার পর্যন্ত ওই ভবনটি অনুমোদিত নকশায় করা হয়েছিল কিনা- তা জানাতে পারেনি রাজউক। সূত্র: ইত্তেফাক
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ