a বিষন্ন অবসর
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিষন্ন অবসর


ফেসবুক ডেস্ক:
রবিবার, ২৩ মে, ২০২১, ১১:৪৬
বিষন্ন অবসর

ফাইল ছবি। মুক্তা দাশ

বিষন্ন অবসর 
মুক্তা দাশ 

ভাদ্র  এখনো অনেক দুর।
সবে জৈষ্ঠ্যমাস ... 
আম, কাঠাল আর তাল পাঁকা গরমে অস্হির চারিধার।
ধান নেয়া হয়ে গেছে, খড়ের গাদাগুলো পিরামিডের দেয়াল দিয়ে দাড়িয়ে আছে বাড়ির এককোণে 
নিকোনো উঠোন তাপে তাতিয়ে উঠেছে  !  
মাটি পোড়া মিহি আগুনের আঁচে 
পা রাখা দায়। 
জামগাছতলায় বাতাসের হা হুতাশে 
আমি একা! 
তাতিয়ে উঠছে ক্রমশঃ শরীর 
ডাসা ডাসা জামের টইটম্বুর রস যেনো ঘাম হয়ে ঝরে পড়ছে নিস্প্রভ অবহেলায় !!
নিঁখুত হাতে বোনা তালপাতার পাখাটাই সম্বল। 
সেটাও বড্ড নড়বড়ে  
যতই হাত চালাই না কেনো 
ঘোরে তো ঘোরে না 
যেনো নুয়ে পড়া দেহ , ভাবলেশহীন । 
পুকুরপাড়ে কুকুরটা একনাগারে ডেকেই যাচ্ছে... 
ভাদ্র মাস এখনো অনেক দুর...! 
জৈষ্ঠ্যের অসহ্য তাপে 
বারবার নেয়ে উঠছি 
ফোঁটা ফোঁটা ঘামে !!
সেও  সুখের ছোঁয়া দিয়ে যায় 
 নিঃসংকোচে  অবলীলায় ।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা— অসুস্থ নিজাম উদ্দিনের পাশে তারেক রহমান


বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:৩০
‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা— অসুস্থ নিজাম উদ্দিনের পাশে তারেক রহমান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা— অসুস্থ নিজাম উদ্দিনের পাশে তারেক রহমান।

উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল থেকে আনা হলো পিজি হাসপাতালে।বি এনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল গুরুতর অসুস্থ সেই নিজাম উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে ঢাকার পিজি হাসপাতালে।

আজ বুধবার, বেলা ১২টায় (৩০ এপ্রিল ২০২৫) নিজাম উদ্দিনের শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুরে যান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিজাম উদ্দিন এবং তার স্বজনদের প্রতি— তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। এরপর উন্নত চিকিৎসার জন্য একটি এ্যাম্বুলেন্সে করে নিজাম উদ্দিনকে নিয়ে রাজধানী ঢাকার পিজি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবির ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ফরিদপুর জেলা ড‍্যাবের সাবেক সভাপতি প্রফেসর ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ খান মোঃ আরিফ, সহযোগী অধ্যাপক ডাঃ এম এম শাহিনুর ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আর পি ডাঃ মোঃ মিজানুর রহমান এবং ফরিদপুর জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, দীর্ঘদিন না খেয়ে থাকা, আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজাম উদ্দিনের। ডাক্তাররা সন্দেহ করেছেন, তার সম্ভবত ক্যান্সার-এর লক্ষণ হতে পারে। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার কিছু টেস্ট করানো হয়েছে। 

অসুস্থ নিজাম উদ্দিন সহকারী অধ্যাপক ডাঃ মৃধা মোঃ শাহিনুজ্জামান-এর আন্ডারে চিকিৎসাধীন ছিলেন এবং প্রথম থেকে আজকে পর্যন্ত তাকে চিকিৎসা সেবা দেন ইন্টার্নী ডাঃ রুফাইদা ইসলাম।

এদিকে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুতর অসুস্থ নিজাম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে পিজি হাসপাতালে ভর্তি করার তাৎক্ষণিক নির্দেশ দেন প্রতিনিধি দলকে। অতঃপর আজ বুধবার ঢাকার পিজি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ সোহেল মাহমুদ আরাফাত-এর তত্ত্বাবধানে নিজাম উদ্দিনকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। 

পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষীকিতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই রাগ করে এক দুই দিন না, টানা এগারো বছরের বেশি সময় ধরে ভাত খান না নিজাম উদ্দিন।

দীর্ঘদিন প্রতিজ্ঞা করে থাকা নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।▫️

... ফেসবুক থেকে সংগৃহীত 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জবিতে বাজেট ২০২২-২৩ প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


সিয়াম, জবি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২২ জুন, ২০২২, ০৯:৩৪
জবিতে বাজেট ২০২২-২৩ প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

আজ (২২ জুন ২০২২-বুধবার) অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে `Budget 2022-23: Expectations and Reality' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আজম খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

সেমিনারে  মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান এবং উক্ত প্রবন্ধের উপর আলোচনা করেন ডেভলাপমেন্ট স্ট্যাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর