a জবিতে বাজেট ২০২২-২৩ প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

জবিতে বাজেট ২০২২-২৩ প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


সিয়াম, জবি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২২ জুন, ২০২২, ০৯:৩৪
জবিতে বাজেট ২০২২-২৩ প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

আজ (২২ জুন ২০২২-বুধবার) অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে `Budget 2022-23: Expectations and Reality' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আজম খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

সেমিনারে  মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান এবং উক্ত প্রবন্ধের উপর আলোচনা করেন ডেভলাপমেন্ট স্ট্যাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় জবিস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ


আবু হানিফ, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ৩১ জুলাই, ২০২২, ০৩:০৪
পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় জবিস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ

ছবি:মুক্তসংবাদ প্রতিদিন

দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য ‘হেল্প ডেস্ক’ স্থাপন করে পর্যাপ্ত সহায়তা করেছে জবিস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

শনিবার (৩০ জুলাই) গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করে উক্ত ছাত্রকল্যাণ পরিষদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ফজলে রাব্বি ও রাফি, সাংগঠনিক সম্পাদক রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সরেজমিনে দেখা যায়, চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। সহায়তা কেন্দ্র থেকে শিক্ষার্থীদের আসন পরিকল্পনা বিষয়ক তথ্য প্রদান করা হয়। হেল্প ডেস্কে শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল গচ্ছিত রাখা হয়। এছাড়াও আগত পরীক্ষার্থীদের মাঝে মাস্ক, কলম, পানি বিতরণ করা হয়, অভিভাবকদের বসার ব্যবস্থা করে দেওয়া হয়।

সার্বিক কার্যক্রমের বিষয়ে জবিস্থ চাদপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘আমরা আমাদের জেলা থেকে আগত শিক্ষার্থীদের সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি। তাদের সাথে নিয়ে আসা জিনিসপত্র (ব্যাগ, ঘড়ি, মোবাইল) সংগ্রহ করে আমাদের হেফাজতে রেখে তাদেরকে পরীক্ষা শেষে আবার ফিরিয়ে দিয়েছে।’

সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী বলেন, নিজ জেলা থেকে আসা পরীক্ষার্থীদের মাঝে মাস্ক, কলম পানিসহ অন্যান্য সহায়ক দ্রব্যাদি বিতরণের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টায় ছিলাম আমরা। আমাদের এ আয়োজনে যারা পাশে ছিলো তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করবো।

নেতৃবৃন্দের সাথে কথা বলে আরো জানা যায় যে, সামনে আরো দুই ইউনিটের ভর্তি পরীক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয়বারের মত গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বন্দুক হামলায় জার্মানিতে নিহত ৭


খোরশেদ আলম, মুুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ০৯:২৭
বন্দুক হামলায় জার্মানিতে নিহত ৭

ফাইল ছবি

জার্মানির হামবুর্গে বন্দুকধারীর গুলিতে ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর বিবিসির।

গ্রোস বোর্স্টেল জেলার ডিলবোজ রাস্তার একটি গির্জায় গুলি চালানো হয়েছে বলে জানায় হামবুর্গ পুলিশ। বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনাটি ঘটে।

দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের সেবার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স রয়েছে এবং জার্মান পুলিশ হামলাকারীদের খোঁজ করছে। পুলিশ সন্দেহজনকভাবে একজনকে আটক করলেও বিস্তারিত কিছু জানায়নি।

টুইটারে এক বিবৃতিতে পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে গুজব না ছড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানায় পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে যে, শহরের উত্তর অ্যালস্টারডর্ফ এলাকায় একটি বড় আকারের অভিযান চলছে। সূত্র: বিডিপ্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আমার ক্যাম্পাস

সর্বোচ্চ পঠিত - আমার ক্যাম্পাস

আমার ক্যাম্পাস এর সব খবর