a
সংগৃহীত ছবি
গত ২৬ মার্চ হাটহাজারীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত চট্টগ্রামের রাউজান পৌরসভার বেরুলিয়ায় এলাকার ওয়াহিদুল ইসলাম প্রকাশ রুমানের গ্রামের বাড়িতে যান হেফাজত নেতারা।
মঙ্গলবার সকালে আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর নেতৃত্বে হেফাজত নেতারা নিহত রুমানের বাড়িতে যান।
হেফাজত নেতারা নিহত রুমানের বাড়িতে পৌঁছে তার কবর জিয়ারত করে তার পিতামাতা ও ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের খোঁজ খবর নেন। হেফাজত নেতারা সেখানে নিহত রুমানের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ ব্যাপারে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে বলেন, শহীদের বাবা খুবই অসুস্থ, তিনি ঠিকভাবে চলাফেরা করতে পারেন না। তাদের নিজস্ব কোনো বাড়ি না থাকায় ভাড়া বাসায় থাকেন। তাই তিনি শহীদের পরিবার ও আহতদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য উলামায়ে কেরাম ও তৌহিদী মুসলমানদের প্রতি আহ্বান জানান।
নিহত রুমান রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরুলিয়া এলাকার ডেপুটি বাড়ির সৈয়দুল হকের কনিষ্ঠ পুত্র। সে রাউজান পৌরসভার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।
করোনাকালে পড়ালেখা বন্ধ থাকায় সে তার অসচ্ছল পরিবারের জন্য সচ্ছলতা আনতে হাটহাজারী মাদ্রাসার সামনে জেলা পরিষদ মার্কেটের আল এহসান টেইলার্সে দর্জির কাজ করত।
সংগৃহীত ছবি
জামালপুরে ইসলামপুরে বানভাসীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে।.
শনিবার যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ৬ টি উপজেলায় পানি বন্দি হয়ে পরেছে প্রায় ৬০ হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ১হাজার হেক্টর ফসলের ক্ষেতসহ গোচারণ ভূমি, বসতবাড়ি, কাঁচা পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।.
ঘরের ভিতর পানি উঠায় রান্না করা বন্ধ হয়ে গেছে। পানিবন্দী মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গো-খাদ্যের চরম সংকট। বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী মানুষ মানবেতর জীবন যাপন করছে।.
প্রতিকী ছবি
ঈশ্বরদীতে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছে। আহতরা হলো সংঘর্ষে ছাত্রলীগ সভাপতি রনি, রাতুল ও শুভ। এঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। হামলায় পৌর যুবলীগের সভাপতিসহ ৩ জনের অফিস, ব্যবসায় প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৪ মার্চ) সকাল থেকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় এ হামলার ঘটে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার ছাত্রলীগের দুই গ্রুপের হামলা ও পাল্টা হামলার ঘটনা নিশ্চিত করে জানান, ঈশ্বরদী সরকারি কলেজের সামনের একটি দোকানে ছাত্রলীগ সভাপতি রনির ব্যবসায় প্রতিষ্ঠানের অফিস ছিল। এই দোকানের মালিকানা স্বত্ত্ব নিয়ে মালিক পক্ষের দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। রনি এই দ্বন্দ্বনিরসনের প্রতিশ্রুতি দিলেও দ্বন্দ্ব এখনও নিরসন হয়নি বলে তিনি জানান।
এ অবস্থায় মালিকদের একটি পক্ষ শুভ আরেক গ্রুপের সহযোগিতা নিয়ে বুধবার সকালে রনির অফিসে তালা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় সভাপতি রাকিবুল হাসান রনি, পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শুভ এবং যুবলীগ কর্মী আকমলকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
তবে পরিস্থিতি শান্ত রাখতে পাবনা থেকে অতিরিক্ত পুলিশ এনে শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঈশ্বরদী থানা কর্তৃপক্ষ। সূত্র: ইত্তেফাক