a দুদক বিএনপির বিরুদ্ধে চক্রান্ত্রের হাতিয়ার হয়ে উঠেছে: ফখরুল
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দুদক বিএনপির বিরুদ্ধে চক্রান্ত্রের হাতিয়ার হয়ে উঠেছে: ফখরুল


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ১২:২৬
দুদক বিএনপির বিরুদ্ধে চক্রান্ত্রের হাতিয়ার হয়ে উঠেছে: ফখরুল

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বিরজমান সীমাহীন দুর্নীতির মহাতাণ্ডব দুদকের চোখে পড়ে না। আওয়ামী সরকারের ছত্রছায়ায় এবং পৃষ্ঠপোষকতায় তাদের অনুগত ব্যবসায়ী, আমলা এবং নেতাকর্মীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলছে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দুদক নেয় না। জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে আবারও চক্রান্ত শুরু করেছে ফ্যাসিস্ট সরকার। আর এই চক্রান্ত্রের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আওয়ামী সরকারের নির্মম প্রতিহিংসায় দেশ পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার দেশপ্রেমিক, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক কাউকেই রেহাই দিচ্ছে না। চাঁদাবাজি, মিথ্যা মামলা, গ্রেফতার করে সকলের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। বিএনপি এবং চলমান আন্দোলনকে নেতৃত্বশূন্য করতে প্রতিহিংসাপরায়ণ সরকার মিথ্যা, বানোয়াট, কাল্পনিক অভিযোগে মামলা ও রায় দিয়ে গোয়েবলসের মতো মিথ্যাচার করছে।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন যেন আজ বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্য, যেসব সম্পত্তির মালিক তারেক রহমান নন, কোনো দলিল বা চুক্তিতে যেখানে তারেক রহমানের নাম-স্বাক্ষর বা সংশ্লিষ্টতা নেই, তাকে সেসব সম্পত্তির গায়েবি মালিক বানিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তারেক রহমান এবং ডা. জোবাইদা রহমানের কর পরিশোধকৃত সম্পদ নিয়েও কাল্পনিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এমন এক সময়ে তারেক রহমান এবং ডা. জোবাইদার বিরুদ্ধে চার্জ গঠন হলো, যখন বিএনপির তারেক রহমানের নেতৃত্বে ব্যর্থ, অযোগ্য, দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র গণআন্দোলন চলছে। ব্যাপক জনসম্পৃক্ত এই আন্দোলনে সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে দমন করার জন্য গুলি করে আন্দোলনকারীদের হত্যা করছে। বাধা, প্রতিবদ্ধকতা, গ্রেফতার মিথ্যা মামলা দিয়ে নিষ্ঠুর দমন-নিপীড়ন চালিয়েও আন্দোলন নসাৎ করতে পারছে না, জনস্রোত ঠেকাতে পারছে না। তাই তারেক রহমান ও ডা. জোবাইদার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে নেতাকর্মী ও জনসাধারণের মনোবল বিনষ্ট করতে সরকারের ইঙ্গিতে এই মামলা অব্যাহত আছে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শোষকের জালে বন্দি কৃষক-শ্রমিক-মেহনতি জনতা: বাংলাদেশ কংগ্রেস


সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ০১:০৪
শোষকের জালে বন্দি কৃষক-শ্রমিক-মেহনতি জনতা- বাংলাদেশ কংগ্রেস

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা: অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৩-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টায় বাংলামটর কেন্দ্রীয় কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলের মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলামের সঞ্চালনায় ও চেয়ারম্যান এ্যাড. কাজি রেজাউল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নেতৃবৃন্দ।

এসময় এ্যাড. কাজি রেজাউল হোসেন বলেন, শেরে বাংলা এ কে ফজলুল ছিলেন আমাদের জাতিসত্বার মুক্তির স্বপ্নদ্রষ্টা এবং কৃষক-শ্রমিকের অধিকার আদায়ের অগ্রপথিক। তাঁর অমর উদ্যোগে গরিব কৃষকের কন্ঠস্বর পৌঁছে গিয়েছিল ক্ষমতার মসনদে। কৃষক প্রজাদের জীবনমান উন্নয়নে 'প্রজাস্বত্ব আইন' তাঁর ঐতিহাসিক অবদান। শত বছর পেরিয়ে গেলেও কৃষক-শ্রমিক- মেহনতি জনতার মুক্তি মিলেনি। নীলকর, জমিদার, জোতদারের মত এখনো পুঁজিপতি-মুনাফাকারীরা বেপরোয়া। কঠোর পরিশ্রম করেও ফসলের ন্যায্য মূল্য পায় না কৃষক।

তিনি আরো বলেন, ১৯৪০ সালে লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে তিনি উপমহাদেশের ভাগ্য নির্ধারণের ইতিহাসে এক বিশাল ভূমিকা রাখেন। আবার স্বাধীন বাংলাদেশের স্বপ্নও অঙ্গীকারের মতোই লালন করতেন।

শেরে বাংলার রাজনৈতিক জীবন ছিল আপসহীন, সাহসিকতায় পরিপূর্ণ। তাঁর ব্যক্তিত্বে ছিল অসাধারণ দূরদর্শিতা, মানবিকতা এবং গণমানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। দেখানো গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক উন্নয়নের পথই আমাদের আলোকবর্তিকা।

আলোচনা সভা শেষে মহান এই রাজনীতিবিদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন  হাফেজ আব্দুর রহমান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

লিবিয়ায় আটকে পড়া ১৬০ অভিবাসীদের দেশে ফেরত আনলো সরকার


হানিফ, মুক্তসংবাদ প্রতিদিন:
বুধবার, ০৫ মে, ২০২১, ০৪:১৮
লিবিয়ায় আটকে পড়া ১৬০ অভিবাসীদের দেশে ফেরত আনলো সরকার

ফাইল ছবি

 

বিশ্বব্যাপী করোনা মহামারি ও দীর্ঘদিন ধরে লিবিয়ার পরিস্থিতি প্রতিকূলে থাকার কারণে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিসহ পূর্বাঞ্চলীয় শহরগুলোতে আটকে পড়ে শত শত বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

সে প্রেক্ষিতেই আজ ১৬০ বাংলাদেশি দেশি ফিরলো। বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে আজ বুধবার (৫ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। গতকাল মঙ্গলবার (৪ মে) ১৬০ বাংলাদেশিকে নিয়ে লিবিয়ার বেনগাজি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে আইওএম এর চার্টার্ড করা বুরাক এয়ারের একটি ফ্লাইট। 

ফ্লাইটটি আজ বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আজকে ফেরত আসা যাত্রীদের ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহও দেশে আনা হয়েছে।

দেশে আসার সাথে সাথেই সরকার নির্ধারিত নিয়মঅনুযায়ী বিমানবন্দরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা করা হয়েছে। তাঁরা সবাই নিজ ইচ্ছায় দেশে ফেরত এসেছেন। 

তারা অনেকেই সেখানেই দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল, পরবর্তীতে বিভিন্ন কারণে দেশে ফেরার অপেক্ষায় ছিল কিন্তু করোনার কারনে তা সম্ভন হয়ে উঠছিল না। তাছাড়া লিবিয়ার বর্তমান আর্থ-সামাজিক অবস্থা চিন্তা করে তাঁরা দেশে ফিরে এসেছেন। তাদের এমন পরিস্থিতি বাংলাদেশ সরকার অবহিত হলে সরকারের পক্ষ থেকে আইওএম এর সহায়তায় লিবিয়ায় আটকে পড়া সকল বাংলাদেশিদের একে একে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে লিবিয়ায় আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনার জন্য এটি নবম ফ্লাইট। এসব ফ্লাইটে এখন পর্যন্ত মোট ১৩৭৯ জন অভিবাসীকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি