a সংসদ নেতা হলেন শেখ হাসিনা, উপনেতা মতিয়া
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সংসদ নেতা হলেন শেখ হাসিনা, উপনেতা মতিয়া


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৭
সংসদ নেতা হলেন শেখ হাসিনা, উপনেতা মতিয়া

ফাইল ছবি

টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা এবং উপনেতা হয়েছেন বেগম মতিয়া চৌধুরী। বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ শেষে আওয়ামী লীগের সংসদীয় দল এ সিদ্ধান্ত নেয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ নেতা ও উপনেতার নাম প্রস্তাব করেন। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। 

এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। স্পিকারের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এবং তাতে সমর্থন দেন সংসদ সদস্য ইকবালুর রহিম। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া বর্তমান সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবেও পুনর্নির্বাচিত হয়েছেন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জিয়ার খেতাব বাতিল করলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে: জয়নাল হাজারী



শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ১১:০৩
জিয়ার খেতাব বাতিল করলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে: জয়নাল হাজারী

ফেনী সদর আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন হাজারী মন্তব্য করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করা হলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে।

গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এই মন্তব্য করেন তিনি।

জয়নাল হাজারী ফেসবুক লাইভে বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। যুদ্ধকালীন সময় তাকে পার্বত্য চট্টগ্রাম জেলার রামগড় এলাকায় দেখেছি অন্য মুক্তিযোদ্ধাদের যুদ্ধের নির্দেশ দিচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর উত্তম খেতাব দিয়েছিলেন জিয়াকে ।

জয়নাল হাজারী বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত নয়। ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে। খোন্দকার মোস্তাক মুক্তিযোদ্ধা ছিল না বরং জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন।

এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে তালিকায় মোস্তাকের নাম থাকবে, সে তালিকায় আমার নাম থাকতে পারবে না।

জয়নাল হাজারী নিজেকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করারও দরকার নেই জানিয়ে বলেন, ২০ হাজার টাকার ভাতারও প্রয়োজন নেই।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ডোনাল্ড ট্রাম্প পর্ন তারকাকে অর্থপ্রদান মামলায় অভিযুক্ত


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১১:১২
ডোনাল্ড ট্রাম্প পর্ন তারকাকে অর্থপ্রদান মামলায় অভিযুক্ত

ফাইল ছবি

মুখ বন্ধ রাখতে এক পর্ন তারকাকে অর্থ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালতে তাকে অভিযুক্ত করা হয়।  ফলে ডোনাল্ড ট্রাম্প প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগের সম্মুখীন হলেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওই পর্ন তারকার নাম স্টর্মি ড্যানিয়েলস বলে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে সম্পন্ন হওয়া তদন্তের পর ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ গঠন হল; আর সেটিও এমন এক সময় যখন ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন চাচ্ছেন এই রিপাবলিকান নেতা।

রয়টার্স বলছে, ট্রাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনও জানা যায়নি, কারণ অভিযোগটি এখনও গোপন রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্প ব্যবসায়িক জালিয়াতি সম্পর্কিত ৩০ টিরও বেশি গণনার মুখোমুখি হয়েছেন।

ট্রাম্প অবশ্য বলছেন, তিনি ‘সম্পূর্ণ নির্দোষ’। একইসঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে সরে না যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া তার পুনরায় নির্বাচনে জেতার সম্ভাবনাকে নষ্টের চেষ্টা করার জন্য ট্রাম্প ডেমোক্র্যাট ব্র্যাগকে অভিযুক্ত করেছেন। সূত্র: রয়টার্স, সিএনএন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়