a এসএসসি ও এইচএসসি'র সিদ্ধান্ত আসবে আগামীকাল
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

এসএসসি ও এইচএসসি'র সিদ্ধান্ত আসবে আগামীকাল


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১৪ জুলাই, ২০২১, ০৭:২৮
এসএসসি ও এইচএসসি'র সিদ্ধান্ত আসবে আগামীকাল

ফাইল ছবি । ডা. দীপু মনি

চলতি বছরের এসএসসি ও এইচএসসি'র ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত আসবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ব্যাপারে সকাল ১১টায় ভার্চুয়াল এক প্রেস কনফারেন্স করবেন। 

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

২৬ এপ্রিল থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ০১:৩৬
২৬ এপ্রিল থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে

ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। এই পরীক্ষা উপলক্ষে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, আগামী আগস্ট মাসের মাঝামাঝি এইচএসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।   

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগোর সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বাংলাদেশের রাষ্ট্রদূত তিউনিসিয়া প্রবাসীদের কল্যাণে গৃহীত পদক্ষেপ জানালেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৬
বাংলাদেশের রাষ্ট্রদূত তিউনিসিয়া প্রবাসীদের কল্যাণে গৃহীত পদক্ষেপ জানালেন

ফাইল ছবি

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান তিউনিসিয়ার জারজিস এবং তাতাউইন শহরে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় প্রবাসীদের খোঁজ-খবর নিয়ে তাদের কল্যাণে দূতাবাসের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি। 

অনেকদিন ধরে লিবিয়া এবং তিউনিসিয়ার স্থল সীমান্ত এবং বিমান যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টার পর লিবিয়া এবং তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল স্থলপথে তিউনিসিয়া সফর করেছেন। 

সফরকালে দূতাবাসের প্রতিনিধি দলের পক্ষ থেকে তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন অধিদপ্তর, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএমসহ স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করে দেশটির বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা করছেন বলে জানা যায়। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা