a অবরুদ্ধ গাজা উপত্যকায় মুজাহিদিন ব্রিগেডদের সামরিক মহড়া
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

অবরুদ্ধ গাজা উপত্যকায় মুজাহিদিন ব্রিগেডদের সামরিক মহড়া


আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৫৯
অবরুদ্ধ গাজা উপত্যকায় মুজাহিদিন ব্রিগেডদের সামরিক মহড়া

ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মুজাহিদিন ব্রিগেড সামরিক মহড়া চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের প্রস্তুতির লক্ষে শনিবার এই সামরিক মহড়া চালায়। গাজা উপত্যকার বেশ কয়েকটি অংশে ‘কার্যকর প্রতিশ্রুতি’ নামে ফিলিস্তিনিরা এই মহড়া চালায়।

গাজার স্থল ও সমুদ্র ভাগে প্রতিরোধ যোদ্ধারা নানা রকমের যুদ্ধ-দৃশ্যের অবতারণা করে। ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা সাম্প্রতিককালে পবিত্র আল-কুদস শহরে সহিংসতা চালাচ্ছে, তার প্রতিরোধকল্পে এই মহড়ার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়। 

মুজাহিদিন ব্রিগেডের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অনুষ্ঠিত এ মহড়ায় ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। এ দুই সংগঠনের নেতারা কুদস শহরে বসবাসকারী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।

আল-কুদস শহরে গত কয়েকদিনের সংঘর্ষে বহু ফিলিস্তিনি হতাহত ও প্রায় শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইহুদীবাদীরা মাঝে মধ্যেই সেখানে মিছিল বের করছে এবং আরবরা নিপাত যাক স্লোগান দিচ্ছে। সূত্র: পার্সটুডে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

কাবুল বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১১ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৬ আগষ্ট, ২০২১, ০৯:৪৬
কাবুল বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১১ জন নিহত

ফাইল ছবি

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বেশ কয়েকজন তালেবান রক্ষীও আহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে যে, কাবুল বিমানবন্দরের একটি গেটে বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি।

বিমানবন্দরের অ্যাবি গেট যেখানে মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা অবস্থান নিয়ে হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছিল, তার নিকটে এই বিস্ফোরণ ঘটে।

বিবিসি সংবাদদাতা জনাথান বিইল জানান, প্রথম হামলার পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।

সূত্র : বিবিসি

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাশিয়া ও চীনকে মোকাবেলায় গোপন মহড়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার, ২৮ মার্চ, ২০২১, ০৭:৩১
রাশিয়া ও চীনকে মোকাবেলায় গোপন মহড়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি

চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি প্রতিহত করতে অতি গোপনে শীঘ্রই একটি মহড়া পরিচালনা করবে মার্কিন সামরিক বাহিনী। 

সিএনএন-এর বরাত দিয়ে এ খবর জানায় পার্সটুডে। বলা হয়েছে, গ্রীষ্মেই যুদ্ধের এই মহড়া সম্পন্ন করা হবে। চীন ও রাশিয়ার যে কোনো অপ্রত্যাশিত হামলা মোকাবেলার প্রস্তুতি হিসেবেই এই মহড়ার আয়োজন করা হবে।

এদিকে, বিভিন্ন সময়ে নানা কারণে চীন ও রাশিয়ার সঙ্গে আমেরিকার বিরোধ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে আমেরিকা নিজেদের সুরক্ষার জন্য যুদ্ধের গোপন প্রস্তুতি সম্পন্ন করতে চায়। এব্যাপারে মহড়ার ধরণ ও ব্যাপ্তি  সংক্রান্ত কোনো খবর প্রচার করা হবে না এবং কেউ তা জানতেও পারবে না বলে জানানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক