a আজ ঢাকায় ৫৮ বছরে সর্বোচ্চ তাপমাত্রা
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ ঢাকায় ৫৮ বছরে সর্বোচ্চ তাপমাত্রা


আবহাওয়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ০৭:৪৫
আজ ঢাকায় ৫৮ বছরে সর্বোচ্চ তাপমাত্রা

ফাইল ছবি

আজ ১৫ এপ্রিল, শনিবার ১৯৬৫ সালের পর রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি গরম পড়েছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ।

তিনি বলেন, ‘ঢাকায় আজ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ। ১৯৬৫ সালে ঢাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।’

অর্থাৎ ৫৮ বছর পর আজ শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার রাজধানী ঢাকায় রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা সর্বশেষ ৯ বছর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিল রেকর্ড করা হয়েছিল। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

“জাতীয় পরিবেশ পদক-২০২৪” অর্জন করেছে ডাব্লিউবিবি ট্রাস্ট


নিজস্ব প্রতিবেদক, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ০১:৩১
জাতীয় পরিবেশ পদক-২০২৪ অর্জন করেছে ডাব্লিউবিবি ট্রাস্ট

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 
নিউজ ডেস্ক, ঢাকা: পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার শ্রেণীতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে “জাতীয় পরিবেশ পদক-২০২৪” অর্জন করেছে পরিবেশবাদী সংগঠন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। ১৯৯৮ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিবেশ রক্ষায় গবেষণা, এডভোকেসি, নেটওয়ার্কিং, দক্ষতাবৃদ্ধিমূলক কর্মসূচির পাশাপাশি ও জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশ বিষয়ক শিক্ষা সম্প্রসারণ ও প্রচারে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডাব্লিউবিবি ট্রাস্ট- এ রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছে।

আজ সকাল ১০.০০ টায় শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জাতীয় পরিবেশ পদক ২০২৪ এর বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেন। ডাব্লিউবিবি ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা পদকটি গ্রহণ করেন সংস্থার পরিচালক গাউস পিয়ারী।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। আরো উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া , পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং অন্যান্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ । “জাতীয় পরিবেশ পদক ২০২৪” প্রদানের পাশাপাশি সৈয়দা রিজওয়ানা হাসান “বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরষ্কার, ২০২৫” ও “বৃক্ষরোপণ জাতীয় পুরষ্কার, ২০২৪” প্রদান এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন।
 
ডাব্লিউবিবি ট্রাস্ট ছাড়াও পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ব্যক্তি পর্যায়ে চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকার মোহাম্মদ মুনীর চৌধুরী, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে ব্যক্তি পর্যায়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা মো. মাহমুদুল ইসলাম এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে ব্যক্তি পর্যায়ে প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ এবং প্রতিষ্ঠান পর্যায়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পদক পেয়েছেন। জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত প্রত্যেক বিজয়ীকে ২২ ক্যারেট মানের দুই ভরি ওজনের স্বর্ণালংকারের সমমূল্যের আর্থিক পুরস্কার, ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
 
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট বর্তমানে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় গবেষণা, এডভোকেসি, নেটওয়ার্কিং, দক্ষতাবৃদ্ধি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশকে প্রাধান্য দিয়ে ডাব্লিউবিবি ট্রাস্ট- এর উল্লেখযোগ্য কার্যক্রমসমুহের মধ্যে রয়েছে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শব্দের মান মাত্রা পরিমাপ, শব্দদূষণের উৎসসমূহ চিহ্নিতকরণ এবং নিয়ন্ত্রণ; কার্বন নিঃসরণ ও শব্দদূষণ হ্রাসে ব্যক্তিগত যান্ত্রিক যান নিয়ন্ত্রণ এবং হাঁটা ও সাইকেলবান্ধব পরিবেশ গড়ে তোলা; কৃষকের বাজার গড়ে তোলার মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণ ও উত্তম কৃষি চর্চাকে উৎসাহ প্রদান;  জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ; আরবান গার্ডেনিংয়ের মাধ্যমে নগর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ছাদ বাগানের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করা; পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে জলাশয় সংরক্ষণ; নগর উন্নয়ন পরিকল্পনায় মাঠ,পার্ক, উন্মুক্ত স্থান এবং গণপরিসরকে প্রাধান্য দেওয়ার বিষয়ে সংবেদনশীল করে তোলা; প্লাষ্টিক ও পলিথিন নিয়ন্ত্রণ; পানির অধিকার রক্ষা এবং এলাকাভিত্তিক খেলাধূলার সুযোগ তৈরিসহ বিভিন্ন বিষয়ে সংস্থাটি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পুলিশ ফাঁড়ি নয়, প্রয়োজনে থানা হবে, জবির নতুন ক্যাম্পাসে: স্বরাষ্ট্রমন্ত্রী


সিয়াম, জবি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৯ মে, ২০২২, ০৮:১৩
পুলিশ ফাঁড়ি নয়, প্রয়োজনে থানা হবে, জবির নতুন ক্যাম্পাসে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি:মুক্তসংবাদ প্রতিদিন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি নয়, প্রয়োজনে থানা হবে। রবিবার (২৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  এ দেশের মানুষ বিশ্বাস করে বারবার দরকার, শেখ হাসিনার সরকার। আমরা কোনো পেশিশক্তির ভরসা করে রাজনীতি করি না। কোনো বন্দুকের নলের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন না। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এ দেশের জনগণের ওপর।

স্মৃতিচারণা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জগন্নাথ কলেজের ছাত্র ছিলাম, এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে। আমার ছাত্ররাজনীতি শুরু হয়েছে এই জগন্নাথ থেকে। আমরা না গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আন্দোলন হতো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃত্ব দেবে, আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে।

আলোচনাসভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু ও সম্মানিত অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.  ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনাসভাটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - কৃষি ও আবহাওয়া

সর্বোচ্চ পঠিত - কৃষি ও আবহাওয়া

কৃষি ও আবহাওয়া এর সব খবর