a
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: শিশু-কিশোর সংগঠন- অংকুর এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান বলেছেন, মহানবী সা. এর আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। শিশু- কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মহানবীর সা. সীরাত আলোচনা ব্যাপকভাবে করতে হবে। আদর্শ সমাজ গঠন করতে হলে প্রাথমকি স্তর থেকেই দীনী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে অংকুর এর উদ্যোগ প্রশংসনীয়। মাহে রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন- অংকুর আয়োজিত সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এই সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, এবিএম শহীদুল ইসলাম, এডভোকেট এনায়েত রাব্বি, মাওলানা আবু সালেহ, আহমদ আইমান আন্দালিব, আম্মার আল ফারাহ, শাহজাহান সৈকত, শহিদুল ই্সলাম সামি, রফকাতুল রাকিব, মুশফিকুর রহমান, ওয়াফি আবরার, হোসাইন তায়িবুল আনাস, মাহির উদ্দিন মিসবাহ প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সংগৃহীত ছবি
আমি চাই কেউ আমাকে ডাকুক
অচিন পাখির মতো শুভ্র সকালে
নিরলোভ আকুতি নিয়ে
চোখ রাখুক।
কেউ আমাকে ডাকুক অনাহুত
পাখির মতো অবিরাম!
বৃষ্টির শব্দ যেমন আনন্দ আলোক,
চাই কেউ আমাকে ডাকুক
মরমি মানুষের মতো মগ্ন দুপুর,
ছায়াঘেরা সবুজ
মায়াময় কেউ ডাকুক।
অনন্ত বসে আছি তাঁর জন্য
রাতের অন্ধকারে কুঁজো হয়ে।
দিনের খোঁজে নিঘুমরাত পার করে
কতবার খুজেছি তাঁকে!
আমি চাই পাখিটি ডাকুক
কোন এক পশর সকালে,
দরজার উঠোনে অচিন পাখি...
....... চৌধুরী নূরুল হুদা
ফাইল ছবি: জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়া বলেছেন, বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়া বাইডেনের মধ্যে মৃদু লক্ষণ ছিল এবং তিনি প্যাক্সলোভিড নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধ খাচ্ছেন।
এদিকে মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে আসার ৪দিন পর প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে তিনি ইসরাইল, ফিলিস্তিন এবং সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সফরে সর্বশেষ কয়েকটি আরব দেশের নেতাদের সঙ্গে একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।
জো বাইডেন ২০২০ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জানুয়ারীতে ফাইজার-বাইয়োনটেকের কোভিড ভ্যাকসিন নেন এবং ২০২১ সালের সেপ্টেম্বরে এবং ২০২২ সালের মার্চে ফাইজারের বুস্টার ডোজ নেন।
পুরোপুরি ভ্যাকসিন নেওয়া সাধারণ মানুষের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাভাবিক। কারণ এরই মধ্যে ভাইরাসটির বিভিন্ন ধরণের জন্ম হয়েছে।
তবে ভ্যাকসিন নেওয়ার কারণে করোনায় আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুহার অনেকটা কমে গেছে। সূত্র: ব্লুমবার্গ