a ‘আমেরিকা-ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে ভাগ্য পরীক্ষা করছে’
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

‘আমেরিকা-ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে ভাগ্য পরীক্ষা করছে’


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ২৭ জুন, ২০২১, ১২:১১
আমেরিকা-ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে ভাগ্য পরীক্ষা করছে

সংগৃহীত ছবি

রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, কৌশলগত কৃষ্ণ সাগরের পানিসীমায় আমেরিকা ও ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে। এভাবে শত্রুতামূলক তৎপরতা অব্যাহত রাখলে সামরিক উপায়সহ যেকোনও পদক্ষেপ নিয়ে রাশিয়া তার সীমানা রক্ষা করবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন,“আমরা পেন্টাগন এবং ব্রিটিশ নৌবাহিনীকে আহ্বান জানাব যাতে তারা কৃষ্ণ সাগরে অহেতুক নিজেদের ভাগ্য পরীক্ষা না করে।”

জেনারেল কোনাশেঙ্কভের এই বক্তব্য শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়।

জেনারেল কোনাশেঙ্কভ বলেন, যারা ব্রিটিশ এবং মার্কিন যুদ্ধজাহাজকে ক্রিমিয়া উপদ্বীপের রুশ পানিসীমার কাছে পাঠিয়েছে তারা খারাপ মতলবে তা পাঠিয়েছে।

গত বুধবার কৃষ্ণ সাগরের রুশ নৌবহর ও রাশিয়ান জেনারেল সিকিউরিটি সার্ভিস নিজেদের পানিসীমা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে থাকাকালীন রুশ টহল জাহাজ থেকে সতর্কতামূলক গুলি চালায় এবং জঙ্গিবিমান থেকে ওই ডেস্ট্রয়ারের সামনে বোমা বর্ষণ করলে ব্রিটিশ জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ২১ মে, ২০২১, ০৫:২১
মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন

আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্য সফর যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন। সংবাদমাধ্যম এএফপি’র বরাতে জানা যায়, ইসরাইল ও হামাসের মধ্যে টানা ১১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর  যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির সম্মত হবার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর  সফরের বিষয়টি নিশ্চিত করেছে। 

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিড প্রাইস বলেন, ব্লিনকেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির সাথে কথা বলেছেন। আশকানাজি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ব্লিনকেনের এ অঞ্চল সফরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।

প্রাইস বলেন, যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিকের আসন্ন সফরকালে ইসরাইল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।  এ সময় তিনি সংঘাত নিরসন ও ইসরাইল-ফিলিস্তিনের জন্য উন্নত ভবিষ্যত গড়ে তোলার বিষয়ে এক হয়ে কাজ করা নিয়েও আলোচনা করবেন।

ইসরায়েলর বর্বর এ আক্রমণে গাজায় এখন পর্যন্ত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ শিশু এবং ৩৮ নারী আছেন। অপরদিকে হামাসের হামলায় ১৩ জন ইসরাইলি নিহত হয়েছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

প্রধানমন্ত্রী তিনটি করে গাছ লাগানোর আহ্বান


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ০৩:৫৫
প্রধানমন্ত্রী তিনটি করে গাছ লাগানোর আহ্বান

ফাইল ছবি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুজিব আদর্শের কর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এই আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তিনি সবাইকে একটি করে বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রাঙ্গণে একটি বনজ, একটি ফলদ ও ভেষজ গাছ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী জানান, কৃষক লীগের উদ্যোগে প্রতি বছর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন বৃক্ষরোপণ করে। এবারও কৃষক লীগের উদ্যোগে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ শুরু হবে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক