a
ফাইল ছবি:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হতে লাগবে ২০২৫ সাল (দশম শ্রেণি পর্যন্ত)। ২০২৬ সালে গিয়ে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা দেওয়া শুরু করবে’।
সোমবার (২৯ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের আলোকে মূল্যায়ন প্রক্রিয়াটি এ বছর থেকে চালু হচ্ছে। তবে এর বিভিন্ন দিক বুঝে উঠতে একটু সময় লাগবে। শিক্ষক ও অভিভাবকদের অভ্যস্ত হতেও কিছুটা সময় লাগবে। তবে শিক্ষার্থীরা দ্রুত অভ্যস্ত হয়ে যাচ্ছে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবীর চৌধুরীসহ আরও অনেকে।
গত জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে তা শুরু হবে। এরপর ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে। উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ হবে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে (শিখনকালীন)।
তৃতীয় শ্রেণি পর্যন্ত পুরোটাই মূল্যায়ন হবে সারা বছর ধরে চলা বিভিন্ন ধরনের শিখন কার্যক্রমের ভিত্তিতে। আর চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচটি বিষয়ে কিছু অংশের মূল্যায়ন হবে শিখনকালীন। বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে, মানে পরীক্ষার ভিত্তিতে। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে- এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা দেওয়া নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের আবার সভা অনুষ্ঠিত হবে। তারপর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সংগৃহীত ছবি
ঢাকাই সিনেমার শীর্ষ তারকাদের মধ্যে একজন শাকিব খান। এছাড়া চলচ্চিত্রের অভিনেতা ছাড়াও প্রযোজক, গায়ক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তিনি। আজ ২৮ মার্চ (রোববার) বিশেষ এই দিনটিতে জন্ম তাঁর। ৪১ বসন্ত অতিক্রম করে ৪২-এ পদার্পণ করলেন এই নায়ক। বিশেষ দিনটি উদযাপন করলেন‘অন্তরাত্মা’সিনেমার শুটিং সেটে।
পাবনার এক বিলাসবহুল রিসোর্টে শুটিং করছেন শাকিব খান। জন্মদিনে নায়ককে চমকে দিতে সেখানে নিয়ে আসা হয়েছিল দুটি হাতি। তারা শাকিবের মাথায় শুঁর বুলিয়ে দেয়।
এছাড়াও ঢাক বাজানোর সঙ্গে কেক কাটেন শাকিব খান। আকাশে উড়ানো হয় ফানুস। পুরো আয়োজনটি করেছেন‘অন্তরাত্মা’র সিনেমার প্রযোজক সোহানী হোসেন।
সোহানী হোসেনের এমন আয়োজনে শাকিব খান চমকে যান। প্রযোজকের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জন্মদিন উদযাপনের পুরো মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। সেটি শাকিব খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।
শাকিব খানের জন্ম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ১৯৭৯ সালের ২৮ মার্চ। তার পারিবারিক নাম মাসুদ রানা। বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারী। বাবার চাকরির সূত্রেই শাকিব খানের শৈশব থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে।
শাকিব খান এক দশকের বেশি সময় ধরে ঢালিউডের শীর্ষ নায়ক। চিত্রনায়ক মান্নার পর বাংলাদেশের চলচ্চিত্রের হাল ধরেন তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্র দিয়ে ১৯৯৯ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন শাকিব খান। যদিও শাকিব খান আফতাব খান টুলু পরিচালিত ‘সবাইতো সুখী হতে চায়’ সিনেমা দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান।