a হাজি সেলিমের ছেলে ইরফানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

হাজি সেলিমের ছেলে ইরফানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ০৯ ফেরুয়ারী, ২০২৩, ১২:২০
হাজি সেলিমের ছেলে ইরফানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফাইল ছবি: ইরফান সেলিম

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করা হয়েছে।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিন ইরফান সেলিম আদালতে হাজির না হওয়ায় আইনজীবী সময় আবেদন করেন। আদালত সে আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মামলার অন্য চার আসামি হলেন- ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লা, গাড়িচালক মিজানুর রহমান, মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপু ও সহযোগী কাজী রিপন।

২০২০ সালের ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় হাজি সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের গাড়ি তাকে ধাক্কা দেয়। এরপর তিনি সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান ও নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে ইরফানের সঙ্গে থাকা অন্যরা একসঙ্গে তাকে মারধর করে মেরে ফেলার হুমকি দেন। তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগাল করেন।

পরদিন ২৬ অক্টোবর ইরফান সেলিম, তার দুই দেহরক্ষী জাহিদুল মোল্লা ও এবি সিদ্দিক দীপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাতনামা দু-তিন জনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।

২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ইরফান সেলিমসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের উপপরিদর্শক মমিনুল হক। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

কঠোর লকডাউনে ৫ম দিনে গ্রেফতার ৪ শতাধিক


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ০৫ জুলাই, ২০২১, ০৮:৫২
কঠোর লকডাউনে ৫ম দিনে গ্রেফতার ৪ শতাধিক

সংগৃহীত ছবি

কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন সোমবার সরকারি নির্দেশনা অমান্য করার কারণে শুধু ঢাকায় ৪১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে ২৪৩ জনকে ৯৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ৫২৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, আজ অভিযানে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির ৮টি বিভাগ।

এর আগে চতুর্থদিন রবিবার একই কারণে ঢাকায় গ্রেফতার হন ৬১৮ জন। সেদিন ১৬১ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ৫৪ হাজার ৪৫০ টাকা। আর ৪৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলায় ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আমেরিকা-ব্রিটেন হামলা করেছে ইমেয়েনে, সংযম দেখানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ১০:৫০
আমেরিকা-ব্রিটেন হামলা করেছে ইমেয়েনে, সংযম দেখানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব

ফাইল ছবি

আরব লোহিত সাগর অঞ্চলে চলমান সামরিক অভিযান ও ইয়েমেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আমেরিকা ও ব্রিটেনের হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ জানায়।

বিবৃতিতে সৌদি আরব বলে, “যদিও লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা একটি আন্তর্জাতিক দাবি। কেননা, এটি সমগ্র বিশ্বের স্বার্থের ক্ষতি করে। তবে এই অঞ্চল যে ঘটনাগুলো প্রত্যক্ষ করছে তার আলোকে সৌদি আরব লোহিত সাগরে আরও উত্তেজনা এড়ানো ও হামলার বিষয়ে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে।” সূত্র: বিবিসি, সিএনএন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আইন