a টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ৩০ আগষ্ট, ২০২২, ০৭:৫০
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ

ফাইল ছবি

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এবারের আসরে প্রথম বারের মতো বাংলাদেশের মুখোমুখি আফগানিস্তান।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টসের মধ্য দিয়ে এবারের আসর শুরু করলো বাংলাদেশ। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখী হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান। খেলাটি শুরু হবে রাত ৮টা থেকে।

আফগানিস্তান অবশ্য জয় দিয়ে শুরু করেছে এশিয়ার শ্রেষ্ঠত্বের ১৫তম আসর। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ উইকেটে সহজ জয় পেয়েছিল আফগান শিবির।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে আফগানিস্তান। ইতোমধ্যে ১০০ ম্যাচ খেলে ৬৭টিতে জয় তুলে নিয়েছে তারা। পরাজয় মাত্র ৩৩টিতে। অন্যদিকে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ১৩১ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৪৩টিতে জয় পেয়েছে। হার ৮৩ ম্যাচে।

বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মোসদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), ইব্রাহিম জাদরান, কারিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকী। সূত্র: নয়াদিগন্ত

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

খেলার মাঠে সাকিব-সুজনের ধাওয়া-পাল্টা ধাওয়া


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১১ জুন, ২০২১, ০৬:৫৮
খেলার মাঠে সাকিব-সুজনের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফাইল ছবি

আজ শুক্রবার (১১ জুন) চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মুখোমুখি হয়েছিল আবাহনী বনাম মোহামেডান। সেই ম্যাচেই আম্পায়ারের সিদ্ধান্তে খুশি না হতে পেরে রাগে লাথি মেরে স্ট্যাম্প ভেঙেছেন টাইগার অলরাউন্ডার ও মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।
 
এদিন ম্যাচের শুরু থেকে সাকিবকে বেশ আগ্রাসী দেখা গিয়েছিল। ব্যাট হাতে নিজের সর্বোচ্চটা নিঙড়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার ব্যাটে চেপেই আবাহনীকে ১৪৬ রানের লক্ষ্য দেয় মোহামেডান। সেই টার্গেট টপকাতে নেমে বিপাকে পড়ে আবাহনী। 

৩ উইকেট শুরুতেই হারিয়ে বসে। ইনিংসের প্রথম ওভারে মূল ঘটনা। প্রথমারের মতো বল করতে আসেন সাকিব নিজেই। ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন মোহামেডান অধিনায়ক। সেটি নাকচ করে দেন আম্পায়ার ইমরান পারভেজ। এতেই ক্ষিপ্ত হন সাকিব। লাথি দিয়ে ভাঙেন স্টাম্প। এতে উত্তেজনা ছড়াল ম্যাচে। ভিডিও ফুটেজে অবশ্য স্পষ্ট। আউট ছিলেন মুশফিক।

সেখানেই থামেনি ঘটনা। ম্যাচের শুরু থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। আবাহনীর ইনিংসের ষষ্ঠ ওভারে হালকাপাতলা বৃষ্টি পড়তে শুরু করে। আম্পয়ায়ার চাইলেই ওভার শেষ করতে পারতেন, তবে ১ বল বাকি থাকতেই উইকেট ঢেকে ফেলার সিদ্ধান্ত জানালেন ফিল্ড আম্পয়ায়ার। তখন আরও ক্ষিপ্ত দেখা গেল সাকিবকে। এগিয়ে এসে ৩টি স্টাম্প উপড়ে ফেলে মাটিতে আছড়ে মারলেন তিনি। সেই উত্তাপ পৌছাল দুই দলের ড্রেসিংরুম পর্যন্ত।
 
সাকিব আল হাসানের মেজাজ এমনিতেই চড়া ছিল। ড্রেসিং রুমে যাওয়ার পথে তিনি আরও একবার হলেন ক্ষিপ্ত। তার সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের। দুজনের একজনও মেজাজ ধরে রাখতে পারেননি।
 
ছবিতে দেখা গেছে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন সুজনকে। আবাহনী কোচও ক্ষিপ্ত হয়ে ছুটে যেতে চাচ্ছেন সাকিবের দিকে। যদিও এতটুকুতেই ঘটনা থেমে গেছে। ঘটেনি গায়ে হাত দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা। মোহামেডানে সাকিবের সতীর্থ শামসুর রহমান শুভ ও বেশ কয়েকজন স্টাফ মিলে শান্ত করেন সুজনকে। সাকিবকেও ঠাণ্ডা করেন অন্য স্টাফরা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শিক্ষার্থীদের ভাবনার চেয়েও দ্রুত গতিতে চলছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ: জবি উপাচার্য 


মুন্না শেখ, জবি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:১৩
শিক্ষার্থীদের ভাবনার চেয়েও দ্রুত গতিতে চলছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ-জবি উপাচার্য 

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

মুন্না শেখ, জবি প্রতিনিধি: ১৬ এপ্রিল, ২০২৫ ( বুধবার)  দুপুর ১২ টায় উপাচার্য কনফারেন্স রুমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি, জকসু নির্বচন, অস্থায়ী আবাসন, আবাসন ভাতা, জুলাই আন্দোলনের বিরোধীকারীদের বিচারসংক্রান্ত বিষয়,ফুড কোর্ট এবং অডিটোরিয়াম সংস্করণ   নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

এসময়  উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম পিএইচডি,ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন,  প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল  হক এবং ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন সহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় প্রক্টর অধ্যাপক  ড. মুহাম্মদ  তাজাম্মুল হক বলেন, "আমরা দ্বিতীয় ক্যাম্পাসে যতদিন পর্যন্ত না হল স্থাপন করতে পারছি  ততদিন পর্যন্ত আমরা দ্বিতীয় ক্যাম্পাসের ৭ একর  জায়গাতে   অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবো  বলেছিলাম। কিন্তু আমরা যখনই দ্বিতীয় ক্যাম্পাসের অস্থায়ী আবাসন  নিয়ে কাজ করতে যাই তখনই ওই ৭ একর  জায়গাতে কিছু পরিমাণ বালু ভরাট করেছিল আগের প্রকল্প থাকাকালীন। আমরা দেখেছি  এখান থেকে কিছু মানুষেরা বালু নিয়ে গেছে।যাদের নেতৃত্বে ওখানে বালু ভরাটের কাজ চলছিলো  তারা  যেন কীভাবে জানতে   পারে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তাদের পারিশ্রমিক না পাওয়ার আশায় তারা কাজ বন্ধ করে দেয়। সেই প্রেক্ষিতে এখন বলা যায়, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী শুরু করলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আলাদাভাবে ওই ৭ একর জমিতে দ্রুত অস্থায়ী  আবাসনের ব্যবস্থা করা হবে।"
তিনি আরও  জানান ২০২৬ সালের মধ্যে  দ্বিতীয় ক্যাম্পাসে পূর্ণাঙ্গভাবে শিক্ষার্থীদের জন্য দুইটি হল স্থাপন সম্পন্ন হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা সুষ্ঠু পরিবেশে ফিরে আসতে পারবে। 

দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে দেওয়া প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম পিএইচডি বলেন, "আমরা শিক্ষার্থীদের কল্যাণের জন্যই কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে যতটুকু চিন্তা করে  তার থেকে দ্রুত গতিতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলমান রয়েছে। নতুন করে আরডিপি নিয়োগের কাজ চলছে। সমস্ত কাজ মন্ত্রণালয় পাঠানো হয়েছে আশা করি দ্রুত সমাধান হবে। ধারণা রাখছি আগামী অল্প কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনী  দৃশ্যমান ভাবে কাজ শুরু করতে পারবে।"

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর