a প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম উপহার দিলেন ইমরান খানকে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম উপহার দিলেন ইমরান খানকে


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ০৮:২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম উপহার দিলেন ইমরান খানকে

ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাড়িভাঙা’ আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার পররাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার কোরবানির ঈদের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে ইসলমাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং তা গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উপহার দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত বলে ধারণা করা হয়।

এর আগে, ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এই উপহার বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করে।

বিখ্যাত ’হাড়িভাঙা’ আম উপহার গ্রহণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রুশ জঙ্গিবিমান তাড়িয়ে দেয় মার্কিন বি-৫২ বোমারু বিমানকে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩১
রুশ জঙ্গিবিমান তাড়িয়ে দেয় মার্কিন বি-৫২ বোমারু বিমানকে

ফাইল ছবি

আমেরিকার পরমাণু বোমা বহনে সক্ষম একটি বি-৫২ বোমারু বিমানকে প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার তিনটি এসইউ-৩৫ জঙ্গিবিমান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন বোমারু বিমানটি প্রশান্ত মহাসাগরের আকাশ দিয়ে রাশিয়ার সীমান্ত ঘেঁষে যাচ্ছিল।  খবর সিএনএন

রাশিয়ার রাডার ব্যবস্থায় মার্কিন বিমান ধরা পড়ে এবং তার পরই মার্কিন বিমানটিকে রুশ জঙ্গিবিমানগুলো বাধা দেয়।

এ সময় রুশ জঙ্গিবিমানগুলো মার্কিন বোমারু বিমানকে এস্কর্ট করে নিয়ে যায়। পরে রাশিয়ার এসব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।

রুশ মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, তাদের দেশের আকাশসীমা লঙ্ঘনের সুযোগ কাউকে দেওয়া হবে না।

রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন বিমান রুশ সীমান্তে প্রায়ই চক্কর দিয়ে থাকে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (৪সেপ্টে.) মৃত্যু ৬১, শনাক্ত ১৭৪৩ এবং সুস্থ ৩৪২১


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৫
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৬১ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৪৯৩ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১,৭৪৩ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১২ হাজার ২৬ জন।
 
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩,৪২১ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৭৫০টি। শনাক্তের হার ৯.৮২ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক