a
ফাইল ছবি
ইসরাইলকে ফিলিস্তিনিদের পানির উৎস কেড়ে নেওয়া বন্ধ করতে বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দেওয়া এক ভাষণে তিনি ইসরাইলের বিরুদ্ধে এ অভিযোগ করেন। খবর ইয়েনি সাফাকের। আব্বাস ফিলিস্তিনি জনগণের জীবন নিয়ে এভাবে বর্বর আচরণ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের অনুরোধ করেন।
তিনি বলেন, বিশ্বনেতৃবৃন্দকে ফিলিস্তিনি জনগণের পানির উৎসগুলো ইসরাইলের দখল থেকে রক্ষা করতে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং তিনি দ্রুততম সময়ে এ বিষয়ে সমাধান চান। সূত্র: যুগান্তর
ফাইল ফটো: রাণী এলিজাবেথ, মেগান ও প্রিন্স হ্যারি
নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মারকেল সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ এনেছেন। ইতিমধ্যে রাণী এলিজাবেথের পক্ষে সেই অভিযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাকিংহ্যাম প্যালেস।
মেগান মার্কল ও প্রিন্স হ্যারির সেই অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিষয়টিতে রানি উদ্বিগ্ন বলে বিবৃতি দিয়েছে বাকিংহ্যাম প্যালেস।
বাকিংহ্যাম প্যালেসের বিবৃতির মাধ্যম দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, ওই সাক্ষাৎকারের পর বোঝা যাচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে পার করেছেন। এতে করে বিষয়টি রাজ পরিবারকে ব্যথিত করেছে বলে জানানো হয়। হ্যারি-মেগানের ছেলে অর্চির গায়ের রঙ নিয়ে রাজ পরিবারে উদ্বেগ ছিল বলে যে অভিযোগ মেগান তুলেছেন তা গুরুত্বের সঙ্গে দেখেছে রাজপরিবার।
তবে এক্ষেত্রে ডিউক অব সাসেক্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগানের বোঝার ভুলও হয়ে থাকতে পারে বলে বিশ্বাস রাজপরিবারের। পারিবারিকভাবে এই ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে আহ্বান জানিয়েছেন রানি এলিজাবেথ। কারণ তিনি মনে করেন, তারা (হ্যারি, মেগান এবং তাদের ছেলে অর্চি) সবসময়ই রাজপরিবারের ভালবাসা নিয়ে থাকবে।
উল্লেখ্য, গত রবিবার সিবিএস টেলিভিশনে ওপরা উইনফ্রিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ রাজপরিবারে ওপর বর্ণবাদের অভিযোগ আনেন মেগান।
অর্চি যখন গর্ভে আসার পর তার গায়ের রঙ কতটা কালো হতে পারে তা নিয়ে নাকি উদ্বেগে ছিলেন রাজ পরিবারের অনেক সদস্য। এমন পরিস্থিতিতে মেগান এতোই অসহায় বোধ করছিলেন যে, তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারও ভেবেছিলেন।
সাক্ষাৎকারে মেগান বলেন, আমি যখন অন্তঃসত্ত্বা, আমার দিনগুলো একই রকম ছিল, বারবার ওই কথাগুলো ঘুরেফিরে আসছিল—‘তুমি নিরাপত্তা পাবে না, কোনো খেতাবও পাবে না’। আর যখন ওর জন্ম হবে, ওর গায়ের রঙ কতটা কালো হতে পারে সেসব নিয়ে তাদের আলাপ আর উদ্বেগও তো ছিলই।
তবে রাজপরিবারের কে বা কারা গায়ের রঙ নিয়ে ওই উদ্বেগের কথা বলেছিল, তা প্রকাশ করতে চাননি মেগান। প্রসঙ্গত রাজপরিবার ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন মেগান ও হ্যারি।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে হ্যারি-মেগান দম্পতি ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব আর না করার সিদ্ধান্তের কথা জানান। স্বাধীন জীবনযাপন করতে তারা রাজপরিবার থেকে বেরিয়ে যান।
ফাইল ছবি
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরেহ জাদেহকে হত্যার কথা স্বীকার করলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। তিনি স্বীকার করেন, ইরানের পারমাণবিক কর্মসূচিতে একের পর এক হামলা ও ফখরেহ জাদেহকে হত্যায় ইসরায়েলের সম্পৃক্ততা ছিলো। খবর দ্য গার্ডিয়ানের।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ইয়োসি কোহেন আরও বলেছেন, ইরানের বিজ্ঞানীরা যদি তাদের পেশা পরিবর্তন করতে চান এবং ইসরায়েলকে আঘাত না করার নিশ্চয়তা প্রদান করেন, তাহলে আমরা তাদের বের হওয়ার পথ দেখানোর প্রস্তাব দিতে পারি।
উল্লেখ্য, ২০২০ সালের ২৭ নভেম্বর তেহরানের কাছে গাড়ি বহরের মধ্যে মোহসেন ফখরেহ জাদেহকে গুলি করে হত্যা করা হয়। ইরান এই হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করে আসছিল। তবে ঘটনার সময় ইসরায়েল এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি। এবার মোসাদের সাবেক প্রধান এই হত্যার সত্যতা নিশ্চিত করলেন।