a ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ০৪ এপ্রিল, ২০২১, ১১:০৪
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ফাইল ছবি

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়। এতে পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন। পাশের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ।

 ভর্তি পরীক্ষার ফল জানা যাবে এই লিংকে  https://result.dghs.gov.bd/mbbs/

এবার মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মিশোরী মুনমুন। তার রোল নম্বর ২৫০০২৩৮। তার মোট প্রাপ্ত নম্বর ২৮৭ দশমিক ২৫ (ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৮৭ দশমিক ২৫)।

পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত করা হয়েছে ৪ হাজার ৩৫০ জন। এরমধ্যে ছাত্রী ২ হাজার ৩৪১ জন (৫৪ শতাংশ) এবং ছাত্র ২ হাজার ৯ জন (৪৬ শতাংশ)। 

এসবের মধ্যে চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত ৩ হাজর ৯৩৭ জন এবং পূর্ববর্তী শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত করা হয়েছে ৪১৩ জন। 

গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কেন্দ্র সংখ্যা ছিল ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

করোনায় (৭আগষ্ট) মৃত্যু ২৬১, শনাক্ত ৮১৩৬ এবং সুস্থ ১৬৩৮৩


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০৭ আগষ্ট, ২০২১, ০৭:২৭
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৬১ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৪৪১ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮,১৩৬ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন।
 
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬৩৮৩ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশের সংঘর্ষ


খোরশেদ:মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ০১:০০
নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশের সংঘর্ষ

ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এবং পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্য শেষ হওয়ার পরই বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করেন। মহাসচিব বলেছেন কোনো মিছিল হবে না। তবু তারা মিছিল শুরু করে ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ করেছে। তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

সকালে রাজধানীর নয়া পল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও তা করা হয়নি। সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মিছিল করছি না, সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা মিছিল করছি না।’

সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যর্থতার প্রতিবাদে মিছিলের জন্য জড়ো হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ মিছিলে অংশ নিতে সকাল থেকে রাজধানীর আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে।

নয়াপল্টন কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকাল থেকে পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে। সকাল থেকে পুলিশ আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতারও করেছে। অনেকের ওপর হামলা করা হয়েছে। তিনি দাবি করেন, মিছিল শেষ হওয়ার আগেই আটককৃত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য