a দেশে মার্চ-এপ্রিলে করোনা সংক্রমণ বাড়তে পারে: ডা. বাশার
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

দেশে মার্চ-এপ্রিলে করোনা সংক্রমণ বাড়তে পারে: ডা. বাশার


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ০৩ জানুয়ারী, ২০২২, ০৬:৪৯
দেশে মার্চ-এপ্রিলে করোনা সংক্রমণ বাড়তে পারে: ডা. বাশার

ফাইল ছবি : ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

আগামী মার্চ-এপ্রিলে দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার বাংলাদেশ হেলথ রিপোর্টার্স- এর সাথে এক আলোচনাকালে তিনি এই কথা বলেন। ডা. আবুল বাশার বলেন, গত দুই বছরে করোনাভাইরাস মোকাবেলায় নেয়া ব্যবস্থাপনা ও অভিজ্ঞতার আলোকে জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী দুই-একদিনের মধ্যেই বুস্টার ডোজের বয়সসীমা ষাটর্ধ্বো থেকে ৫০-৫৫ তে কমিয়ে আনার সিদ্ধান্ত আসছে।

তবে এসএমএস ছাড়াও ষাট বছরের কম বয়সী কো-মরবিট (ডায়াবেটিস, ক্যান্সারে আক্রান্তরা) রোগীরা আগের দুই ডোজ নেয়া কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন। সেক্ষেত্রে তার রোগের প্রয়োজনীয় তথ্য প্রমাণ থাকতে হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়াকে স্থানান্তর


মুক্তসংবাদ প্রতিদিন:
সোমবার, ০৩ মে, ২০২১, ০৭:৪৮
শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়াকে স্থানান্তর

ফাইল ছবি

করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আজ দুপুরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডাম কিছু শ্বাসকষ্ট অনুভব করছিলেন সকালের দিকে। পরে চিকিৎসকরা বিকাল ৪টায় সিসিইউতে স্থানান্তর করেন। তারা জানায় খালেদা জিয়ার অবস্থা এই মুহূর্তে (সাড়ে ৪টায়) স্থিতিশীল।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। 

করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান (চেস্ট), হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। 
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রোহিঙ্গাদের দায়িত্ব জাতিসংঘকেও নিতে হবে: জন কেরি


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ০৯ এপ্রিল, ২০২১, ০৬:৩৮
রোহিঙ্গাদের দায়িত্ব জাতিসংঘকেও নিতে হবে: জন কেরি

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়: জন কেরি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‌রোহিঙ্গাদের দায়িত্ব শুধু বাংলাদেশের নয়, এই দায়িত্ব জাতিসংঘকেও নিতে হবে। সবারই এই ইস্যুতে ভূমিকা রাখতে হবে।

আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জন কেরি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে জন কেরি বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ব্যাপারে খুব সদয়। 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এজন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়