a মডার্না-সিনোফার্মের সাড়ে ২২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

মডার্না-সিনোফার্মের সাড়ে ২২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০৩ জুলাই, ২০২১, ০৮:৫৮
মডার্না-সিনোফার্মের সাড়ে ২২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে

সংগৃহীত ছবি

ঢাকায় পৌঁছেছে চীনের বেইজিং থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ টিকার মধ্যে ১০ লাখ ডোজ টিকা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এদিকে, ‘কোভিক্স’ এর আওতায় মর্ডানার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকা রাত ১১টা ২২ মিনিটে দেশে এসে পৌঁছায়। সবমিলিয়ে আজ দেশে পৌঁছাল সাড়ে ২২ লাখ ডোজ টিকা।

এ তথ্য নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ।

ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, এর আগে রাত ১১টা ২২ মিনিটে ‘কোভিক্স’ এর আওতায় মর্ডানার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। এছাড়া শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় মর্ডানার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকার চালান আসার কথা রয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সংবাদমাধ্যমকে জানান, সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা এখন এসেছে। অবশিষ্ট ১০ লাখ ডোজ সকালে এসে পৌঁছাবে বলে জানান তিনি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নিয়ন্ত্রণে মহাখালী ৭ তলা বস্তির আগুন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ০৯:৩৮
নিয়ন্ত্রণে মহাখালী ৭ তলা বস্তির আগুন

ফাইল ছবি

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর ৭ তলা বস্তির আগুন। সোমবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডের খবর পায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ৬টা ৪৭ মিনিটে মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে যায়। তারা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বস্তিতে বসবাসরত বাসিন্দাদের অভিযোগ, কিছুদিন আগে পানির লাইনে কাজ করতে গিয়ে গ্যাসের লাইন লিকেজ হয়। তাদের অভিযোগের ভিত্তিতে অফিস থেকে দুজন ব্যক্তি এসে তদারকি করে গেলেও পরে তারা আর যোগাযোগ করেননি। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনা: সরকারের দুই সপ্তাহের জন্য ১৮ দফা জরুরি নির্দেশনা 


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ২৯ মার্চ, ২০২১, ০৪:০৫
করোনা: সরকারের দুই সপ্তাহের জন্য ১৮ দফা জরুরি নির্দেশনা 

ফাইল ছবি

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ সংক্রমণ যুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সব ধরনের জনসমাগম (সামাজিক, রাজনৈতিক, ও ধর্মীয় অন্যান্য) সীমিত করতে হবে। রাত ১০টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস, প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানা অর্ধেক (৫০ ভাগ) জনবল দিয়ে পরিচালনা করতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে (হোটেলে নিজ খরচে) থাকতে হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়