a দেশের মানুষের মুক্তির জন্য অবরোধ কর্মসূচি: কর্নেল অলি আহমদ
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দেশের মানুষের মুক্তির জন্য অবরোধ কর্মসূচি: কর্নেল অলি আহমদ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ০৭:৫২
দেশের মানুষের মুক্তির জন্য অবরোধ কর্মসূচি: কর্নেল অলি আহমদ

ফাইল ছবি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, ‘আমাদের আন্দোলন জনগণের মানবাধিকার, অর্থনৈতিক অধিকার, ন্যায়বিচারের অধিকার এবং সর্বোপরি ভোটের অধিকার ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আমরা মানুষকে স্বৈরাচারের হাত থেকে মুক্তি দিতে চেষ্টা করছি। দেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্য, দেশকে প্রকৃত অর্থে স্বৈরাচারমুক্ত করার জন্য অবরোধ কর্মসূচি দিয়েছি।’ 

শুক্রবার বাদ জুমা এলডিপি কার্যালয়ে ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত যেসব নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন এবং আন্দোলনরত যেসব গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন তাদের জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘বর্তমান কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রকে পদদলিত করেছে। ন্যায়বিচার ও মানবাধিকারকে নির্বাসিত করেছে। জনগণকে জানোয়ার হিসেবে আখ্যায়িত করেছে। দেশের অর্থনীতিকে ভয়ংকর পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, গায়েবি মামলা দিয়েছে এবং প্রতিনিয়ত দিচ্ছে’।

এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন প্রমুখ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

৩৩ রাজনৈতিক দল নিয়ে সম্মিলিত সমমনা জোটের আত্মপ্রকাশ ও ৩১ দফা দাবি


সাইফুল আলম, ঢাকা প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ০৩:৫২
৩৩ রাজনৈতিক দল নিয়ে সম্মিলিত সমমনা জোটের আত্মপ্রকাশ ও ৩১ দফা দাবি

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

 সাইফুল আলম:   বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে ২১ নভেম্বর ২০২৫ইং, জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলের (২য় তলায়) অনিবন্ধিত রাজনৈতিক দলের সম্মিলিত সমমনা জোট- এর আত্মপ্রকাশ উপলক্ষে “সংবাদ সম্মেলন” করেন। এই সম্মিলিত সমমনা জোটের আহবায়ক ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সদস্য সচিব মোহাম্মদ আবু আহাদ আল মামুন দিপু মির।

এই সময় আরো উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন খান মজলিস প্রধান উপদেষ্টা, কাজী মনিরুল ইসলাম যুগ্ন আহবায়ক, এস এম জাকির হোসেন যুগ্ন আহবায়ক ,বাবু নিউটন অধিকারী যুগ্ম আহ্বান, এডভোকেট মজিবুর রহমান জোট নেতা, সৈয়দ নাজমুল ইসলাম,মনসুর রহমান পাশা ,মশিউর রহমান,বাহাদুর মিয়া ,মোস্তাফিজুর রহমান ,আরিফুর রহমান ,মোসলেম আলী ,অ্যাডভোকেট নাজমুন নাহার,সাদিকুল ইসলাম,সাইফুল ইসলাম, এম এ জলিল, হারুনুর রশিদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইলিয়াত চৌধুরী, সাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ,কবি ইসমাইল হোসেন জনি সহ প্রমুখ। 

সংবাদ সম্মেলনে রাষ্ট্র কাঠামো গঠনের জন্য ৩১ দফা দাবী উপস্থাপন করেন বক্তারা । অনিবন্ধিত ৩৩ টি রাজনৈতিক দল একত্রিত হয়ে  সম্মিলিত সমমনা জোট গঠন করেন।  সাংবাদিকের ভিবিন্ন প্রশ্নের জবাব দেন সমমনা জোটের আহবায় ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার। 

নিম্নে জোটের ৩১ দফা তুলে ধরা হলো:----১। বৈষম্যহীন নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ চাই, ২। পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত আগামী নির্বাচন চাই। ৩। সংশোধন পূর্বক নির্বাচন চাই। রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি সহজী করণ চাই । ৪। কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। ৫ । ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ৬। বৃহত্তর জেলাগুলোকে বিভাগে রূপান্তরিত করা। ৭। সংসদীয় আসন বৃদ্ধি করা। ৮। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কার্যক্রম বাস্তবায়ন করা। ৯ । জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সংসদীয় আসন বৃদ্ধি করা। ১০। একাত্তরের চেতনা ২৪ প্রেরণার সংমিশ্রণে নতুন বাংলাদেশ গঠন করা। ১১। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল পানির বিল সম্পূর্ণ ফ্রি করা। ১২। বাংলাদেশের প্রতিটা সিম কোম্পানিকে মিনিট ও মেগাবাইট মেয়াদবিহীন হতে হবে। ১৩। রাজনৈতিক দলের দলীয় প্রধান থাকতে পারবেনা। ১৪। বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি লেজুরবৃত্তি পররাষ্ট্রনীতি পরিহার। ১৫। মাধ্যমিক পর্যায় পর্যন্ত একমুখী অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা। ১৬ । ভিক্ষুকদের রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পুনর্বাসন করা । ১৭। স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী গঠন এবং সাংবাদিকদের বেতন ভাতা চালু করা । ১৮। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা চালু করা। ১৯ । নারীর অধিকার নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিতকরণ।২০। মানবকেন্দ্রিক কল্যাণমুখী অর্থনীতি নিশ্চিতকরণ। ২১। বেকারদের কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত বেকার ভাতার প্রদান । ২২। টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। ২৩। জলাবায়ু সহনশীলতা ও নদী এবং নদী ভাঙ্গন রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা। ২৪। দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং প্রবাসীদের মর্যাদা ও অধিকার সংরক্ষণ করা। ২৫। জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করার কৌশল নির্ধারণ করা। ২৬। জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গঠন করা। ২৭। ধর্ম-বর্ণ সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদার বিকাশ ঘটানো। ২৮। চাকুরীর বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণ। ২৯। এইচএসসি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। ৩০। প্রতিটা জেলায় মেডিকেল কলেজ কৃষি কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ করা। এবং প্রতিটা উপজেলায় ২৫০ সজ্জা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন করা, ৩১ । স্বতন্ত্র সাহিত্য মন্ত্রণালয় স্থাপন করা। 
অনিবন্ধিত ৩৩ টি রাজনৈতিক একত্রিত হয়ে সম্মিলিত সমমনা জোট গঠন করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

টস হেরে বোলিং করছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১০:৫৩
টস হেরে বোলিং করছে বাংলাদেশ

ছবি সংগৃহীত

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের চোখ এখন ওয়ানডে সিরিজের ওপর। সিরিজ জয়ের লক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিং করতে পাঠিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়ানোর আগে তুমুল ঝোড়ো হাওয়া বয়ে গেছে টাইগারদের শিবিরে। পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে স্কোয়াড থেকে কাটা পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। তার বদলে দলে যোগ দিয়েছেন জাকের আলি অনিক। অন্যদিকে চোটে ছিটকে পড়েছে  প্রথম ম্যাচে খেলার মোড় ঘুড়িয়ে দেওয়া পেসার তানজিম হাসান সাকিব। এই দুইজনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয় ও মোস্তাফিজ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনেথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, মাহেশ থিকশানা ও লাহিরু কুমারা। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি