a মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে


নিউজ ডেস্ক:
শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১, ১১:৫২
মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে

সংগৃহীত ছবি

করোনা ভাইরাস মহামারির মধ্যেই মেডিক্যাল কলেজের বিলম্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১০টায় দেশের বিভিন্ন স্থানে ৫৫টি কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়।

আজ ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪৭ হাজার পরীক্ষার্থী।

পরীক্ষা শুরুর আগে সামাজিক-শারীরিক দূরত্ব না মেনেই হাজারো অভিভাবক ও পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পর একইভাবে অভিভাবকরা অবস্থান করতে থাকেন। অভিভাবকদের মধ্যে মাস্ক পরা থাকলেও সামাজিক দূরত্বেরক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যায়।

করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষা গত বছর গ্রহণ করা হয়নি। ফেব্রুয়ারিরে প্রথম দিকে সংক্রমন কিছুটা কমলে গত ৮ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রমের সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বরিশালে হিজলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ২০ জন


হিজলা প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ০৬:০৯
বরিশালে হিজলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ২০ জন

ছবি সংগৃহীত

 

হিজলা প্রতিনিধিঃ বরিশাল জেলার হিজলা উপজেলায় ২৬ জুন সকাল ১০টায়, সারা দেশের ন্যায়, এইচএস সি ও  আলিম সম্মান ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়। মোটকেন্দ্র সংখ্যা - ০৩ কলেজ কেন্দ্র -০২ টি মাদ্রাসা কেন্দ্র - ০১টি।  

মোট পরীক্ষার্থীর সংখ্যা কলেজে - ৫৩০ জন, মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা - ১০৭ জন ভোকেশনাল পরীক্ষার্থী ০৯ জন। এরমধ্যে কলেজে অনুপস্থিত - ১৩ জন, মাদ্রাসা অনুপস্থিত - ০৩ জন।

প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরায় আওতাভুক্ত রয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াছ শিকদার, সকাল ১০টা থেকে বেলা ০১টা পর্যন্ত বিরতিহীনভাবে পরীক্ষা চলছে যথাযথভাবে তৎপরতা ছিল প্রশাসনের কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করা সেই পাকিস্তানের নির্বাচনী কর্মকর্তা আটক


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ ফেরুয়ারী, ২০২৪, ১২:০৬
কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করা সেই পাকিস্তানের নির্বাচনী কর্মকর্তা আটক

ফাইল ছবি: লিয়াকত আলী, পাকিস্তানের নির্বাচনী কর্মকর্তা

পাকিস্তানের গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করা রাওয়ালপিন্ডি ডিভিশনের কমিশনার লিয়াকত আলী চাট্টাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে পদত্যাগের পর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন চাট্টা। পরে তার অফিসে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় পুলিশ।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসন রেকর্ড জালিয়াতি ঠেকাতে অফিসটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই কমিশনারকে গ্রেফতার করা হয়নি। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

রাওয়ালপিন্ডি জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সামগ্রী ও তথ্য-উপাত্ত সুরক্ষিত করা হয়েছে। শনিবার রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টা তার পদ থেকে পদত্যাগ করেন। পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচনে জালিয়াতি হয়েছে দাবি করে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন।

এক সংবাদ সম্মেলনে লিয়াকত আলী বলেন, নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে এবং তিনি নিজেও এর সঙ্গে জড়িত ছিলেন। শুধু অনিয়ম ও ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়াকে তিনি নিতান্তই কম বলে উল্লেখ করে দাবি করেন, নির্বাচনে অনেক বড় জালিয়াতির ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, অনেক স্বতন্ত্র প্রার্থী আছেন যারা ৭০ থেকে ৮০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন এবং তাদের আমরা জাল ভোট দিয়ে হারিয়ে দিয়েছি।
 
লিয়াকত আলী বলেন, নির্বাচনে এমন অনেকে আছেন যারা হেরে যেতেন; কিন্তু তাদের আমরা ভোট জালিয়াতি করে জিতিয়ে দিতে বাধ্য হয়েছি। সূত্র: ডন নিউজ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা