a আশকারা- জেবুন নাহার
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আশকারা- জেবুন নাহার


মুক্তসংবাদ প্রতিদিন:
শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ১২:৫০
Jebun nahar

ফাইল ফটো: জেবুন নাহার

কাঁপছে আকাশ, ডাকছে ঝিঁ ঝিঁ
আসছে ঘনিয়ে অন্ধকার
চল না আজ পেয়ে যাই আশকারা 
সান্ধ্য বাতাসে হয়ে যাই একাকার
সময় যে আজ শুধুই দুজন দুজনার
ভিজে যাই চল মাথায় নিয়ে বৃষ্টি ভালোবাসার।
ধর ঝরে গেল সব ভালোবাসা
পেয়ে কোন নিরেট আকার
তোর যাওয়ার পথে নেই কোন বাঁধা
ভেঙ্গে সব অহংকার
শীতল আবহে
চারিদিক হাহাকার
তারপরেও দিনটি হয়ে উঠুক আজ শুধুই ভালোবাসার।
বিসর্জনেও সুখ
জোড়া লাগে সব অভিমান আবদার
ভালোবাসার আবরন
মুছে গিয়েও ধরে রাখে
হৃদ মাঝারের খেলোয়াড়
ভালোবাসার জোয়ারে ভাসুক সব চরাচর।
রজনীর পর রজনী জেগে অপেক্ষা
একটিবার হলেও তো ছুঁয়েছিলি প্রাণ
সাড়া দিয়েছিলি হৃদয়ের ডাকে
শুনেছিল সেই প্রতিধ্বনি
আকাশ বাতাস
সতেজ হয়েছিল চারপাশ
শুকিয়ে যাওয়া নদীতে
ফিরেছিল স্রোতের অবগাহন
নিশি রাতের শিশিরে ভিজাস না তোর পা
সাহারার তপ্ত বালুতেও যেতে হবে না তোকে
নিশুতি শহরের অলিতে গলিতেই
নিয়ন লাইটপোস্টের মশামাছির ঝাঁকে
কোলাহলে মেতে উঠুক তোর আমার ভালোবাসার ক্যানভাস
লেখনিতে লেখনিতে ভরে যাক সব জীর্ণ শহরের দেয়াল।
 

......... ফেসবুক পাতা থেকে সংগৃহীত

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিভ্রান্ত পথিক


ফেসবুক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৭ জুলাই, ২০২১, ০৬:১৩
বিভ্রান্ত পথিক

ফাইল ছবি । মফিদা আকবর

বিভ্রান্ত পথিক
মফিদা আকবর

চলেছি অদ্ভুত এক শব্দহীন শহরে।
মনে হয় ডুবে যাচ্ছি অতল গহ্বরে,
উদ্দেশ্যহীন যাত্রায় একাকী যাত্রী আমি
ট্রেনের নির্জন কামরায় বসে থাকি।
গহীন আঁধারে ট্রেন ছুটে চলে - - -
অন্যরকম ট্রেনটি শাপের মতো হিস হিস করে
 এঁকেবেঁকে চলতে থাকে আপন নিয়মে
একের পর এক অচেনা স্টেশন এলে
ট্রেন থেমে যায় ধীরে ধীরে - - -
কোলাহলহীন স্টেশনগুলো আবছা আলোর
আবরণে চাপা দীর্ঘশ্বাস নিয়ে জেগে থাকে।
বিকল বোধের কেমন করা এক প্রশ্ন?
বুকের ভেতর খামচে ধরে থাকে
আমি কি কখনো কারো ছিলাম? 
অথবা কেউ ছিলো কি অামার?
অদ্ভুত সব প্রশ্নগুলো মনের মাঝে
জোঁকের মত কামড়ে থাকে।
অবশেষে অচেনা এক পৃথিবীতে এসে
ট্রেনটি অাবারো থেমে যায় ধীরে ধীরে - - -
অচেনা যবুথবু লোকগুলো নেমে যায়
সাদা কাফনের মতো সেলাইবিহীন বস্ত্রগুলো
ওঁদের শরীরে আবরণ হয়ে লেপ্টে থাকে।
এ সময় যে যার মত মাথা নীচু করে
ধীর পায়ে হেঁটে যায় ওঁরা কেমন করে।
অবাক হয়ে চেয়ে থাকি ওঁদের পানে।
ওঁদের সাথে দলভুক্ত হলাম কেমন করে? 
মনে হয় ওঁরা বোধহীন, উদ্ভ্রান্ত।
এ কোথায় এলাম? নিজেই বিভ্রান্ত।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইরান নিষেধাজ্ঞা দিয়েছে ৫১ মার্কিন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৯ জানুয়ারী, ২০২২, ০৫:১৮
ইরান নিষেধাজ্ঞা দিয়েছে ৫১ মার্কিন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে

ফাইল ছবি

ইরাকে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৫১ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

২০২০ সালে ইরাকের বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের শীর্ষ জেনারেলকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর জেরে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে শনিবার জানিয়েছে তেহরান। খবর রয়টার্সের।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে ৫১ মার্কিন সামরিক কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।  ইরানের নিষেধাজ্ঞার তালিকায় থাকা মার্কিন সামরিক কর্মকর্তাদের মধ্যে আছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি, হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন প্রমুখ।

এই নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা মার্কিন কর্মকর্তাদের সম্পদ ইরানি কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করতে পারবে। যদিও ইরানে মার্কিন কর্মকর্তাদের সম্পদ না থাকায় এই নিষেধাজ্ঞা প্রতীকী ব্যবস্থা হিসেবে ধারণা করা হচ্ছে।

তেহরানের স্থানীয় গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বলেছে, জেনারেল কাসেম সোলাইমানি এবং তার সহযোগির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী ভূমিকায় সংশ্লিষ্টতা এবং সন্ত্রাসবাদ ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দায়ে ৫১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি, যিনি এই বাহিনীর সার্বিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

জেনারেল কাসেম সোলাইমানিকে ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সামরিক বাহিনী। পরে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে।

সন্ত্রাসী এবং মানবতাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ১ বছর আগে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল তেহরান।

গত সপ্তাহে জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি বলেন, এই হত্যাকাণ্ডের জন্য ট্রাম্পকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, নতুবা তেহরান নির্দিষ্ট সময়ে প্রতিশোধ নেবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর