a গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হাজারের বেশি, মৃত্যু ৭
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হাজারের বেশি, মৃত্যু ৭


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারী, ২০২২, ০৬:১৬
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হাজারের বেশি, মৃত্যু ৭

ফাইল ছবি

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে করোনায় ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে।  

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয় ২৩ হাজার ৪৩৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮৬  শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৬ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন।

গতকাল বুধবার দেশে করোনায় ৩ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হন ৮৯২ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

জিরো-ক্যালরির ‘চিনি’ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০১ মার্চ, ২০২৩, ১০:৩২
জিরো ক্যালরির চিনি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

ফাইল ছবি

চিনির বদলে ব্যবহৃত ইরিথ্রিটল গ্রহণে রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং মৃত্যুও হতে পারে বলে গবেষণায় জানা গেছে।

সোমবার ‘ন্যাচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বলে জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।

গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ড. স্ট্যানলি হ্যাজেন বলেন, রক্তে ইরিথ্রিটল থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যাবে। সেটি তখন ডায়াবেটিসের মতো হার্ট অ্যাটাকের শক্তিশালী ঝুঁকির কারণ হিসেবে দেখা দেয়।

ড. স্ট্যানলি হ্যাজেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিক লার্নার রিসার্চ ইনস্টিটিউটের সেন্টার ফর কার্ডিওভাসকুলার ডায়াগনস্টিকস অ্যান্ড প্রিভেনশনের পরিচালক। নতুন গবেষণা প্রতিবেদন বলছে, ডায়াবেটিস থাকলে যেমন ঝুঁকি বেশি থাকে, তেমনি রক্তে সর্বোচ্চ মাত্রায় ইরিথ্রিটল থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও দ্বিগুণ হয়ে যায়।

গবেষণা প্রতিবেদনে উপস্থাপিত বাড়তি ল্যাব পরীক্ষা ও প্রাণীর দেহে পরীক্ষা-নিরীক্ষার তথ্য অনুযায়ী, ইরিথ্রিটল রক্তের প্লাটিলেট সহজে জমে যেতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধলে তা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নীল যখন যন্ত্রণার সুখ, মুক্তা দাশ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ২৮ মার্চ, ২০২২, ০৭:৩৮
নীল যখন যন্ত্রণার সুখ মুক্তা দাশ

ছবি: মুক্তা দাশ

নীল যখন যন্ত্রণার সুখ
ভেঙেচুরে শেষ হয়ে গেছি!  
রক্তস্রোত বয়ে যাওয়া কঙ্কালে, জীবন মৃত্যুঝুঁকি নেয় সেচ্ছায় ভালোবেসে ।
তাই বলে, তোমাকে দায়ী করবো না ;
করবো না কোন অভিযোগ ।
এই যে পড়ন্ত বিকেলে তুমি রঙে রঙ্গিন করলে মন !
সেই ই বা কম কিসে !
অনেক কাল পরে মরা গাঙে জোয়ার এলো,,, এ তো অকল্পনীয় !
ধূ-ধূ বালুর চড়ে বেড়ে উঠা ক্যাকটাসেও ফুল ফোটে !
তুমি না এলে বুঝতাম ই  না !!
কি দুর্দান্ত মধ্যাকর্ষণে টেনে নিলে নিজের কাছে ,,, এক লহমায় !!!
নিজেকে সৌভাগ্যবতী মনে করাটাই ছিলো চরম দুর্ভাগ্যের ইঙ্গিত !!!
বুঝিনি প্রিয়,
এভাবেও বেলাশেষে ছেলেখেলা খেলা যায় !?
বুঝিনি ...!
তুমি শুধু রাধার প্রেমে পাগল নও
তুমি গোপিদের ও প্রেমে মত্ত।
সময় কাটানো সময়...আহা !
তোমার প্রেম প্রেম খেলার কৌশলী খেলা !!!
কোন অভিযোগ নেই।
অভিমান ?  নাহ্ !
সবটাই সকাল-সন্ধ্যা চোখের নোনা জলে নীল!
 সমুদ্রে অঞ্জলি দিই।
পাহাড়ের কাছ থেকে কঠিন হওয়ার ব্রত শিখছি।
ক্ষয়ে যাওয়া দেহে ঠায় দাঁড়িয়ে থাকার শক্তি !!  পরীক্ষায় পাশ করা কঠিন !
চেষ্টা করছি, ধাতস্থ হয়ে হাসিমুখেই মৃত্যুর স্বাদ আত্মস্থ করছি ।
কম করেও কম দাওনি আমায়!
কিভাবে ভুলি.....!?
তোমার ছলেই আমি মন বাঁধি,
অলখে !!  তোমাকেই ভালোবাসি ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য