a করোনায় (২৬ মার্চ) মৃত্যু ৩৩, শনাক্ত ৩৭৩৭, সুস্থ ২০৫৭
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (২৬ মার্চ) মৃত্যু ৩৩, শনাক্ত ৩৭৩৭, সুস্থ ২০৫৭


স্বাস্থ্য ডেস্ক:
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ০৬:৩৪
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ফটো: করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৩০ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৭৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাজধানীর ৫টি স্থান থেকে কলেরা টিকা দেওয়া হবে


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৫ জুন, ২০২২, ০৬:৫৩
রাজধানীর ৫টি স্থান থেকে কলেরা টিকা দেওয়া হবে

ফাইল ছবি

কলেরা ও ডায়রিয়া সংক্রমণ প্রতিরোধে রবিবার (২৬ জুন) থেকে সরকারের টিকা কর্মসূচি শুরু হবে। প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে আগামী ২ জুলাই (শনিবার) পর্যন্ত।

মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া এক বছর বয়স থেকে সব বয়সের মানুষকে দেওয়া হবে। প্রাথমিকভাবে রাজধানীর ৫টি স্থানে দেওয়া হবে।

আজ শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) সূত্রে এসব তথ্য জনা গেছে।

সিডিসি জানায়, আগামী ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত প্রথম ডোজ মুখে খাওয়ার কলেরা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সম্মেলন কক্ষে দুপুর ২টায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সিডিসি আরও জানায়, জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় রাজধানীর ৫টি স্থানে (মিরপুর, মোহাম্মদপুর, দক্ষিণখান, যাত্রাবাড়ী ও সবুজবাগ) প্রায় ২৩ লাখ মানুষকে এ টিকা প্রদান করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরা টিকা প্রদান এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা দিয়েছে, যা চলমান প্রক্রিয়া। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ০৬:২০
দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে

ফাইল ছবি

দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (২২ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে রাজশাহী ও পাবনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো কয়েকদিন থাকতে পারে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য