a
ফাইল ছবি
আজ বৃহস্পতিবার থেকে দুই সিটি করপোরেশন এলাকায় স্থায়ী দু’টিসহ মোট ২০টি হাটে পশু বিক্রি শুরু হয়েছে। পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু নিয়ে আসছেন খামারিরা।
দুই সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় গাবতলীর স্থায়ী হাটসহ নয়টি হাট এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটসহ ১১টি হাট বসেছে। তবে, এ বছর আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে হাট বসবে না।
উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বলেন, রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় স্থায়ী একটি ও অস্থায়ী আটটি হাট বসবে। আজ থেকে ঈদের দিন সোমবার সকাল পর্যন্ত পাঁচ দিন হাট বসবে। কোরবানির পশু কেনাবেচা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতে করা যায়, সেজন্য ঢাকা উত্তরের হাটগুলোতে সব ব্যবস্থাই নেয়া হয়েছে।
বাজারে ক্রেতারা কোনো নগদ অর্থ না নিয়ে এসেও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পশু ক্রয় করতে পারবে জানিয়ে পিয়াল হাসান বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ইনস্ট্যান্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলে যে কেউ টাকার লেনদেন করতে পারবে। এজন্য হাট এলাকায় অসংখ্য ব্যাংক বুথ থাকবে।
এ ছাড়া হাটে আসা মুসলিম ক্রেতাদের ওজু ও নামাজের ব্যবস্থা করা হয়েছে। হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবার হাট ইজারাদারদের সতর্ক করা হয়েছে। কোনো বিক্রেতা যদি রাস্তায় হাট বসায়, তবে ইজাদারের জামানতের অর্থ বাজেয়াপ্ত করা হবে। ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি করবে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা। সূত্র: নয়াদিগন্ত
ফাইল ছবি
হেফাজতে ইসলামের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেছেন। মঙ্গলবার (৪ মে) রাত ৯টা ২০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠক হয়। বৈঠকটি শেষ হয় রাত ১২টায়। হেফাজতের ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছিলেন।
সূত্রানুযায়ী, বৈঠকে হেফাজতের পক্ষ থেকে ৪টি দাবি প্রস্তাব করা হয়েছে। দাবিগুলো হচ্ছে-
১) হেফাজতে ইসলামের গত আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেফতার হওয়া আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের অবিলম্বে মুক্তি দেওয়া ২) আলেম-উলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের গ্রেফতার-হয়রানি আতঙ্ক থেকে মুক্তি দেওয়া ৩) ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো হয়েছে পূর্ব আলোচনা অনুযায়ী এ সেগুলো প্রত্যাহার করা ও ৪) দ্রুত কওমি মাদ্রাসাগুলো খুলে দেয়ার ব্যবস্থা করা।
হেফাজতের আহ্বায়ক কমিটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদী বৈঠক শেষে গণমাধ্যমকে দাবিগুলোর বিষয়ে অবহিত করেন। তিনি বলেছেন, আমাদের এই ৪টি দাবি মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন।
ফাইল ছবি
গত সোমবার ৬ সেপ্টেম্বর নানা নাটকীয় ঘটনার পর ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার আগের ম্যাচটি স্থগিত করা হয়েছিলো। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে পেলের রেকর্ড ভাঙবেন মেসি সে অপেক্ষার অবসান হলো আজ। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হয়ে ৩-০ গোলের জয় পেয়েছে লিও মেসিরা। তিনটি গোলই এসেছে ফুটবল জাদুকর লিওনেল মেসির পা থেকে।
আর্জেন্টিনার হয়ে আজ প্রথম গোল করেই ছুয়ে ফেলেন ফুটবল গ্রেট পেলেকে। কে জানতো আজই হয়ত তাকে ছাড়িয়ে যাবেন মেসি। কারন নাম টা যে মেসি তাই অবিস্বাস্য বলে কিছু রইলো না। মজার বিষয় ছিলো কিছুদিন আগে পেলে বলেছিলেন মেসি ডান পায়ে গোল করতে পারে না কিন্তু আজ তার রেকর্ড এ ভাগ বসানো গোলটি ই এসেছে মেসির ডান পা থেকে।
আর্জেন্টিনার হয়ে মেসির এটি সপ্তম হ্যাটট্রিক। তার অন্য হ্যাটট্রিকগুলো এসেছে সুইজারল্যান্ড, গুয়েতামালা, ব্রাজিল, পানামা, ইকুয়েডর ও হাইতির বিপক্ষে।
আর্জেন্টিনার রিভারপ্লেট স্টিডিয়ামে প্রথম থেকেই বলিভিয়াকে ধরাশায়ী করে রাখে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে বিপর্যস্তু হয়ে পড়ে বলিভিয়া শিবির। যেখানে প্রায় একক আধিপত্য দেখিয়েছে মেসি বাহিনী, আরও নির্দিষ্ট করে বললে মেসি। পেরুও আক্রমণ করেছে, তবে তা ছিল আর্জেন্টিনার অর্ধেকেরও কম। মেসি প্রথম গোলটি পান ১৪ মিনিটের মাথায়। ডি বক্সের তার দুর্দান্ত শট ঠেকাতে পারেননি বলিভিয়া গোলরক্ষক কার্লোস লাম্পে। আর্জেন্টিনার লিড তখন ১-০ গোলে।
তাতে পেলেকে ছুয়ে ফেলেন তিনি। জাতীয় দল ব্রাজিলের হয়ে পেলে করেছেন ৭৭ গোল। অনেক দিন ধরেই পেলেকে ধরার হাতছানি ছিল মেসির সামনে। কিন্তু আর্জেন্টিনার হয়ে আগের চার ম্যাচে গোল পাননি তিনি। ফলে ব্রাজিলিয়ান কিংবন্তিকে ছোয়ার অপেক্ষা বাড়ে তার। সেই অপেক্ষা ফুরাল বলিভিয়ার বিপক্ষে ম্যাচে। বিরতির আগে আর্জেন্টিনা আরও একটি গোল পেয়েছিল, তবে অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে হওয়া গোলটি রেফারি অফসাইডের কারণে বাতিল করে দেন। এরপর মেসির মতো সুযোগ নষ্ট করেছেন স্কালোনির অন্য শিষ্যরাও। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা শিবির।
বিরতি থেকে ফিরে আগের মতোই চেপে রাখে বলিভিয়াকে। ৬৪তম মিনিটে আরও একটি গোল পায় আর্জেন্টিনা, সেটিও আসে মেসির পা থেকে। লাওতারো মার্টিনেজ পাস দেন মেসিকে, মেসি প্রথম চেষ্টার বল জালে জড়াতে পারেননি। গোলরক্ষক কার্লোস পিএসজি জাদুকরের চেষ্ঠা প্রতিহত করেন। কিন্তু তার কাছ থেকে বল ফিরে আসলে ফিরতি শটে বল জালে জড়ান মেসি। মেসি তৃতীয় গোলটি করেন ম্যাচের একেবারে শেষ দিকে। আর্জেন্টিনার হয়ে তার গোলসংখ্যা এখন ৭৯টি।
এ জয়ের ফলে কনমেবল অঞ্চলের কাতার বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট হলো আর্জেন্টিনার। এর মধ্যে তিনটি ম্যাচে ড্র ও পাঁচটি ম্যাচে জয়ে পেয়েছে তারা। খেলা শেষে উদযাপনের পরিবর্তে কান্না ভেঙ্গে পড়েন লিএ মেসি কারন ছিলো করোনা কারনে দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরেছে দর্শকরা তাদের সাথে কোপার চ্যাম্পিয়ন উদযাপন না করতে পেরে আজ ম্যাচ শেষে সে উদযাপন করে নিয়েছে টিম আর্জেন্টিনা।