a কাল থেকে কিছু নির্দেশনা মেনে চালু হচ্ছে গণপরিবহন
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

কাল থেকে কিছু নির্দেশনা মেনে চালু হচ্ছে গণপরিবহন


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০৫ মে, ২০২১, ০৮:৩৪
কাল থেকে কিছু নির্দেশনা মেনে চালু হচ্ছে গণপরিবহন

ফাইল ছবি

 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২২ দিন বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে গণপরিবহন। জানা গেছে, কাল ভোর থেকে রাজধানী ঢাকাসহ সব জেলায় বাস চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এক্ষেত্রে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে বলে জানা গেছে।

এদিকে সরকারি নির্দেশনায় বলা হয়েছে- মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে ওঠাতে পারবে না এবং গাড়ির স্টাফদের মালিক মাস্ক সরবরাহ করবেন। গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বসার ব্যবস্থা করতে হবে। 

লকডাউনে মালিক-শ্রমিকেরা অনেক কষ্টে জীবন-যাপন করছেন। এক্ষেত্রে রুট মালিক সমিতি ও পরিবহন কোম্পানির জিপির নামে কোনো ধরনের অর্থ গাড়ি থেকে আদায় করা যাবেনা বলে জনানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ১৯ মার্চ, ২০২২, ০১:৩৭
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই

ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ফেব্রুয়ারি মাসে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।  

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিএনপির পদযাত্রা শুরু গাবতলী থেকে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১২:০৯
বিএনপির পদযাত্রা শুরু গাবতলী থেকে

ফাইল ছবি

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু করেছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদযাত্রা কর্মসূচি শুরু করেন।

এতে অংশ নিয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। পোস্টার ফেস্টুন ছেয়ে গেছে গাবতলী-মিরপুর এলাকা। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে  গাবতলী থেকে পদযাত্রাটি  মিরপুর-১, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, কাওরান বাজার, এফডিসি হয়ে মগবাজার প্রবেশ করবে। মগবাজার এলাকায় যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পরে দলটির নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, শাপলা চত্বরের দিকে যাবে। ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে বিকাল ৪টায় রায়সাহেব বাজার মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।

আজ দেশের সকল মহানগর ও জেলা পর্যায়েও পদযাত্রা শুরু করেছে  বিএনপি। সরজমিনে দেখা যায়, পদযাত্রায় অংশ নিতে সকাল ৮টা থেকে গাবতলী এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এই এলাকায় নেতাকর্মীদের পদচারণায় লোকারণ্য হয়ে উঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পদযাত্রায় যোগদান করেন।

ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনে নেতাকর্মীর পদযাত্রায় যোগ দেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন। এ ছাড়া নেতাকর্মীরা মাথায় বিভিন্ন রঙের ক্যাপ এবং জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় অংশ নিয়েছেন।

ওদিকে পদযাত্রাকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থান রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সাদা পোশাকেও  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

পদযাত্রায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জয়নুল আবেদিন ফারুক, আমিনুল হক, মীর সরফত আলী সপু, নাজিম উদ্দিন আলম, আবদুল কাদের ভূ্ইয়া জুয়েল প্রমুখ উপস্থিত আছেন। সূত্র: যুগান্তর

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়