a স্বাস্থ্যবিধি মেনে খেলা আয়োজন করার তাগিদ-প্রধানমন্ত্রী
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

স্বাস্থ্যবিধি মেনে খেলা আয়োজন করার তাগিদ-প্রধানমন্ত্রী


ক্রীড়া ডেস্ক:
বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১, ০৯:২২
স্বাস্থ্যবিধি মেনে খেলা আয়োজন করার তাগিদ-প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে করোনার বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সব খেলা আয়োজন করার তাগিদ দিয়েছেন তিনি। 

সকল শঙ্কা কাটিয়ে এবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ গেমসের এবারের আসরটি ৯ জেলা শহরে হওয়ার কথা ছিল গত বছর এপ্রিলে। করোনার কারণে তা পিছিয়ে গেলেও নানা সর্তকতা মেনে এবার তা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বিওএ। 

আয়োজকরা জানিয়েছেন, করোনা সতর্কতা হিসেবে থাকছে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা এবং সাথে থাকছে আক্রান্তদের দ্রুত আইসোলেশনে নিশ্চিত করা। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিএনপি তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান না করার নির্দেশ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১১:৩১
বিএনপি তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান না করার নির্দেশ

ছবি সংগৃহীত: তারেক রহমান

 

নিউজ ডেস্ক: আগামী ২০ নভেম্বর (বুধবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো ধরণের না করার নির্দেশ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গতকাল সোমবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের সতর্ক করেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২০ নভেম্বর ২০২৪, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না।’ ‘এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আইভীর বিপক্ষে গেলে শামীম ওসমানের বিরুদ্ধেও ব্যবস্থা: আব্দুর রহমান


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ০৮ জানুয়ারী, ২০২২, ১২:৫৮
আইভীর বিপক্ষে গেলে শামীম ওসমানের বিরুদ্ধেও ব্যবস্থা আব্দুর রহমান

ফাইল ছবি: শামীম ওসমান এমপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এমপি শামীম ওসমান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভীর বিরুদ্ধে কাজ করছেন কিনা এমন প্রশ্নে মুখ খুলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

আব্দুর রহমান বলেছেন, যার কথা বলা হচ্ছে (শামীম ওসমান) তিনি একটা দলের আদর্শ নীতি শৃঙ্খলা নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ ইত্যাদি লালন করেই কিন্তু এতবড় নেতা হয়েছেন। উনি যদি আজ সেগুলো প্রতিপালন না করেন এবং তিনি যদি এই দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন, আমাদের কাছে যেসব খবর আসছে আমরা সেগুলোর তথ্যউপাত্ত সংগ্রহ করছি। যখন বিষয়টি নিশ্চিত হবে যে উনি আমাদের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তখন তার বিরুদ্ধেও সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আমাদের কাছে বিকল্প কোন কিছু থাকবে না। তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের দোতলায় অবস্থিত সিনামন রেস্টুরেন্টে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে সাংবাদিকরা প্রশ্ন করেন- আইভীর জয়ের বিষয়ে আপনারা আশাবাদী কি-না। নানক উত্তরে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচন পরিচালনা কমিটিতে আমরা যারা আছি, সবাই কাজ করে যাচ্ছি নৌকাকে জেতাতে।

উল্লেখ্য, ভৌগলিক কারণে নারায়ণগঞ্জ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইভী এতদিন সুন্দর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সবার সহযোগিতা চাই। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং নৌকাকে দেবেন বলে আমরা বিশ্বাস করি।’

জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের  কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ। সূত্র: বিডি প্রতিদিন

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়