a
ছবি:মুক্ত সংবাদ প্রতিদিন
দেশের সঙ্গীত ভুবনে ইতিমধ্যে সারা ফেলেছেন এক ঝাঁক তরুন সঙ্গীত শিল্পী। এবার ভিন্ন রকম একটি নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে আসছেন সাফাওয়াত আলম। গানের শিরোনাম ''তুমি নেই''। নোমান ফিল্মস এর ব্যানারে সম্পূর্ণ নতুন রুপে আসছে "তুমি নেই'' শিরোনামের এই মিউজিক ভিডিওটি।
গানটির কথা লিখেছেন এই প্রজন্মের প্রতিভাবান পরিচালক ও গীতিকবি নিজাম উদ্দিন রনি। ভোকাল দিয়েছেন সাফাওয়াত আলম এবং মিউজিক করেছেন স্বনামধন্য কম্পোজার পিরান খান। বাংলা সঙ্গীত অঙ্গনে পিরান খান ইতিমধ্যেই অনেক হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি তার কাজ দ্বারা স্বাক্ষরতার প্রমাণ দিয়েছেন।
নির্মাতা নিজাম উদ্দিন রনি'র পরিচালনায় এবং আব্দুল্লাহ আল নোমানের প্রযোজনায় আসছে "তুমি নেই "। পরিচালক জানিয়েছেন এই মাঝে সকল শুটিং ও কম্পোজিশনের কাজ শেষ হয়েছে। অভিনয়ে ছিলেন শেহজাদ ওমর এবং লিয়না লুবায়না ইসলাম। ডিওপি হিসেবে আছেন এইচ আর হানিফ, সম্পাদনায় রুমি ও পোস্টার ডিজাইন করেছেন সোহান আহমেদ।
পরিচালকের সাথে আলাপকালে তিনি জানান— এ বছর চিন্তা করেছি অনেক কাজ করবো। এরই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। অসাধারণ সুন্দর এই সুন্দর মিউজিক ভিডিওটি দেখতে পাবেন খুব শীঘ্রই নোমান ফিল্মস ইউটিউব চ্যানেলে।
ছবি:মুক্তসংবাদ প্রতিদিন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউপি’র উত্তর বড়জুষ কালিয়া গ্রামের কৃষক কাইয়ুম ড্রাইভারের গোয়াল ঘরে দেওয়া ধোয়ার আগুনে পুড়ে ৪টি গরু, ২৪টি হাঁস ও ৩টি ভেড়া সহ ১টি ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার উত্তর বড়জুষ গ্রামের কাইয়ুম ড্রাইভার তার বাড়িতে আলাদা একটি গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য খড় দিয়ে ধোয়া দিয়ে গোয়ালঘর তালাবদ্ধ করে রেখে চলে যান। কিছুক্ষণের মধ্যেই উক্ত ধোয়া থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখায় তালাবদ্ধ গোয়ালঘরে থাকা ৩১টি প্রাণীসহ পাশে থাকা ১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের লেলিহান শিখা দেখে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজন ঘটনাস্থলে এসে আপ্রাণ চেষ্টা করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪টি গরু, ২৪টি হাঁস ও ৩টি ভেড়া এবং ১টি ঘর পুড়ে ছাই হয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
ফাইল ফটো
লা লিগার চলতি মৌসুমে সেল্তা ভিগোকে ২-০ গোলে পরাজিত করে শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। এর আগে শীর্ষ স্থান ছিলো অ্যাতলেটিকোর দখলে।
নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে এগিয়ে যায় রিয়াল। মার্কো আসানসিওর পাস থেকে ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান লুকাস ভাসকুয়েস।
প্রথম গোল হজম করে ম্যাচে ফিরতে চেষ্টা করেছিলো সেল্তা ভিগো। কিন্তু কাজের কাজ করতে পারেনি তারা। প্রথমার্ধে এই ব্যবধানের সমতা আনতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৫৩তম মিনিটে আসানসিওকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল। শেষ পযর্ন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় জিজুর শিষ্যরা।
সিংহাসনে বসা রিয়ালের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৬। তবে তাদের চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অ্যাতলেটিকো।