a
ছবি:মুক্তসংবাদ প্রতিদিন
শীলিত সুজনের ছায়ানীড় ‘সৃজনঘর-এর উদ্যোগে তরুণদের জন্য বিশেষায়িত আয়োজন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল-২০২২ আগামী (২৫ আগস্ট) বৃহস্পতিবার সিলেট আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
তারুণ্যের মাহফিলকে সাজানো হয়েছে, তিনভাগে, প্রথমভাগে ইসলামি সংস্কৃতি বিষয়ক টকশো, দ্বিতীয়ভাগে তামাদ্দুন ওয়ার্কশপ এবং শেষে কাওয়ালি জলসা হবে। এতে প্রত্যেক আলোচক তাদের নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করবেন। তারুণ্যের মাহফিলে তারাই অংশগ্রহণ করবেন, যারা রেজিস্ট্রেশন করেছেন।
তারুণ্যের মাহফিল ২০২২ উপলক্ষে প্রকাশিত হচ্ছে স্মারক। স্মারকে থাকছে আমন্ত্রিত সাত প্রশিক্ষকের নির্ধারিত বিষয়ের ওপর সাতটি রচনা। রেজিস্টার্ড প্রত্যেকের জন্য থাকছে স্মারকসহ আকর্ষণীয় গিফটপ্যাক। প্রশিক্ষণের আলোচনা থেকে বিভিন্ন বিষয়ে নিয়ে ‘টেন মিনিট এক্সাম’ ও ‘ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর‘ পর্বও রয়েছে। এতে বিজয়ীরা পাবেন বিশেষ পুরস্কার।
তিন পর্বের এ মাহফিলের মূল অধিবেশন তামাদ্দুন ওয়ার্কশপে আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ গিয়াস উদ্দিন তালুকদার, বরেণ্য লেখক, বহুগ্রন্থ প্রণেতা ও উস্তাদুল হাদিস মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, বরেণ্য লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট দাঈ ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ, কবি, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা মুসা আল হাফিজ, অর্থনীতি বিশেষজ্ঞ আলেম মুফতি আব্দুল্লাহ মাসুম।
ইসলামি সংস্কৃতি বিষয়ক টকশো পর্বে আলোচক থাকবেন পাঁচ তরুণ লেখক— সাবের চৌধুরী , মনযুরুল হক, সাদিকুর রহমান, ইমরান রাইহান ও ফারুক ফেরদৌস। টকশো সঞ্চালনা করবেন বাশিরুল আমিন।
দিনশেষে থাকছে ঐতিহ্যবাদী ধারার সংগীতানুষ্ঠান- কাওয়ালি জলসা। গাইবেন জনপ্রিয় নাশিদ শিল্পী শালীন আহমদ, আহমদ আবদুল্লাহ, শেখ এনাম, শাহেদ নবজাম, মাসুম বিল্লাহ। দিনব্যাপী অনুষ্ঠানজুড়ে উপস্থাপক হিসেবে থাকবেন কবি মীম সুফিয়ান ও কবি মুহাম্মাদ রাইহান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— শিক্ষাবিদ, লেখক-সাংবাদিক, সমাজ সেবক, নবীন-প্রবীণ আলেমে দীন, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তারুণ্যের মাহফিলের প্রস্ততি বিষয়ে সৃজনঘরের সাধারণ সম্পাদক হামমাদ রাগিব বলেন, ‘ইসলামের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও মূল্যবোধ বিষয়ে বাঙালি মুসলিম তরুণ শ্রেণির মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা ভাবিনি এত তুমুল সাড়া পড়বে। নির্দিষ্ট তারিখের বহু আগেই ১ হাজার আসনের সুবিশাল ভেন্যু ফিলাপ হয়ে যাওয়ায় আমরা আগ্রহী অসংখ্য তরুণকে অংশগ্রহণের সুযোগ দিতে পারছি না। টিকেট সলড আউট হয়ে যাওয়ার পর ফোনে ম্যাসেজে প্রচুর অনুরোধ আসছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। এটা একদিকে আমাদের মধ্যে যেমন দুঃখবোধ জাগাচ্ছে, অন্যদিকে আনন্দিতও করছে এ জন্য যে এই সময়ের তরুণরা জানতো চান।
ইসলামের ইতিহাস ঐতিহ্য ও মূল্যবোধের চর্চা করতে চান। ইনশাআল্লাহ, এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পারলে তরুণদের নিয়ে নতুন আঙ্গিকে আরও কী কী করা যায়, সে বিষয়ে সৃজনঘর নতুন করে ভাবতে বসবে। আপাতত তারুণ্যের মাহফিল ২০২২ সুন্দর ও সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায়, সেই দুআ চাচ্ছি সকলের কাছে।’
ফাইল ছবি
‘কুমিল্লায় কোরআন অবমাননা’র খবরকে কেন্দ্র করে বিশৃঙ্খলরা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। সবাই ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন।
বুধবার (১২ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জরুরি ঘোষণায় তিনি এই আহ্বান জানান।
জরুরি ঘোষণায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত একটি খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে কেউ যদি এ ঘটনার সাথে জড়িত থাকে তাহলে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না।
প্রসঙ্গত, এর আগে কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ে রাস্তার পাশে নির্মিত একটি পূজামণ্ডপে হনুমানের মূর্তির পায়ের উপরে পবিত্র কোরআন রেখে অবমাননার খবর ছড়িয়ে পড়লে নগরজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বুধবার (১৩ অক্টোবর) সকালে প্রাতঃভ্রমণকারী লোকজন বিষয়টি দেখে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হনুমানের পায়ের উপর থেকে একখানা পবিত্র কোরআন শরীফ উদ্ধার করে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, ‘আমরা পবিত্র কোরানের মর্যাদা বুঝি। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সনাতন ধর্মাবলম্বী নেতারা আমাদের বলেছেন, পূজা বন্ধ রাখতে। আমরা তাদের পূজা চালিয়ে যেতে বলেছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলামেও কারও ধর্ম পালনে বাধা দেওয়ার বিধান নেই।’
এ বিষয়ে কুমিল্লাহ কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত আছে। সূত্র: ইত্তেফাক
ফাইল ফটো:
গতকাল সোমবার রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে নায়ক শাহীন আলম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনিজনিত জটিলতা নিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ৬ মার্চ থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই নায়ক ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ফিল্ম ক্যারিয়ারে অনেক উল্লেখযোগ্য সিনেমা রয়েছে তার। তবে মৃত্যুর আগে অনেক বছর ধরেই তিনি ছিলেন সিনেমা জগতের বাইরে ছিলেন। মৃত্যুর আগে কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে ইসলামকে ভালোবেসে অভিনয় ছেড়ে দেন বলে জানিয়েছিলেন তিনি।
শাহীন আলম বলেছিলেন, ‘আমি তো মুসলমান। পরকালে বিশ্বাসী। আমাকে একদিন না একদিন ওই সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে। তখন কী জবাব দেব? একটা মানুষ কত দিন বাঁচে? ধরুন খুব বেশি হলে ১০০ বছর। এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। তাই আমি বলব, আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে। এসব বিবেচনা করেই সিনেমা থেকে সরে এসেছি। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি।’
সিনেমাজগৎ থেকে সরে আসার আরো কয়েকটি কারণ জানিয়েছিলেন এক কালের রূপালী পর্দা কাঁপানো জনপ্রিয় নায়ক শাহীন আলম।
উল্লেখ্য, মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ের শুরু করেন শাহীন আলম। ১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের কান্না’, যেটি ১৯৯১ সালে মুক্তি পায়। যদিও গোয়েন্দা কাহিনি 'মাসুদ রানা' দিয়ে অভিনয় জগতে পা রাখার কথা ছিল তার। অর্থ সংকটে পড়ে বিগবাজেটের ছবিটি ৩০ শতাংশ কাজ হওয়ার পর বন্ধ হয়ে যায়। তবে 'নয়া বাইদানি' ছবিতে অভিনয়ের পর শাহীন আলমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
তবে 'স্বপ্নের নায়ক’ ছবিতে অমর নায়ক সালমান শাহর সঙ্গে অভিনয় করে বেশি আলোচনায় আসেন জনপ্রিয় এই চিত্রনায়ক।
ক্যারিয়ারে দেড়শ’র বেশি ছবিতে অভিনয় করা এ চিত্রনায়কের অন্যতম ছবিগুলো হচ্ছে - ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।