a মার্কিন বন্দর শ্রমিকরা ইসরাইলি জাহাজের পণ্য খালাসে অস্বীকৃতি
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মার্কিন বন্দর শ্রমিকরা ইসরাইলি জাহাজের পণ্য খালাসে অস্বীকৃতি


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৬ জুন, ২০২১, ১২:২৯
মার্কিন বন্দর শ্রমিকরা ইসরাইলি জাহাজের পণ্য খালাসে অস্বীকৃতি

ফাইল ছবি

আমেরিকার ওকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইহুদিবাদী ইসরাইলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী ইহুদিবাদীদেরকে বয়কটের যে ডাক দেয়া হয়েছে, তার সাথে একাত্বতা ঘোষণা করে ওকল্যান্ড বন্দর শ্রমিকরা ওই পদক্ষেপ নেন। খবর এবিসি নিউজের।

ফিলিস্তিনপন্থী আমেরিকার বিক্ষোভকারীরা অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ হিসেবে ওকল্যান্ড বন্দরে ইসরাইলি জাহাজ নোঙ্গর ও খালাস করা নিষিদ্ধ করেন। পরবর্তীতে জাহাজটি ওকল্যান্ড বন্দর ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

এ সময় বন্দর শ্রমিকরা এবং অন্য বিক্ষোভকারীরা মিলে সেখানে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষোভ আয়োজনকারীদের মুখপাত্র ওয়াসিম হেজ সাংবাদিকদের বলেন, আজ আমরা ওকল্যান্ড শহরের পক্ষ থেকে একথা প্রমাণ করে দিলাম যে, আমরা বর্ণবাদী  ইসরাইলের সঙ্গে বাণিজ্য করতে চাই না।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্তের আগে মারধোর করা হয়েছিল


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১১:২০
তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্তের আগে মারধোর করা হয়েছিল

ফাইল ছবি । তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচিম মিচিচি

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচিম মিচিচিকে বরখাস্তের পর দেশটিতে এক মাসের কারফিউ চলছে। দেশটিতে চলমান রাজনৈতিক এই সংকটের মধ্যে সামনে এলো নতুন তথ্য। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, পদত্যাগের আগে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচিম মিচিচিকে প্রেসিডেন্টের বাসভবনে পেটানো হয়েছিল। 

প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানানো হয়। তবে পদচ্যুত প্রধানমন্ত্রী কী ধরনের আঘাত পেয়েছিলেন তা অবশ্য জানা যায়নি। পদত্যাগের পর থেকে মিচিচি নিজেও আর জনসম্মুখে আসেননি, এমনকি এ ঘটনা নিয়ে কোনো ধরনের মন্তব্যও করেননি।

অন্যদিকে মিডল ইস্ট আই বলেছে, ‘তিনি মুখে আঘাত পেয়েছিলেন, যে কারণে তিনি জনসম্মুখে আসছেন না।’ 

উল্লেখ্য, মহামারী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধের কারণে অর্থনৈতিক সংকটে পড়েছে তিউনিসিয়া। একইসঙ্গে দেশটিতে রাজনৈতিক দলগুলোর বিবাদের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

গাইবান্ধায় আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০৭ জুলাই, ২০২১, ০৬:৫৪
গাইবান্ধায় আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন মণ্ডল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খোর্দ্দরসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত স্বপন ওই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডল। তিনি বলেন, ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের ভক্ত ছিলেন স্বপন মণ্ডল। দুপুরে নিজ বাড়ির ছাদে উঠে পতাকা টানাচ্ছিলেন তিনি। এসময় বাড়ির পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।

পরে ছাদ থেকে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন স্বপন। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক