a করোনায় (৯মে) মৃত্যু ৫৬, শনাক্ত ১৩৮৬, সুস্থ ৩৩২৯
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (৯মে) মৃত্যু ৫৬, শনাক্ত ১৩৮৬, সুস্থ ৩৩২৯


স্বাস্থ্য ডেস্ক:
রবিবার, ০৯ মে, ২০২১, ০৬:০৫
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


    
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৯৩৪ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৩৮৬ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জন।
 
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩২৯ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ লাখ ১০ হাজার ১৬২ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (২০মে) মৃত্যু ৩৬, শনাক্ত ১৪৫৭ এবং সুস্থ ১৩৭৮


স্বাস্থ্য ডেস্ক:
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ০৬:৪৪
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


        
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ২৮৪ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৪৫৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জন।
 
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩৭৮ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।

উল্লেখ্য, এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫২৮ জনের।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সৌদিতে ফ্রি স্কলারশিপে আবেদন করতে পারবে বাংলাদেশী শিক্ষার্থীরাও


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১৪ জুলাই, ২০২১, ০১:৩১
সৌদিতে ফ্রি স্কলারশিপে আবেদন করতে পারবে বাংলাদেশী শিক্ষার্থীরাও

ফাইল ছবি

সৌদি আরবের কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ (বৃত্তি) ঘোষণা করেছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞান, মানবিক, চারুকলা ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, কম্পিউটার প্রকৌশলসহ বেশকিছু একাডেমিক প্রোগ্রামে বৃত্তি দেওয়া হবে। চার বছরের স্নাতক, দুই বছরের স্নাতকোত্তর এবং তিন বছরের পিএইচডি ডিগ্রির জন্য এই বৃত্তি দেওয়া হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সব খরচ বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে বিমানের টিকিট (রিটার্নসহ), পিএইচডি ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ৪,০০০ রিয়াল ও ৩,০০০ রিয়াল থিসিস প্রিন্টিং ভাতা, বই কেনার ভাতা, থাকা-খাওয়া, স্বাস্থ্যসেবা, প্রস্তুতি ভাতাসহ মাসিক ভাতাও থাকবে। 

আবেদনে যোগ্যতা
ভালো একাডেমিক রেকর্ডের পাশাপাশি প্রার্থীদের বয়স মাস্টার্সের জন্য ১৭-২৫ বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখায় আবেদনকারীদের আরবি ভাষায় দক্ষতা লাগবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে (https://dsa-scholarships.kau.edu.sa/404.htm) ক্লিক করুন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য