a জামালপুর সরিষাবাড়ি ৩ নং ডোয়াইল ইউনিয়নের উদ্যোগে জন সমাবেশ অনুষ্ঠিত
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

জামালপুর সরিষাবাড়ি ৩ নং ডোয়াইল ইউনিয়নের উদ্যোগে জন সমাবেশ অনুষ্ঠিত


মাছুম, বিশেষ প্রতিনিধি, সরিষাবাড়ি, জামালপুর, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ০৬:৪৫
জামালপুর সরিষাবাড়ি ৩ নং ডোয়াইল ইউনিয়নের উদ্যোগে জন সমাবেশ অনুষ্ঠিত

ছবি: সুমন, মুক্তসংবাদ প্রতিদিন

 

জামালপুর, সরিষাবাড়ি ৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল ২৬ অক্টোবর শনিবার, স্থান ডোয়াইল ইউনিয়নের মাঠে বিশাল এক জন সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জন সমাবেশে বক্তারা বিগত স্বৈরাচার সরকার পতনের পর দেশে নানা ষড়যন্ত্র এখনো দৃশ্যমান থাকায় সবাইকে সতর্ক থাকতে এবং দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদাত্ত আহ্ববান জানান।

বিএনপি’র ডোয়াইল ইউনিয়নের সভাপতি জনাব দুলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলার সফল সভাপতি ও গণমানুষের নেতা জনাব ফরিদুল কবীর তালুকদার শামীম।

জন সমাবেশে সভাপতিত্ব করেন ডোয়াইল ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব দুলাল মিয়া।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ইসলামপুর, জামালপুরের কাঁসাশিল্প বিলুপ্তির পথে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ১৯ আগষ্ট, ২০২২, ০৫:৫৮
ইসলামপুর, জামালপুরের কাঁসাশিল্প বিলুপ্তির পথে

ফাইল ছবি

বিলুপ্তির পথে ইসলামপুর, জামালপুর জেলার কাঁসাশিল্প। উপজেলার দরিয়াবাদ গ্রামের এ শিল্পটি এক সময় বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছিল। তত্কালীন ব্রিটিশ সরকার ১৯৪২ সালে লন্ডনের বার্মিংহামে সারা বিশ্বের হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করেছিল। সেই প্রদর্শনীতে ইসলামপুরের প্রয়াত কাঁসাশিল্পী জগত্চন্দ্র কর্মকারের কারুকার্যখচিত কাঁসার কাজ বিশ্বখ্যাত শিল্প হিসাবে স্বর্ণপদক লাভ করেছিল। কিন্তু কালের বিবর্তনে শিল্পটি এখন হারিয়ে যেতে বসেছে।

বাংলায় এ মিশ্র ধাতব শিল্পটি কখন কোথায় কীভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোন উল্লেখ না থাকলেও ইতিহাসবিদদের মতে দেশে সর্বপ্রথম ঢাকার ধামরাই এলাকায় কাঁসার শিল্পীরা এসে বসতি স্হাপন করে কারখানা গড়ে তোলেন। কালক্রমে নানা কারণে তারা দেশের বিভিন্ন স্হানে ছড়িয়ে পড়েন।

কাঁসাশিল্পীরা তাদের পেশাগত জীবন পারিবারিকভাবে গড়ে তোলার কারণে একই পাড়া-মহল্লায় বসবাস করতেন। তাই তাদের বসবাসকারী এলাকা কাঁসারি পাড়া নামে পরিচিতি লাভ করে। কাঁসা মূলত একটি মিশ্র ধাতু। তামা ও টিন দিয়ে এটি তৈরি হয়ে থাকে। তবে এই মিশ্রনের ওপর নির্ভর করে শিল্পের স্হায়িত্ব, মসৃণতা ও উজ্জ্বলতা। বিষয়টি কারিগর সম্প্রদায়ের অতি গোপনীয় বিষয় বলে জানিয়েছে।

স্হানীয় একটি কাঁসা কারখানার মালিক উত্তম কুমার কর্মকার বলেন, শিল্পটি বাঁচিয়ে রাখতে মসলিন শিল্পের মতো সরকারি সাহায্য সহযোগিতার প্রয়োজন। বিশেষ করে টিন (রাং) মালেশিয়া থেকে আমদানি করতে হয়। পাশাপাশি স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্হা করে উত্পাদিত কাঁসার পণ্য বহির্বিশ্বে বাজারজাত করতে হবে। কাঁসাশিল্পী লাল মিয়া, শরিফ উদ্দিন, সাহেব আলী, অবিজল এনামুল হক জানান, উত্পাদিত পণ্য কম বিক্রির কারণে কারখানার মালিকগণ স্বল্পসংখ্যক পণ্য তৈরি করে থাকেন। দৈনিক ৫০০ টাকা বেতনে তাদের পোষায় না।

ইসলামপুরের কাঁসাশিল্প সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র কর্মকার ও সাধারণ সম্পাদক অঙ্কনচন্দ্র কর্মকার জানান, তারা বংশগত ঐতিহ্য এবং পেশাগত দিক থেকে এই শিল্পটি ধরে রেখেছেন। বর্তমানে তামা ও টিনের দাম অত্যধিক বেশি। তাই ১ কেজি কাঁসা তৈরিতে খরচ পড়ে ২ হাজার ৩০০ টাকা। বিক্রি করতে হয় ২ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা।

প্লাস্টিক-মেলামাইনের তৈজসপত্রের ভিড়ে ক্রেতারা এত উচ্চমূল্যের কাঁসার তৈজসপত্র কিনতে চান না। এ কারণে কারিগরদের সঠিকভাবে বেতন দেওয়া সম্ভব হয় না। তাই তাদের বর্তমানে দুর্দিন চলছে। অনেকেই বাঁচার তাগিদে এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এ শিল্পটিও মসলিন শিল্পের মতো বিলীন হয়ে যাবে। সূত্র: ইত্তেফাক

শিল্প সংশ্লিষ্টদের আবেদন, কাঁচামালের দাম কমিয়ে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের ব্যবস্হা করলে শিল্পটি ধরে রাখা সম্ভব হবে। এ বিষয়ে স্হানীয় সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, আধুনিক যন্ত্রপাতিসহ কাঁচামাল আমদানির ব্যাপারে সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উদ্যোগ নিলে শিল্পটি বিলুপ্তি থেকে রক্ষা পাবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ০৭:২৯
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফাইল ছবি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল বুধবার থেকে মাসব্যাপী পবিত্র রমজান শুরু হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান রমজানের চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।  

ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। তাই আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে প্রথম রোজা। 

এদিকে মঙ্গলবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস। 

উল্লেখ্য, রমজান শেষেই দেখা মিলবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ