a সাকিব খান অভিনয় ছেড়ে ইসলামের পথে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সাকিব খান অভিনয় ছেড়ে ইসলামের পথে


আন্তর্জাতিক ডেস্ক:
বুধবার, ০৭ এপ্রিল, ২০২১, ০৯:২৯
সাকিব খান অভিনয় ছেড়ে ইসলামের পথে

সাকিব খান

অভিনয় ছেড়ে ইসলামের পথে মনোনিবেশ করলেন রোডিজ খ্যাত ভারতীয় টিভি তারকা সাকিব খান। তিনি জানান, তিনি কাশ্মীর থেকে এসেছেন এবং বর্তমানে তিনি বিনোদন জগত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ঘোষণা দেন সাকিব খান। 

তিনি বলেন, তিনি আগামীতে আর কখনো অভিনয় এবং মডেলিং করবেন না। এমন নয় যে,  আমার কাছে কাজ ছিল না অথবা আমি বশ্যতা স্বীকার করেছি। আমার হাতে ভালো কাজ ও  প্রোজেক্ট ছিল। সবটাই আল্লার ইচ্ছে। আল্লাহ নিশ্চই আমার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছেন। 

বিনোদন দুনিয়াকে বিদায় জানানোর কারণ হিসেবে সাকিব খান আরও জানান, ‘আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলাম এবং আমার ইসলাম ধর্মের প্রতি অবিচার করছিলাম। আমি প্রতিদিন নামাজ পড়তাম তবে শান্তি এবং আল্লাহ প্রতি মনযোগ দিতে পারছিলান না। তাই আমি আল্লাহ-র কাছে আত্মসমর্পন করছি।'

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভন্ড পীর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী কর্তৃক আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসহ থানার মিথ্যা মামলা দায়ের থেকে প্রতিবাদ


কামরুল হোসেন, রিপোর্টার, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৪ ফেরুয়ারী, ২০২৫, ১০:৪০
ভন্ড পীর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী কর্তৃক আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসহ থানার মিথ্যা মামলা দ

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

কামরুল হোসেন, ঢাকা:  ক্ষমতার বড়াই থাকলে কত কিছু করা যায় তার উৎকৃষ্ট প্রমাণ দিলেন কথিত ভন্ড পীর এবং পীরের কিছু লোকজন। আজ ৩ বছরের শিশুকে নিয়ে শারমিন জাহানের ক্রন্দনের ধ্বনি স্তম্ভিত করে দেয় উপস্থিত সকল সাংবাদিকদের।

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২ টায় রাজধানী ঢাকার "ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ" এর হলে ভন্ড পীর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী কর্তৃক আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসহ থানার মিথ্যা মামলা দায়ের থেকে প্রতিবাদে প্রেস কনফারেন্স করেন শারমিন জাহান।

সংবাদ সম্মেলনে সকলকে তিনি বলেন, উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্মানিতে সাংবাদিক ভাই ও বোনেরা, আমার সালাম ও আদার ! আমি শারমিন জাহান, স্বামী- এমডি জিয়াউদ্দিন রিপন, সাং- বাসা নং-১৯, রোড-৭/২, ব্লক-সি, সেকশন-৬, থানা- পল্লবী, মিরপুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। এ মর্মে বলছি যে, আমার স্বামী এমডি জিয়াউদ্দিন রিপন একজন অরাজনৈতিক ব্যক্তি, কখনোই কোন রাজনীতির সাথে জড়িত ছিল না। আমার স্বামী বাংলাদেশের স্বনামধন্য শীর্ষ গ্রুপ অব কোম্পানী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিং এর সিনিয়র জিএম (কর্পোরেট সেলস) পদে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কর্মরত আছেন। যার উপর অর্পিত আছে উক্ত কোম্পানীর বাৎসরিক প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা।

কোম্পানী নির্ধারিত সকাল ৯.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত চাকুরীর শর্ত মোতাবেক কোম্পানীর হেড অফিসে তাকে উপস্থিত থাকতে হয় এবং প্রতিদিনের কর্ম শেষে নিয়মিত রাত্র অনুমান ৮.০০ টা নাগাদ তিনি বাসায় ফিরে আসেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রতিদিনের ন্যায় বিগত ১৯/১২/২০২৫ ইং তারিখেও তিনি যথারীতি বাসায় ফিরে এসে আমাদের একমাত্র সন্তান আনাহিতা মনিকে (বয়স ৩ বছর) নিয়ে খুঁনসুটি করে ঘুম পারিয়ে দেন। ওই দিন অর্থাৎ গত- ১৯/১২/২০২৪ ইং দিবাগত রাত ১.৩০ দিকে হঠাৎ কিছু পুলিশ সাথে ভন্ড পীরের কিছু লোকজন সাথে নিয়ে আমার স্বামীকে উঠিয়ে নিয়ে যায়।

পরে কাফরুল থানায় গিয়ে জানতে পারি গত-১৯/০৭/২০২৪ ইং তারিখের ঘটনাকে কেন্দ্র করে একজন ভুক্তভোগীকে দিয়ে আমার স্বামীকে ১ নং আসামী করে আরো ৭ জনকে এজাহারভুক্ত আসামী করে সাথে ১০০-১৫০ অজ্ঞাতনামা আসামী করে গত-১০/১২/২০২৪ ইং তারিখে কাফরুল থানার মামলা নং-০৯ (১২) ২৪. ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭/১০৯/৩৪ দন্ডবিধি দায়ের করে। আমরা পরের দিন বিজ্ঞ আদালতে জামিনের জন্য গেলে প্রকৃত ঘটনা জানতে পারি।

প্রকৃত ঘটনাঃ আমার স্বামীর পারিবারিক সম্পত্তি মিরপুর ৬ নং -এ ব্লক সি, রোড নং-৭/২ - এ আপাতত একটি বিল্ডিং পীর সাহেব জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ বিষয়ে ঢাকার ১ম সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা- ১৬৩/২৪ বিচারাধীন আছে। তা স্বত্ত্বেও গত ২৯/১১/২০২৪ ইং তারিখে মিরপুর আর্মি ক্যাম্পের তার (স্বামী) পরিচিত এক সেনা কর্মকর্তার মাধ্যমে আমার স্বামীকে ডেকে নেওয়া হয়। যেহেতু দেওয়ানী মামলা চলমান আছে সেই কারণে তারা এ বিষয়ে আর কোন কথা বাড়ায় নি কিন্তু তার পরে গত-১০/১২/২০২৪ ইং তারিখে আমার স্বামীর বিরুদ্ধে এই মামলা দায়ের করে এবং ১৯/১২/২০২৫ ইং তারিখে গ্রেফতার করে। এ পর্যন্ত অনেকবার বিশিষ্ট আইনজীবী নিয়োগ করে জামিন শুনানী করেছে কিন্তু কোন লাভ হয় নি। ইতিমধ্যে বিভিন্নভাবে, বিভিন্ন লোক মারফত আমাদের জানানো হয়েছে যে কোনভাবেই আমার স্বামী জামিন পাবে না।

কারণ, উক্ত ভন্ড পীর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবীর হাত অনেক লম্বা, যে ইতিপূর্বে বিতর্কিত দেওয়ানবাগী পীর সাহেবের ক্যাশিয়ার ছিল। তার পক্ষ থেকে জনানো হয় যে সিএমএম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এমনকি এটর্নি জেনারেলের কার্যালয় পর্যন্ত তাদের লোক রয়েছে যাতে আমার স্বামীর জামিন না হয়। এমনকি বলা হয়েছে যদি আমার স্বামী যদি তাদের সাথে উক্ত সম্পত্তি নিয়ে ঐ ভন্ড পীরকে বুঝিয়ে না ছেড়ে দেয় তাহলে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামী করে ফাঁশিতে ঝুলাবে। ইতিমধ্যে তারই ধারাবাহিকতায় আমাদের অজান্তে মহামান্য হাইকোর্টে এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে আমার স্বামীর জামিনের আবেদন করে যাচ্ছেন এবং আমাদের জানানো হয়েছে যে গত-১৬/০২/২০২৫ ইং তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ মামলা নং ১৬ দায়ের করা হয়েছে। এখনো যদি আমরা উক্ত ভন্ড পীরের কথায় রাজি হই তাহলে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাই্যুনালসহ অন্যান্য মামলা থেকে অব্যাহতি দেওয়ার বন্দ্যোবস্ত করবেন, অন্যথায় আমার স্বামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাঁশিতে ঝুলিয়ে মারার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

আমি একজন কম বয়সী নারী সেই সাথে ৩ বছরের একটি কন্যা সন্তান নিয়ে এই ভন্ড পীরের লোকজনের ভয়ে আমার বাবার বাড়ীতে বসবাস করছি। এই ভন্ড পীর তার নেটওয়ার্ক মাধ্যমে আমার স্বামী সম্পর্কে মিথ্যা মামলায় জড়িয়ে জেল-হাজতে রেখেছে, যেখান থেকে জামিনের ব্যবস্থা করতে পারছি না, অন্যদিকে আরো মামলা মোকদ্দমা ও জীবনের ভয়-ভীতি, হুমকি দিয়ে বেড়াচ্ছে। আমরা হুমকি- দুমকির ভয়ে এক মাসের বেশি সময় ধরে নিজের বাসা ছেড়ে অন্যত্র বসবাস করছি। কোন উপায়ন্তর না পেয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছি।

এই সময় শারমিন জাহান (এমডি জিয়াউদ্দিন রিপনের স্ত্রী) বলেন, আমি একজন মেয়ে হয়ে ছোট কন্যা শিশুকে নিয়ে এই কষ্ট এবং অত্যাচার সহ্য করতে পারছি না। আপনারা জাতির বিবেক, আপনারা প্রকৃত সত্য উদঘাটন করুন। একজন পীরের ভয়ে যদি বাড়ি ছাড়তে হয় নারীদের তাহলে এই দেশে আইন আর আদালতের উপর মানুষের কিভাবে ভরসা থাকবে?

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বিএনপির কথায় ঘোড়াও ডিম পাড়ে: ওবায়দুল কাদের


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩, ০৫:২৬
বিএনপির কথায় ঘোড়াও ডিম পাড়ে: ওবায়দুল কাদের

ফাইল ছবি

বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচন দাবির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র হত্যাকারী বিএনপি আজ সুষ্ঠু নির্বাচনের কথা বলে, যা শুনে ঘোড়াও ডিম পাড়ে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রোববার তিনি এ কথা বলেন।

কাদের বলেন, দেশবাসী ভুলে যায়নি, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর গবেষণা ও তদন্তে বিএনপির ১ কোটি ২০ লক্ষ ভুয়া ভোটার সৃষ্টির জালিয়াতি উন্মোচিত হয়।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কলুষিত করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা জনগণের আন্দোলনের মুখে ২০০৭ সালের ২২ জানুয়ারির প্রহসনের নির্বাচন বাতিল করতে বাধ্য হয়। বিএনপি বরাবরই হত্যা-কু-ষড়যন্ত্র ও রক্তপাতের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবির অন্তরালে বিএনপি পুনরায় হত্যা-ক্যু-ষড়যন্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে।

জনগণের রায় ছাড়া আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় ছাড়া আওয়ামী লীগ কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেনি। আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর।

বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও রাজনীতির গতিপথ কোনো বিদেশি শক্তির ইচ্ছায় নির্ধারিত হবে না; একইভাবে দেশবিরোধী কোনো অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির হুমকির মুখে বিচ্যুতি হবেনা। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ধর্ম

সর্বোচ্চ পঠিত - ধর্ম

ধর্ম এর সব খবর