a সুরা ইখলাস পাঠের ৭ পুরস্কার: মুফতি ইবরাহিম সুলতান
ঢাকা সোমবার, ১ চৈত্র ১৪৩২, ১৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সুরা ইখলাস পাঠের ৭ পুরস্কার: মুফতি ইবরাহিম সুলতান


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৮
সুরা ইখলাস পাঠের ৭ পুরস্কার মুফতি ইবরাহিম সুলতান

ফাইল ছবি

 

নিউজ ডেস্ক: পবিত্র কোরআনের ১১২ নম্বর সুরা ইখলাস। এটি ইসলামের প্রাথমিক সময়ে অবতীর্ণ হয়েছে। এই সুরার মূল বিষয়বস্তু হচ্ছে, শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ তথা একত্ববাদে বিশ্বাসী হওয়া। আর এই মর্মার্থের ভিত্তিতেই সুরাটির নাম করা হয় ‘ইখলাস’।

কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ এই সুরা পাঠ করলে তিলাওয়াতকারীর জন্য রয়েছে বেশ কিছু পুরস্কারও। নিম্নে এর কয়েকটি উল্লেখ করা হলো—
 
জান্নাতে বিশেষ প্রাসাদ নির্মাণঃ
মুআজ ইবনে আনাস জুহানি (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সুরা ইখলাস ১০ বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। এ কথা শুনে উমর ইবনে খাত্তাব (রা.) বলেন, তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব (অর্থাৎ অধিক হারে এই সুরা পাঠ করব। ফলে আল্লাহ আমাদের অনেক প্রাসাদ দান করবেন)।

রাসুল (সা.) বললেন, আল্লাহ তাআলার দান আরো প্রশস্ত, আরো উৎকৃষ্ট। (মুসনাদে আহমদ, হাদিস : ১৫৬১০)

কোরআনের এক-তৃতীয়াংশ সওয়াবের পুরস্কারঃ
একাধিক হাদিস শরিফে এসেছে, সুরা ইখলাস কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগের সমান মর্যাদা রাখে। যে ব্যক্তি একবার এই সুরা তিলাওয়াত করবে সে কোরআন মাজিদের এক-তৃতীয়াংশের সওয়াব লাভ করবে। আবু সাঈদ খুদরি (রা.) বলেন, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা ইখলাস পড়তে শুনেছেন।
অতঃপর সকালে নবী (সা.)-কে এ বিষয়টি অবহিত করা হয়। তখন নবী (সা.) বলেন, ওই সত্তার শপথ! যার কুদরতি হাতে আমার জীবন, অবশ্যই এ সুরা কোরআন মাজিদের এক-তৃতীয়াংশের সমান। (বুখারি, হাদিস : ৫০১৩)

আল্লাহর ভালোবাসা লাভঃ
মুমিনের জীবনের সবচেয়ে বড় আরাধনা আল্লাহ তাআলার নৈকট্য ও ভালোবাসা অর্জন করা। যারা সুরা ইখলাস বেশি বেশি পাঠ করবে তারা আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জন করতে পারবে। আয়েশা (রা.) বলেন, একবার রাসুল (সা.) কিছু সাহাবিকে যুদ্ধে পাঠালেন। তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করলেন। তিনি যুদ্ধকালীন দীর্ঘ সময়ে শুধু সুরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পর সাহাবিরা নবী (সা.)-কে বিষয়টি জানান। তখন নবী (সা.) তাদের বলেন, তোমরা তাকে জিজ্ঞেস করো—কেন সে এরূপ করেছে? সাহাবিরা জিজ্ঞেস করলে সেনাপতি জবাব দিলেন, এ সুরায় আল্লাহর গুণাবলি বর্ণিত হয়েছে। তাই আমি এ সুরাকে ভালোবাসি। নবী (সা.) তখন সাহাবিদের বলেন, তোমরা তাকে বলো, আল্লাহও তাকে ভালোবাসেন। (বুখারি, হাদিস : ৭৩৭৫)
 
সুরা ইখলাস পাঠে ক্ষমার ঘোষণাঃ
আবুল হাসান মুহাজির (রহ.) বলেন, জনৈক সাহাবি বর্ণনা করেছেন, তিনি নবীজির সঙ্গে এক সফরে ছিলেন। (একদিন তাঁর কাছে এমনভাবে বসা ছিলেন যে) তার হাঁটু দুটি নবীজির হাঁটুদ্বয়ের সঙ্গে লেগে ছিল। এ অবস্থায় এক লোককে শুনলেন, সুরা কাফিরুন তিলাওয়াত করছে। তা শুনে নবী (সা.) বললেন, সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে। আরেক লোককে শুনলেন, সুরা ইখলাস তিলাওয়াত করছে। তখন তিনি বলেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে। (সুনানে দারেমি, হাদিস : ৪৩৬৯)

সুরা ইখলাস পাঠে জাহান্নাম থেকে মুক্তিঃ
নবীজি (সা.)-এর যুগে এক সাহাবি মসজিদে কোবায় ইমামতি করার সময় প্রতি রাকাতে আবশ্যিকভাবে সুরা ইখলাস পড়তেন। নবীজি তাকে ডেকে জানতে চাইলেন, প্রতি রাকাতে আবশ্যিকভাবে সুরা ইখলাস পড়ার কারণ কী? সাহাবি জবাব দিলেন, আমি সুরা ইখলাসকে মহব্বত করি। তার জবাব শুনে নবী (সা.) বললেন, সুরা ইখলাসের প্রতি তোমার এই মহব্বত তোমাকে জান্নাতে দাখিল করবে। (তিরমিজি, হাদিস : ২৯০১)

জান্নাত লাভের সুসংবাদঃ
আনাস ইবনে মালিক (রা.) বলেন, আমি নবীজির কাছে বসা ছিলাম। এক লোক এসে বলল, আমার এক ভাই এই সুরা (সুরা ইখলাস) পড়তে ভালোবাসে। নবী করিম (সা.) বলেন, ‘তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও।’ (আলকামেল, ইবনে আদি : ২/৩৯০)

জানাজায় ফেরেশতার আগমনঃ
মুআবিয়া ইবনে মুআবিয়া (রা.) ইন্তেকাল করলে ৭০ হাজার ফেরেশতাসহ জিবরিল (আ.) নবীজির কাছে আগমন করেন। নবী (সা.) জিবরিল (আ.) ও এই সব ফেরেশতাকে নিয়ে তার জানাজায় শরিক হন। নামাজ শেষ হলে নবীজি জিজ্ঞেস করলেন, হে জিবরিল! কোন আমলের মাধ্যমে মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি এই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে?

জিবরিল (আ.) জবাবে বলেছেন, এই মর্যাদা লাভের কারণ হলো, সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সওয়ারিতে তথা সর্বাবস্থায় সুরা ইখলাস তিলাওয়াত করত। (মুজামে কাবির : ৮/১১৬)

আল্লাহ আমাদের বেশি বেশি সুরা ইখলাস পাঠের তৌফিক দান করুন। আমিন

 

সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

টিকা গ্রহণকারীরা ওমরার সুযোগ পাচ্ছেন


হানিফ,মুক্তসংবাদ প্রতিদিন:
রবিবার, ০৮ আগষ্ট, ২০২১, ০২:০৩
টিকা গ্রহণকারীরা ওমরার সুযোগ পাচ্ছেন

ফাইল ছবি

মহামারী করোনার কারনে বাংলাদেশ থেকে দীর্ঘ দেড় বছর ধরে আল্লাহর পবিত্র ঘর কাবাকে স্বচক্ষে দেখা এবং পবিত্র ওমরা ও হজ্ব পালন হতে বঞ্চিত ছিলো অনেকে তাদের জন্য সু খবর এলো অবশেষে। বাংলাদেশ সরকার ও সৌদি দূতাবাসের বরাত দিয়ে বলা হয়েছে যে এখন থেকে করোনার টিকা গ্রহণকারীরা সকল পুরুষ মহিলার জন্য ওমরা পালনে আর বাধা নেই। তারা যথাযথ নিয়ম মেনে ওমরা পালন করতে পারবেন।

এ ব্যাপারে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত জানান, বিদেশীদের ক্ষেত্রে ওমরাহ’র আবেদনের সঙ্গে কোভিড-১৯ টিকা প্রাপ্তির সনদ যুক্ত করতে হবে। তা ছাড়া যেসব দেশে থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আছে সেসব দেশের টিকাপ্রাপ্তদের বেলায় সৌদি আরবে পৌঁছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হবে।

আগামীকাল সোমবার থেকেই আবেদন করতে পারবেন বাংলাদেশী ওমরাপালনে যেতে ইচ্ছুক সকলে। সৌদির পক্ষ থেকে বলা হয় বিদেশিদের জন্য প্রাথমিকভাবে ৬০ হাজার অরে আবেদন নেওয়া হবে। পর্যায়ক্রমে সবাইকে সুযোগ দিবে সৌদি আরব।

মহামারী করোনার কারনে এ বছর ও গত বছরে সীমিত পরিসরে অল্প জনবল নিয়ে হজ্ব পালনের অনুমতি ছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ৮ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ০৪:৩৭
যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ৮ জন নিহত

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে এলোপাতাড়ি গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এ শহরটির আন্তর্জাতিক বিমাবন্দরের কাছে বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেক্স সেন্টারে এই হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গিনেই কুক বন্দুক হামলায় ৮জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে তিনি জানান, হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশের এই মুখপাত্র বলেন, হামলাকারী গুলি চালিয়ে আটজনকে হত্যার পর নিজের বন্দুক দিয়ে নিজেকেও আত্মহত্যা করেছে বলে পুলিশ মনে করছেন। পুলিশ বলছে এই মুহূর্তে আমাদের জন্য কোনও হুমকি নেই। গিনেই কুক বলেন, কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে, হামলাকারী কয়েকটি গুলি ছুড়েছে। সে একাই ছিল। এক ব্যক্তি হামলাকারীকে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করতে দেখেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ধর্ম

সর্বোচ্চ পঠিত - ধর্ম

ধর্ম এর সব খবর