a
ফাইল ছবি
চ্যানেল খোলার চার মাসের মধ্যেই ইউটিউবের ‘গোল্ডেন প্লে বাটন’ পেলেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। গেলো বছরের শেষ দিকে নিজের নামে ইউটিউবে একটি চ্যানেল চালু করেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই মিজানুর রহমানের ইউটিউব চ্যানেলটি তুমুল জনপ্রিয়তা পায়। এবার ইউটিউব কর্তৃপক্ষ স্বীকৃতি দিলো তাকে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
মিজানুর রহমান আজহারী লিখেন, ‘আলহামদুলিল্লাহ.. ইউটিউব থেকে পাঠানো ক্রিয়েটর এওয়্যার্ড— সিলভার ও গোল্ডেন প্লে বাটন আমাদের হাতে এসে পৌঁছেছে। সকল সাবস্ক্রাইবার ও শুভাকাঙ্ক্ষী ভাইবোনের প্রতি জানাচ্ছি আন্তরিক শুকরিয়া এবং ভালোবাসা। দা’ওয়াহ কাজে চ্যানেলটির পথ চলা আল্লাহ তা’আলা আরো মসৃণ করুন।’
স্ট্যাটাসের সঙ্গে সিলভার ও গোল্ডেন প্লে বাটনের একটি ছবিও সংযুক্ত করেছেন তিনি। ইউটিউব চ্যানেলে ১০ লাখ সাবস্ক্রাইবার হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্মানসূচক গোল্ডেন প্লে বাটন প্রদান করেন।
সংগৃহীত ছবি
মহান আল্লাহ ত'য়ালা আমাদেরকে প্যাকেজ হিসেবে রমজানের রোজা দিয়েছেন। কারণ আল্লাহ তা'য়ালা বলেছেন আমি রমজানে মানুষের নিকটে চলে আসি এবং বলতে থাকি-
الا من مستغفر فاغفر له ، الا من مسترزق فارزق له وهى كذا كذا.....
অর্থঃ এমন কোন গোনাহগার ব্যক্তি আছো যে আমার কাছে গোনাহ মাফ চাইবে, আর আমি তাকে ক্ষমা করে দিবো। এমন কোন অভাবগ্রস্থ ব্যক্তি আছো যে আমার কাছে রিযিক চাইবে, আর আমি তাকে রিযিক দেব।
আল্লাহ তা'য়ালা আরো বলেন-
রমজানে তোমরা যা ইবাদত করবে আমি তা সত্তর গুন বৃদ্ধি করে দেব, তাই আমাদের উচিৎ বেশি বেশি আল্লাহর ইবাদত করা।
মুরব্বীগন বলেন, যে ব্যক্তি রমজান পেলো কিন্তু দুইটি কাজ করল না সে যেন অসম্পর্ণ রয়ে গেল।
১। নিজে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের নিকটতম হওয়া যায়।
২। আমার প্রতিবেশীকে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের নিকটবর্তী করা যায়।
যদি আমরা এই দুইটি কাজ ভাল ভাবে করতে পারি তাহলে আমরা এই দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে কামিয়াবী অর্জন করতে পারবো ইনশা আল্লাহ।
আল্লাহ তা'য়ালা আমাদেরকে এসমস্ত কথার উপর আমল করে চলার তাওফিক দান করুন। আমিন ছুম্মা-আমিন।
ফাইল ছবি
নারীর শ্লীলতাহানির ঘটনায় সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাস।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
এর আগে ১১ সেপ্টেম্বর শ্লীলতাহানির অভিযোগে সবুজবাগ থানায় এক নারী চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, সবুজবাগ কালীবাড়ি রাস্তাসংলগ্ন ওই নারীর শ্বশুরের দোকান রয়েছে। তার পাশের চা দোকানি নিজের দোকান সংস্কার করতে চাইলে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস সেই দোকানদারের কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। চাঁদার বিষয়ে সত্যতা যাচাই করার জন্য ওই নারী চিত্তরঞ্জন দাসকে ফোন করেন। তখন চিত্তরঞ্জন তাকে রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তার রাজারবাগ কালীবাড়ি কার্যালয়ে যেতে বলেন।
রাত পৌনে ১০টার দিকে ওই নারী স্বামীসহ কাউন্সিলরের কার্যালয়ে যান। সেখানে চাঁদার বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস ওই নারীকে পাশের কক্ষে বসতে বলেন। পরে চিত্তরঞ্জন ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ অভিযোগে ১১ সেপ্টেম্বর সবুজবাগ থানায় ওই নারী চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলা করেন। সূত্র: যুগান্তর