a রেমালের আশংকায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

রেমালের আশংকায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল


আবহাওয়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৬ মে, ২০২৪, ০৫:০৬
রেমালের আশংকায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

ছবি: সংগৃহীত


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য ছুটি বাতিলের এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৬ মে) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এ কথা জানানো হয়।

প্রতিন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুল খোলা থাকবে, তবে ক্লাস বন্ধ থাকবে। আজ সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে। তিনি আরও জানান, ইতোমধ্যে ৮ লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছেন। বাকিদের আশ্রয়কেন্দ্রে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘রেমাল’ আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে উপকূলীয় এলাকায়। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও অদূরবর্তী দ্বীপ-চর ১০ নম্বর মহাবিপদ দেখিয়ে যেতে বলা হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং এর অদূরবর্তী দ্বীপ-চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট উচ্চতার বেশি বায়ুতাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিভারী বর্ষণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতে জনজীবনে স্বস্তি


আবহাওয়া ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২০ জুলাই, ২০২২, ০১:১৯
রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতে জনজীবনে স্বস্তি

ফাইল ছবি

বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বেড়েছে ঝড় বৃষ্টির প্রবণতা। আভাস রয়েছে ঢাকাসহ ২০টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ের। আজ বুধবার (২০) জুলাই এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ায় জনজীবনে স্বস্তি মিলেছে। তবে হঠাৎ বৃষ্টির কারণে অনেকে বিড়ম্বনার মধ্যে পড়েছে। তারপরও স্বস্তির বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

প্রথমবার ঢাকায় ঘুরলো মেট্রোরেলের চাকা


হানিফ,মুক্তসংবাদ প্রতিদিন:
বুধবার, ১২ মে, ২০২১, ০৩:০৬
প্রথমবার ঢাকায় ঘুরলো মেট্রোরেলের চাকা

ফাইল ছবি

বাংলাদেশে প্রথমবারের মতো ডিপোর ভেতরে চললো স্বপ্নের মেট্রোরেল। গতকাল মঙ্গলবার দুপুর ১১টা ৪৫ মিনিটে উত্তরায় ওয়ার্কশপ থেকে চালিয়ে আনলোডিং জোনে নিয়ে আসা হয়। 
গতকাল মঙ্গলবার (১১ মে) মেট্রোরেলের প্রথম চলাচল প্রদর্শন উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভার্চুয়ালি উপস্থিতিতে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুল ইসলাম, ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

ভার্চুয়ালিভাবে ওবায়দুল কাদের বলেন, রিসিভিং ইনস্পেকশানের পরে ডিপোতে ফাংশনাল টেস্ট করা হয়। তারই ধারাবাহিকতায় আগস্ট মাসে পারফর্মেন্ট টেস্ট হবে। এরপরে ইন্ট্রিগেটেড টেস্ট শেষে ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তবতা। প্রদর্শনীর পর পুনরায় ট্রেনটি ওয়ার্কশপে ফিরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মেট্রো ট্রেনের প্রথম সেটটি জাপান থেকে ঢাকায় এসে পৌঁছায়, যা ফার্স্ট ট্র্যাক করা সরকারি প্রকল্পটির জন্য একটি বড় ধরনের মাইলফলক। দ্বিতীয় সেটটি রোববার মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - কৃষি ও আবহাওয়া

সর্বোচ্চ পঠিত - কৃষি ও আবহাওয়া

কৃষি ও আবহাওয়া এর সব খবর