a
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে নুসরাত নাজনিন নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা পরিবার ও পুলিশের।
পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। ভোরে তার মা-বাবা ডাকাডাকি করলে দরজা না খোলায়, অবশেষে দরজা ভেঙে তারা মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় নিহতের পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বায়েক ইউনিয়নের চাঁন্দখোলা গ্রামের নাহিদুল ইসলাম জাহাঙ্গীরের মেয়ে বায়েক শিক্ষাসনদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নুসরাত নাজনিনের (১৭) খাদ্যনালীতে ঘা হয়েছিল। ফলে যে কোনো খাবার খেলেই তার বমি হতো এবং প্রচণ্ড ব্যথা অনুভব করতো।
পরিবারের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখালেও তেমন কোনো কাজ হয়নি। দীর্ঘদিন ধরে খাদ্যনালীর ঘায়ের যন্ত্রণা সইতে না পেরে অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে নিজ কক্ষে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার মা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঁইয়া বলেন, মেয়েটি খুব মেধাবী ছাত্রী ছিল। যতটুকু জানতে পেরেছি, তার খাদ্যনালীতে ঘা হয়েছিল। কোনো খাবার খেলেই বমি হতো। এসব কারণে হয়তো মেয়েটি আত্মহত্যা করেছে।
ফাইল ছবি
আজ সকাল থেকে মেঘলা আকাশ এবং কুয়াশাচ্ছন্ন। এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলছে, মেঘ বৃষ্টি হয়ে ঝরতে পারে এবং রাজধানীতে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদদের মতে, আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কাল থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে। তবে চট্টগ্রাম অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টির পর দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়াবিদদের মতে, রংপুর ও রাজশাহী বিভাগে এবং মাদারীপুর ও ফরিদপুর অঞ্চলে এই বৃষ্টির পর শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। এটা শনি ও রোববার থেকে হতে পারে। তবে ১৫ ফেব্রুয়ারির পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
ফাইল ফটো
বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ততম সড়ক অবরোধ করে সামান্য ধুলাবালি থেকে রক্ষা পেতে পানি ছিটিয়েছে নৌ বাহিনীর সদস্যরা। তীব্র যানজটে আটকা পড়ে পথচারীরা কষ্ট পেলেও পানি ছিটানো শেষ না হওয়া পর্যন্ত একটি গাড়িও সামনের দিকে অগ্রসর হতে দেয়নি।
ফ্লাইওভার নির্মাণ সহ সড়ক মেরামতের কাজ চলার কারণে নগরীর ফ্রিপোর্ট থেকে শুরু করে বন্দরটিলা পর্যন্ত প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এরিমধ্যে সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতিরিক্ত যান চলাচলের কারণে তৈরি হয়েছে ধুলাবালি।সেই ধুলাবালিতে চলাচল করা পথচারীদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে পড়েছে। অন্যদিকে সড়কের উভয় পাশের ব্যবসায়ীরাও পড়েছে চরম ভোগান্তিতে।তারমধ্যে তালতলা নেভিগেট এলাকায় নৌবাহিনী ঘাঁটির যে গেইটটা রয়েছে তার সামনে নৌ বাহিনীর সদস্যরা নিজেদেরকে ধুলাবালি থেকে রক্ষা করতে প্রতিদিন কিছুক্ষণ পরপর পানি ছিটিয়ে যাচ্ছে। সেই পানি ছিটাতে গিয়ে সকল পথচারী থেকে শুরু করে পরিবহন শ্রমিক ও যাত্রীদের প্রতি শুরু করেছে অমানবিক আচরণ।
নিজেদের ক্ষমতার অপব্যবহার করে তীব্র যানজটের সৃষ্টি করে পানি ছিটানোর নাম করে বন্ধ করে দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা ও এয়ারপোর্ট রোডের সেই ব্যস্ততম সড়কটি।
নৌবাহিনীর সদস্যরা সড়ক অবরোধ করে রাখার কারণে পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্বরত সদস্যরাও কিছুই করতে পারছে না। জনদুর্ভোগের কথা ভেবে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে কয়েকজন যাত্রী যান চলাচল স্বাভাবিক করে দিতে অনুরোধ করতে গেলে নৌবাহিনীর সাধারণ কিছু সদস্য তাদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি হুমকি দিয়েছে!
বিষয়টি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত সকল পথচারী ও যাত্রীদের কে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।