a অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে যমুনার পানি, নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে
ঢাকা মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে যমুনার পানি, নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ১৭ আগষ্ট, ২০২১, ০৩:৫৪
অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে যমুনার পানি, নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে

ফাইল ছবি

ভারি বৃষ্টিপাত আর উজানের ঢলে টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনাসহ জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। ক্ষতি হচ্ছে সবজি, আমনসহ বিভিন্ন ফসল। এ ছাড়া পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীতীরবর্তী ভূঞাপুরের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গেল ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৫৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলেশ্বরীর নদীর পানি ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮১ সেন্টিমিটার নিচ দিয়ে, পুংলী নদীর পানি ৩৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০০ সেন্টিমিটার নিচ দিয়ে এবং বংশাই নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, যমুনাসহ সব নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ক্ষতি হচ্ছে সবজি, আমনসহ বিভিন্ন ফসল। এ ছাড়া পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী ভূঞাপুরসহ টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অনেকেই ঘর সরাতে ব্যস্ত সময় পার করছেন। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় আতঙ্কে দিন পার করছেন লোকজন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জামালপুর ইসলামপুরে বজ্রপাতে ৬ জন নিহত, আহত ৭ জন


জামালপুর জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ০৯:৩১
জামালপুর ইসলামপুরে বজ্রপাতে ৬ জন নিহত আহত ৭ জন

প্রতিকী ছবি

 
জামালপুরের ইসলামপুরে এক দিনে বজ্রপাতে ৬ জন নিহত ও ৭ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে এই দুর্ঘটনা ঘটে।

ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে পাথর্শী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের হাছেন আলীর ছেলে কালা মিয়া (৩৫), একই গ্রামের কাইলা শেখের ছেলে শাহ জামাল (৪৫), আব্দুল জব্বারের ছেলে এনামুল হক (৪০), পলবান্ধা ইউনিয়নের বাটিকামারি গ্রামের চন্দু শেখের ছেলে জবেদ আলী (৬০), সাপধরি ইউনিয়নের প্রজাপতিচরের আব্দুল কুদ্দুসের ছেলে বিল্লাল হোসেন (৩৫), চন্দনপুর গ্রামের আখের মাহমুদের ছেলে মহিজল মাহমুদ (৫০) নিহত হয়েছেন।

একইদিনে বজ্রপাতে আরও ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পাথর্শী ইউনিয়নের পশ্চিম গামারিয়া ইউনিয়নের তিনজন কৃষক তারা ক্ষেতে কাজ করা অবস্থায় তাদের উপর আকস্মিক বজ্রপাত হলে তারা সেখানেই মারা যান। বাকি তিনজনের মধ্যে একজন ঘরে এবং অপর দুইজন নৌকায় ছিল বলে জানা যায়।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

রাশিয়া পশ্চিমাদের মোকাবেলায় মুসলিম দেশগুলোকে পাশে পেতে চান


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ০৩:৩৯
রাশিয়া পশ্চিমাদের মোকাবেলায় মুসলিম দেশগুলোকে পাশে পেতে চান

ফাইল ছবি

মুসলিম দেশগুলোর সহিত সম্পর্ক বহুমুখীকরণ করতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বুধবার রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ল্যাভরভ এই আহ্বান জানান। রাশিয়া এবং মুসলিম বিশ্বের মধ্যে এটি হচ্ছে দ্বাদশ সম্মেলন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজান শহরে সম্মেলনটি শুরু হয়েছে।

রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপকভিত্তিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

আজ শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। এতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলো অংশ নিচ্ছে।

সম্মেলনে দেওয়া বক্তৃতায় ল্যাভরভ বলেন, “মুসলিম দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, অংশীদারিত্ব এবং আন্তঃধর্মীয় ও আন্ত সভ্যতার সংলাপ, জাতিসংঘ সনদের লক্ষ্য ও আদর্শ সামনে রেখে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতির ভিত্তির ওপর রাশিয়ার এই সম্পর্ক প্রতিষ্ঠিত। এ কারণে আমরা ঘনিষ্ঠভাবে এবং সফলতার সাথে মুসলিম দেশগুলোর সঙ্গে নানামুখী যে সম্পর্ক রক্ষা করে চলেছি তা ন্যায় সঙ্গত।”

এই সম্মেলনে দেওয়া বক্তৃতায় রাশিয়ার তথ্য মন্ত্রণালয়ের উপ-পরিচালক আলেকজান্ডার বিকান্তভ বলেন, তার দেশ এবং মুসলিম বিশ্বের ওপর পশ্চিমা দেশগুলো অব্যাহতভাবে গোয়েন্দা যুদ্ধ চালিয়ে আসছে। পশ্চিমাদের এই শত্রুতা মোকাবেলার জন্য রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ