a আরিফুল ইসলামের সেঞ্চুরিতে সুপার সিক্সে বাংলাদেশ
ঢাকা বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আরিফুল ইসলামের সেঞ্চুরিতে সুপার সিক্সে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ০৮:০৭
আরিফুল ইসলামের সেঞ্চুরিতে সুপার সিক্সে বাংলাদেশ

ফাইল ছবি

ডান-হাতি ব্যাটার আরিফুল ইসলামের সেঞ্চুরিতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। আজ ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ১২১ রানের বড় ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। চার নম্বরে নেমে ১০৩ রানের নান্দনিক ইনিংস খেলেন আরিফ।

এই জয়ে গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে সুপার সিক্স নিশ্চিত করলো বাংলাদেশ। ভারতের কাছে হার দিয়ে আসর শুরু করলেও টানা দুই জয়ের পরের রাউন্ডের টিকিট পায় বাংলাদেশ। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

ব্লুমফন্টেইন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন টপ অর্ডার ব্যাটাররা। আশিকুর রহমান শিবলি ২৭, আদিল বিন সিদ্দিক ১৩ ও এমডি রিজওয়ান ৩৫ রান করে আউট হন।

৯৪ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ১২২ রানের জুটি গড়েন আরিফ ও আহরার আমিন। ৪৯ বলে ৪৪ রানে আহরার থামলেও, ৯৯ বলে সেঞ্চুরি স্পর্শ করেন আরিফুল। ৪৬তম ওভারে আউট হবার আগে ৯টি চারে ১০৩ বলে ১০৩ রান করেন তিনি।

বাংলাদেশ ইনিংসের শেষ দিকে মোহাম্মদ শিহাব জেমস ১৭ বলে ৩১ ও শেখ পারভেজ জীবন ৭ বলে অপরাজিত ১৩ রান করেন। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আরিয়া গার্গ ৬৮ রানে ৩ উইকেট নেন।

২৯২ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের দারুন বোলিংয়ে সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। ১৭ বল বাকী থাকতে ১৭০ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন প্রণব চেট্টিপালায়ম ।

বল হাতে  ১০ ওভারে ৩১ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক ও বাঁ-হাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। ম্যাচ সেরা হন আরিফ। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সাকিবকে ছাড়া কঠিন হতে যাচ্ছে নিউজিল্যান্ড সফর: মাশরাফি


ক্রীড়া ডেস্ক:
রবিবার, ০৭ মার্চ, ২০২১, ২:৫৮
সাকিবকে ছাড়া কঠিন হতে যাচ্ছে নিউজিল্যান্ড সফর: মাশরাফি

ফাইল ফটো: মাশরাফি

সাকিব ছাড়া নিউজিল্যান্ড সফরটা কঠিন হতে যাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

মাশরাফি জাতীয় দলের চলতি সফরের বিষয়ে বলেন, আমরা সবাই জানি নিউজিল্যান্ডে খেলা খুব কঠিন। দ্বিতীয় কথা হচ্ছে যে, সাকিব নাই। কাজটা অনেক কঠিন হতে যাচ্ছে। তবে মাশরাফি আশাবাদী, ভালো করবে তার সতীর্থ খেলোয়াড়রা।

মাশরাফির ভাষ্য, (নিউজিল্যান্ড) যাওয়ার আগে ওরা (খেলোয়াড়রা) যেভাবে কথা বলেছে, তা খুব ইতিবাচক। আমার বিশ্বাস যে, ইনশাআল্লাহ ভালো করবে। সবাই তা-ই আশা করছে, বাংলাদেশ দল নিউজিল্যান্ডে আছে, ভালো করবে।

এক্ষেত্রে অবশ্য সবার কাছে একটি চাওয়াও রয়েছে মাশরাফির। আর সেটি হলো, দলকে চাপমুক্ত ক্রিকেট খেলতে দেয়া। এটি হলে নিউজিল্যান্ডেও ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন মাশরাফি।

তিনি বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশ দলকে অপ্রয়োজনীয় চাপ দেয়া উচিত। আমরা সবাই জানি, কঠিন কন্ডিশন। ওখানে… আমরা যদি এখান থেকে সাপোর্ট দেই… সাপোর্টের বিভিন্ন ধরন আছে। চাপটা থেকে যদি ওদেরকে মুক্ত করে দেই, আমি নিশ্চিত যে ওরা ভালো করবে। 

আমার বিশ্বাস ওরা ভালো করবে, যদি আমরা চাপটা ওদের ওপর থেকে কমিয়ে দেই। আমার কাছে মনে হয় যে, যে দল আছে ওখানে, ভালো খেলার সামর্থ্য আছে। সবাই তো দেখে ম্যাচ জিতেছি নাকি হেরেছি… সেই বিষয়টাও আছে। আমাদের যত সম্ভব চাপ কমাতে হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম

আরও পড়ুন

বাংলাদেশকে ভূরাজনৈতিক পরিস্থিতিতে দক্ষ খেলোয়াড় হিসেবে চ্যালেঞ্জগুলো দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে


কর্নেল আকরাম, কলাম লেখক, মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ০৭:৫২
বাংলাদেশকে ভূরাজনৈতিক পরিস্থিতিতে দক্ষ খেলোয়াড় হিসেবে চ্যালেঞ্জগুলো দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে

ছবি সংগৃহীত

 

রাজনীতি একটি দেশের সরকারের গঠন এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মূলত দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা দখল এবং নির্দিষ্ট সংবিধানিক সময়ের জন্য সরকার গঠনের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা কখনো সংবিধান অনুসারে সুষ্ঠুভাবে হতে পারে, আবার কখনো ক্ষমতার লোভে একে অপরের বিরুদ্ধে সংঘাতমূলক মনোভাব নিয়ে পরিচালিত হয়, যা দেশের এবং জনগণের উপর নেতিবাচক প্রভাব ফেলে।  

বাংলাদেশে এখন পর্যন্ত যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, তা খুবই সংঘাতপূর্ণ। এর পেছনে রয়েছে স্বাধীনতার শুরু থেকেই বিদ্যমান কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। "বাংলা জাতীয়তাবাদ বনাম বাংলাদেশি জাতীয়তাবাদ" এবং "জয় বাংলা বনাম বাংলাদেশ জিন্দাবাদ"—এই বিতর্কিত বিষয়গুলো এখনো মীমাংসিত হয়নি। শেখ মুজিব এবং জিয়া ইস্যুও এখনো অমীমাংসিত। এছাড়া, ধর্মনিরপেক্ষতা বনাম ইসলামের রাজনীতিও বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।  

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল। পাকিস্তানের দুই অংশের মধ্যে সংঘটিত এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে জীবন উৎসর্গ করতে হয়। এটি মূলত পশ্চিম পাকিস্তানের সেনা সরকারের ভুল রাজনীতির ফল। অথচ পূর্ববঙ্গের বাঙালি মুসলমানদের অবদান ছিল অখণ্ড ভারতের অন্যান্য মুসলিম সম্প্রদায়ের তুলনায় কম নয়।  

পূর্ব পাকিস্তানের জনগণ এবং তাদের নেতা শেখ মুজিব কখনো পাকিস্তান ভাঙতে চাননি। কিন্তু ক্ষমতার নোংরা রাজনীতির ফলে তা সম্ভব হয়েছিল। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ সুষ্ঠু রাজনীতি প্রত্যক্ষ করতে পারেনি এবং শুরু থেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ নেতা হিসেবে আত্মপ্রকাশ করলেও, তাঁকে নিজের দলের অভ্যন্তরে এবং পরাজিত রাজনৈতিক গোষ্ঠীর বিরোধিতার মুখোমুখি হতে হয়।  

শেখ মুজিব জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে নিজেকে স্থায়ী ক্ষমতায় রাখার উদ্দেশ্যে দেশকে বিভক্ত করেছিলেন। নিজের শাসন সুরক্ষিত রাখতে তিনি গঠন করেছিলেন প্যারামিলিটারি বাহিনী জেআরবি এবং একদলীয় ব্যবস্থা বাকশাল। এ পদক্ষেপগুলো সেনাবাহিনী এবং তাঁর দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রকে বিরক্ত করেছিল। দলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং যুক্তরাষ্ট্রপন্থী অনেক নেতাও তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। তাঁর স্বৈরাচারী শাসন জনগণের কাছে জনপ্রিয়তা হারায়।  

অভ্যন্তরীণ এবং বহিরাগত চ্যালেঞ্জের মোকাবিলায় ব্যর্থ হয়ে শেখ মুজিব শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে ঋণ শোধ করেন। শেখ মুজিবের পতনের পর দেশের রাজনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়। কিন্তু জিয়াউর রহমানের ক্ষমতায় আরোহণের ফলে সাময়িক স্থিতিশীলতা ফিরে আসে। জিয়াউর রহমান রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার মাধ্যমে দেশকে সঠিক পথে পরিচালিত করেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করেন। তবে, তাঁর শাসন দীর্ঘস্থায়ী হয়নি এবং একটি হত্যাকাণ্ডের মাধ্যমে তা শেষ হয়।  

এরশাদ সরকারের আমলে বিরোধী দলগুলোর জন্য নতুন সংকট তৈরি হয় এবং নির্বাচনের নামে প্রহসন চলে। শেষ পর্যন্ত এরশাদকে ক্ষমতা ছাড়তে হয়।  

এরশাদের পতনের পর দেশে দ্বিদলীয় গণতান্ত্রিক চর্চার সূচনা হয়। তবে, ২০০৭ সালের সামরিক হস্তক্ষেপ এই ধারাকে বাধাগ্রস্ত করে। ২০০৮ সালের নির্বাচন, যা অনেকের মতে প্রভাবিত নির্বাচন ছিল, শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসে।  

এরপর রাজনীতিতে আবার চ্যালেঞ্জ দেখা দেয়, বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সামাজিক নিরাপত্তা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে ঘটে।  

জুলাই বিপ্লবের পর বাংলাদেশ আবারও চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বিপ্লবী সরকারের বদলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যা দেশে আরও সংকট তৈরি করে।  

বর্তমানে দেশ বহুমুখী অভ্যন্তরীণ এবং বহিরাগত চ্যালেঞ্জের মুখোমুখি। প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন এবং আইনশৃঙ্খলার অবনতি সরকারের জন্য বাড়তি মাথাব্যথার কারণ। আওয়ামী অপরাধীদের বিচারও সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ।  

অভ্যন্তরীণ রাজনীতিতে দলগুলোর মধ্যে সমঝোতার অভাব আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এবং তার মিত্ররা একদিকে, আর ইসলামী দলগুলো এবং নতুন একটি রাজনৈতিক দল অন্যদিকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। কিন্তু এ প্রতিযোগিতা যেন কাদা ছোড়াছুড়ি না হয়, তা নিশ্চিত করতে হবে। অন্যথায়, অনৈতিক রাজনীতি দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে।  

বহিরাগত চ্যালেঞ্জগুলোও বাংলাদেশের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। জুলাই বিপ্লবের পর দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের মুখে। দীর্ঘদিনের মিত্র ভারত বর্তমান সরকারের সঙ্গে সহযোগিতা কমিয়ে দিয়েছে, যেখানে পাকিস্তান দীর্ঘ সময় পর বাংলাদেশের ঘনিষ্ঠ হয়েছে।  

এ পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশকে দক্ষ খেলোয়াড় হিসেবে প্রমাণ করতে হবে এবং সামনে যে চ্যালেঞ্জই আসুক না কেন, তা দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে।


লেখক: অধ্যাপক কর্নেল আকরাম
সম্পাদক, মিলিটারি হিস্ট্রি জার্নাল এবং আইন ও ইতিহাস বিভাগের অধ্যাপক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর