a নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়!
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়!


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৫ জানুয়ারী, ২০২২, ০৭:১০
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়!

ফাইল ছবি

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডের মাটিতেেই হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটেই এটিই বাংলাদেশের প্রথম জয়।

বাংলাদেশ সময় বুধবার ভোরে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মুমিনুল বাহিনী। কিউইদের দেওয়া ৪০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌছে যায় বাংলাদেশ।

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে আজকের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তবে এবাদত-তাসকিনদের তোপে বেশিদূর এগোতে পারিনি নিউজিল্যান্ড, দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন পেসার এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৩০ লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের।

লক্ষ্য তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি টাইগারদের। ১৬ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি প্রথম জয় টাইগারদের। মুুমিনুল হক ১৩ ও মুশফিকুর রহীম ৫ রানে অপরাজিত থাকেন। শান্ত ১৭ ও শাদমান ৩ রান করে আউট হন।

উল্লেখ্য, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করেছিল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো বাংলাদেশ। সূত্র: কালের কন্ঠ

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

টি-টুয়ান্টি ইতিহাসের সেরা র‍্যাংকিং এ বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪১
টি-টুয়ান্টি ইতিহাসের সেরা র‍্যাংকিং এ বাংলাদেশ

ফাইল ছবি

ক্রিকেটের অভিজাত ফরম্যাটের ধুমধাড়াক্কা লড়াই হলো টি-টুয়ান্টি। সেখানে অনেকেই বাংলাদেশকে ছোট দল হিসেবেই গননা করে থাকে কিন্তু সম্প্রতি সময়ে বাংলাদেশ যেন রীতিমতো উড়ছে। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সংক্ষিপ্ত এই সংস্করণে টাইগারদের জয়রথ চলছেই।

এদিকে, ধারাবাহিক সাফল্যে র‌্যাংকিংয়েও অবিস্মরণীয় সাফল্য মাহমুদউল্লাহ বাহিনীর। গতকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানে ইনিংস গুটায় নিউজিল্যান্ড। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ রানের জয় পায় বাংলাদেশ।

টানা দ্বিতীয় জয়ে এবার র‌্যাংকিংয়ে আরেকধাপ এগোল মাহমুদউল্লাহ বাহিনী। টি-২০ তে এখন অস্ট্রেলিয়ার চেয়েও ভালো দল বাংলাদেশ! কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। আইসিসির সবশেষ র‌্যাংকিং যে বলছে অজিদের চেয়ে এই মুহূর্তে টাইগাররাই এগিয়ে। ক’দিন আগে ওদের বিপক্ষে ৪-১ এ সিরিজ জয়।

এরপর নিউজিল্যান্ডের সঙ্গে টানা দুই ম্যাচ জয়ের পুরস্কার এটি। আইসিসি র‍্যাংকিং হালনাগাদ করা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সংস্থাটির ওয়েবসাইটে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ২৪১ রেটিং নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহরা পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া (২৪০), শ্রীলংকা (২৩৫), আফগানিস্তান (২৩৬) ও ওয়েস্টে ইন্ডিজকে (২৩৪)। সুখবর আরও অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। কিউইদের বিপক্ষে তৃতীয় টি-২০ জিতলে আরও তিন রেটিং পয়েন্ট যুক্ত হবে তাদের। জয়ের ধারাবাহিকতা পরের ম্যাচে থাকলে আরও দুই পয়েন্ট পাবে টাইগররা। সেক্ষেত্রে সমান ২৪৬ রেটিং পয়েন্ট হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

তবে ম্যাচ কম খেলার কারণে সমান পয়েন্টেও প্রোটিয়াদের টপকে পাঁচ নম্বরে উঠে যাবে রিয়াদ বাহিনী। এর আগে ওয়ানডে র‌্যাংকিংয়ের সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ। রেটিং পয়েন্টের হিসেবে ওটাই আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের সবচেয়ে বড় অর্জন ছিল এতদিন। কিন্তু সেটা ছাপিয়ে এবার টি-২০ তে সফলতা পেল সাকিব-মুস্তাফিজরা। ওয়ানডে তাদের পছন্দের ফরম্যাট বলা হলেও শতকরা জয়ের হিসেবে টি-২০’তেই সফলতার হার এখন সবচেয়ে বেশি।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক করলেন ওবায়দুল কাদের


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ০৪:১২
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক করলেন ওবায়দুল কাদের

ফাইল ছবি: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বৈঠক

কোটাবিরোধী আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে শিক্ষার্থীদের সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ছে পুরো ঢাকা শহর ।

অপরপক্ষে, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অনুমান করা হয় এসব বিষয় নিয়ে বৈঠক করেছেন সরকারের পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী।

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সামছুন্নাহার চাঁপা এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

কী বিষয়ে আকস্মিক এই বৈঠক হয়েছে সে সম্পর্কে পরিষ্কারভাবে কেউ কোনো মন্তব্য করেননি। তবে বৈঠকে কোটা আন্দোলন মূল আলোচ্য বিষয় ছিল বলে জানা গেছে।

বৈঠক শেষে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ত্যাগ করেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। প্রথমেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বের হন। তবে তিনি এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পর বেরিয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনিও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী। তারাও বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে পরিষ্কার কোনো বক্তব্য দেননি।

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এক প্রশ্নের জবাবে বলেন, সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছি। রাজনৈতিক, সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেছি৷ এটা রুটিন মাফিক কথাবার্তা।

কোটা নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচলা হয়েছে। নির্দিষ্ট একটা বা দুইটা বিষয় নিয়ে নয়। আজকের বসার বিষয়টা আপনারা জেনেছেন, এই বসাটা নিয়মিত। আমরা নিয়মিতই বসি। বিভিন্ন জায়গায় বসা হয়।

এরপর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। যে বিষয়গুলো আলোচনা করেছি, আসলে সেগুলো নিয়ে এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে আলোচনার মতো বিষয় নয়।

কোটা আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে, আমরা এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। সেটা আদালতের বিষয়। আদালত থেকে যেভাবে সিদ্ধান্ত আসবে। আমাদের অবস্থান হচ্ছে, যেহেতু আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সে বিষয়ে আমরা মন্তব্য করব না। অপেক্ষা করতে হবে। সরকার তো আপিল করেছে। সুতরাং আমি এই বিষয়ে মন্তব্য করতে চাইনা। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর