a বাংলাদেশের বিপক্ষে ব্লাক ক্যাপসদের দল ঘোষণা 
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বাংলাদেশের বিপক্ষে ব্লাক ক্যাপসদের দল ঘোষণা 


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১০ আগষ্ট, ২০২১, ০৯:৫৬
বাংলাদেশের বিপক্ষে ব্লাক ক্যাপসদের দল ঘোষণা

ফাইল ছবি

অস্ট্রেলিয়া সিরিজ শেষ না হতেই আরেকটি সিরিজ খেলার অপেক্ষায় টাইগাররা। বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ টিটুয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসবে কিউইরা তারপর কোয়ারান্টাইন পালন করে একটি প্রস্তুত ম্যাচ খেলার কথা রয়েছে মূল লড়াই শুরু হবে ১ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচ ৩ সেপ্টেম্বর, তৃতীয় ম্যাচ ৫ সেপ্টেম্বর সিরিজে চতুর্থ ও শেষ  ম্যাচ হবে যথাক্রমে ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। আসন্ন টি-টুয়ান্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে টম লাথামকে অধিনায়ক করে বাংলাদেশ সফরে ৫ ম্যাচ টি২০ সিরিজের জন্যে দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে নেই অধিকাংশ তারকা ক্রিকেটার।

নিউজিল্যান্ড দলঃ 
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ পেটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ ফেরুয়ারী, ২০২৩, ১১:১৩
বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে অজিদের জার্সিতে আর কখনো দেখা যাবে না বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। গত বছর আচমকা ওয়ানডে থেকে বিদায় নেয়ার পর এবার টি-টোয়েন্টি ক্রিটেক থেকে নিলেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বুধবার (৭ ফেব্রুয়ারি) অবসরের ঘোষণা দেন ফিঞ্চ। তিনি টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়ে দেওয়াতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে এই সংস্করণে এবার নতুন অধিনায়ক খুঁজতে হবে। তিনি ৭৬ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। এর আগে ওয়ানডে ছাড়লে নেতৃত্ব পান প্যাট কামিন্স।

অবসরের ঘোষণা দিয়ে ফিঞ্চ বলেন, ‘আমি বুঝতে পেরেছি যে, আমি ২০২৪ সালে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারব না। আমার থামার জন্য এবং পরবর্তী আসরের আগে দলকে গড়ে ওঠার জন্য এটাই সঠিক সময়।’

ফিঞ্চ আরও বলেন, ‘আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমার স্ত্রী অ্যামি, আমার সতীর্থরা, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে তাদের সমর্থনের জন্য আমাকে সর্বোচ্চ স্তরে আমার পছন্দের খেলাটি খেলতে দেওয়ার জন্য। আমি সেই সমস্ত ভক্তদেরকেও অনেক ধন্যবাদ জানাতে চাই যারা আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে আমাকে সমর্থন করেছেন।’

তার অধীনে আরব আমিরাতে অনুষ্ঠেয় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে এটিই অজিদের প্রথম বিশ্বকাপ ট্রফি। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

সেনাবাহিনী প্রধান দেশে ফিরেছেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৩
সেনাবাহিনী প্রধান দেশে ফিরেছেন

ফাইল ছবি: জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিত চিফ অব আর্মি সিম্পোজিয়াম এবং দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ শেষে গতকাল রবিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি গত ২৯-৩০ আগস্ট ২০২৩'চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩' এবং ৩১ আগস্ট-০১ সেপ্টেম্বর ২০২৩ দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণ করেন।

সিম্পোজিয়ামসমূহে তিনি বিভিন্ন দেশ থেকে আসা সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং স্ব-স্ব স্থলবাহিনীসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্কন্নোয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীসমূহের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর