a বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে


ক্রীড়া ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৭ আগষ্ট, ২০২৩, ০৮:২৬
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে

ফাইল ছবি : নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, ভারত

আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আর ৪ অক্টোবর হবে বিশ্বকাপের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমকালো আয়োজনটি অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দশ অধিনায়ককে নিয়ে থাকবে বিশেষ পর্ব এবং আসরে অংশ নেওয়া দশ দলকে পরিচয় করিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসির নির্বাহী সদস্যরা।

এছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। এছাড়াও বিনোদন জগতের তারকারা বিশেষ করে বলিউডের তারকারা নাচে-গানে মাতাবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ।

গত দুই আসরের ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আবার ১৯ নভেম্বর বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল খেলাটি। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিসিবি সাকিবের আইপিএল খেলার অনুমতি পুনর্বিবেচনা করবে 


ক্রীড়া ডেস্ক:
রবিবার, ২১ মার্চ, ২০২১, ১১:১৭
বিসিবি সাকিবের আইপিএল খেলার অনুমতি পুনর্বিবেচনা করবে 

ছবি: সাকিব আল হাসান ও আকরাম খান

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিসিবিকে দেয়া চিঠির কোথাও তিনি লিখেননি যে, তিনি টেস্ট খেলতে চান না​। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান চিঠি না পড়েই মিডিয়ায় বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন।

বিপরীতে মুখ খুলেন আকরাম খান। বিসিবির এই পরিচালক বললেন, ‘সাকিবের আইপিএলে খেলার অনুমতি পুনর্বিবেচনা করা হবে।’ রবিবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন সংস্থার বেশ কজন শীর্ষ পরিচালক। সভাশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আকরাম খান।

সাকিবের বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘সাকিবের ইন্টারভিউ এখনো পুরোপুরি দেখিন অনেক কথার মধ্যে একটা কথা শুনেছি যে, ও চিঠি দিয়েছে এবং আমি নাকি চিঠি পড়িনি। আপনারা অনেকে আজ ফোন করেছেন। তাহলে ঠিক আছে, আমি হয়তো ভুল বুঝতে পারি। ও টেস্ট খেলতে চাচ্ছে, ওর কথায় বোঝা গেছে। তাহলে কাল-পরশু বোর্ডের সবার সঙ্গে কথা বলে (আইপিএলের) এনওসি (অনাপত্তিপত্র) নিয়ে চিন্তা করব।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (১৫মে) মৃত্যু ২২, শনাক্ত ২৬১ এবং সুস্থ ৯৬৪


স্বাস্থ্য ডেস্ক:
শনিবার, ১৫ মে, ২০২১, ০৬:৩০
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


     
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২২ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১২৪ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৬১ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জন।
 
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৬৪ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ লাখ ২১ হাজার ৪৩৫ জন।

উল্লেখ্য, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৫৮ জনের করোনা পরীক্ষা করা হয় এবং ২৪ ঘণ্টার পরীক্ষার অনুপাতে শনাক্ত ৬.৯৫ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর