a শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২৮ আগষ্ট, ২০২২, ০৫:৫৩
শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন

ফাইল ছবি

অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হলেন শামসুল হক টুকু। রোববার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই তাকে ডেপুটি স্পিকার হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত করা হয়।

এর আগে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ডেপুটি স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করেন। পরে কামরুল ইসলাম (ঢাকা-২) তা সমর্থন করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভোটে দিলে তা কণ্ঠভোট পাস হয়।

নির্বাচিত হওয়ায় এদিনই সন্ধ্যা ৭টায় ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেবেন শামসুল হক টুকু। জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তার চেম্বারে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।

গত ২২ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মারা যান। এতে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়ে যায়।

২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি খোকন ও সম্পাদক মঞ্জুরুল হক


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৮ মার্চ, ২০২৪, ০৫:০১
সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি খোকন ও সম্পাদক মঞ্জুরুল হক

ছবি সংগৃহীত: সভাপতি মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক মঞ্জুরুল হক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

সমিতির ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থকরা ৩টি কার্যকরী কমিটির সদস্য পদেও জয় লাভ করেছে। অন্যদিকে দুটি সহসভাপতি, দুটি সহসম্পাদক, কোষাধ্যক্ষ ও আরও ৪টি কার্যকরী কমিটির সদস্য পদসহ মোট ১০টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল।

শনিবার রাত সোয়া ১টার দিকে সমিতির নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে ফলাফল ঘোষণার আগে সব পদের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে নির্বাচন পরিচালনা উপ-কমিটির কাছে চিঠি দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে নানা নাটকীয়তার পর গতকাল বিকাল ৩টার দিকে সুপ্রিম কোর্ট বারের দু-দিন ব্যাপী নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ভোট গণনা ও ফলাফল ঘোষণা উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট অঙ্গনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। যে ভবনটিতে ভোট গণনা করা হয় সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল হিসেবে পরিচিত) মনোনীত প্যানেলের জয়ী প্রার্থীরা হলেন- সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ন কবির। চারটি কার্য সদস্য পদে বিজয়ীরা হলেন- মো. বেলাল হোসেন, মো. রায়হান রনি, রাশেদুল হক খোকন ও খালেদ মোশাররফ।

অপরদিকে, বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল হিসেবে পরিচিত) থেকে বিজয়ীরা হলেন- সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন (খোকন) ও তিনটি সদস্য পদে সৈয়দ ফজলে এলাহী অভি, সফিকুল ইসলাম এবং ফাতিমা আক্তার জয়ী হয়েছেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ইরাকে মোসাদের কার্যালয়ে হামলায় ৩ ইহুদী গুপ্তচর নিহত


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৩
ইরাকে মোসাদের কার্যালয়ে হামলায় ৩ ইহুদী গুপ্তচর নিহত

ফাইল ছবি

ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল শহরে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি কার্যালয়ে মঙ্গলবার সারাইয়া আউলিয়া আদ-দাম নামে একটি সংগঠনের হামলায় ৩ ইহুদি গুপ্তচর নিহত হয় বলে জানা যায়।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকের সাবেরিন বার্তা সংস্থা জানায়, ইরাকের সশস্ত্র সংগঠন সারাইয়া আউলিয়া আদ-দাম মোসাদের স্থাপনায় হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। খবর ফার্স নিউজের

গোয়েন্দা সূত্রের তথ্যানুযায়ী, ইরাকে স্পেশাল ইনফরমেশন অ্যান্ড অপারেশন্স সেন্টার নামে মোসাদের ওই কার্যালয়ে মঙ্গলবারের হামলায় ১০ জন হতাহত হয়। এদের মধ্যে মোসাদের ৩ জন কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে বলে জানা যায়।

ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত মোসাদের ওই স্থাপনায় এসব ইসরাইলি কর্মকর্তা কয়েক মাস যাবত কাজ করে আসছিলেন। এদিকে, ইরাকে মোসাদের উপর হামলার পরও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতনিয়াহুর দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো রকম মন্তব্য আসেনি।

সদ্য সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে ইসরাইলের একটি জাহাজ হামলার শিকার হওয়ার পর এরবিল শহরে মোসাদের স্থাপনায় এই হামলা হয়। জাহাজে হামলার জন্য ইসরাইল অবশ্য ইরানকে দায়ী করলেও, ইরান তা সরাসরি নাকচ করে দেয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়