a
ফাইল ছবি
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার স্বত্ব প্রায় ১৬২ কোটি টাকায় কিনে নিলো দেশীয় মার্কেটিং এজেন্সি ব্যান-টেক। বিসিবির লক্ষ্য ছিল ১৫০ কোটি টাকায় টিভি স্বত্ব বিক্রয় করা। কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি পেল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সবকিছু মিলিয়ে সর্বমোট নয়টি হোম সিরিজের জন্য ব্যান-টেক ১৬১ কোটি ৭৩ লাখ টাকারও বেশি মূল্য দিচ্ছে (প্রায় ১৯ মিলিয়ন)। এই নয়টি হোম সিরিজে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা যা স্বত্ব কিনে নিলো ব্যানটেক।
গত ১৭মে সোমবার উন্মুক্ত বিডিংয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় টিভি স্বত্ব নিজেদের করে নেয় ব্যান-টেক। গতকাল ১৮ মে মঙ্গলবার এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে গণমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরে বিসিবি।
বিসিবি চলতি বছরের ১৮ মে থেকে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত হোম সিরিজের টিভি স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। টিভি স্বত্ব বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের ফ্লোর প্রাইস ১৫০ কোটি টাকা। আমরা এর চেয়ে কিছু বেশি অর্থে স্বত্ব বিক্রি করতে পেরেছি। আগামী দুই বছর বাংলাদেশ দলের হোম সিরিজের প্রতিটি ম্যাচ তারা সম্প্রচার করবে’।
বিসিবিকে ধন্যবাদ দিয়ে বেনটেকের প্রধান নির্বাহী এজিএম সাব্বির বলেছেন, ‘বিসিবিকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেয়ার জন্য। আমরা আগামী আড়াই বছরের জন্য টিভি রাইটস কিনেছি। ১৯ মিলিয়ন ডলারের বিনিময়ে কেনা এই সত্বের মধ্যে প্রোডাকশন খরচও অন্তর্ভুক্ত। মূলত বিসিবি প্রোডাকশন করবে। টিভি ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মটা আমাদের হাতেই থাকছে।’
উল্লেখ্য আসন্ন ২৩ মে হতে আরম্ভ হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ সরাসরি সম্প্রচারের মাধ্যমেই এই চুক্তি শুরু হবে। জিটিভি ও বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেলে টি স্পোর্টসে দেখা যাবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সবকটা ম্যাচ।
ফাইল ছবি
বিকেএসপিতে আজ (রোববার) সাকিবকে ছাড়াই ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছিল মোহামেডান। এ খেলায় বৃষ্টি আইনে ৯ রানে জয় পায় সাদাকালোরা। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ইরফান শুক্কুরের ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৫৯ রানের সংগ্রহ পায় মোহামেডান। এছাড়া ৫ রান আসে পেনাল্টি থেকে।
এরপর ওল্ড ডিওএইচএসের ইনিংসের ১৪তম ওভারে বৃষ্টি নামলে তাদের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১২৫ রান। যেখানে ১১৫ রানে থামে ওল্ড ডিওএইচএসের ইনিংস। এতে ৯ রানে জয় পায় মোহামেডান।
প্রসঙ্গত, ডিপিএলের আগে সাত রাউন্ডের মধ্যে নিজেদের প্রথম ৩ ম্যাচে টানা জয় পায় মোহামেডান। এরপর টানা তিন ম্যাচে হয় হার। তারপর সপ্তম রাউন্ডেই বাধে বিপত্তি। তবে আবাহনীর বিপক্ষে সাকিব কাণ্ডের পরেও জয় তুলে নেয় সাদাকালোরা। সে ম্যাচের পরেই নিষিদ্ধ হন সাকিব। আজ তারা ওল্ড ডিওএইচএসের বিপক্ষে আগে ব্যাট করতে নামে।
ফাইল ছবি
সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ থামছেই না। আসছে নতুন নতুন অভিযোগ। আজ রবিবার (৩০ জানুয়ারি) নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে নানা অভিযোগের কথা তুলে ধরেন নিপুণ।
সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে তার দুই গালে দুটো চুমু (কিস) খেতে বলেছিলেন। ওর দুই গালে চড় লাগানো উচিত ছিল। যেটা আমি করিনি।’
তিনি আরও বলেন, ‘সে সময় আমাদের প্যানেলের দুই নারী সদস্য শাহনূর ও জেসমিন উপস্থিত ছিল। তখনই উনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল।’
নিপুণ বলেন, ‘এখানে (সাধারণ সম্পাদক পদে জয়ী চিত্রনায়ক) জায়েদ খান, এফডিসির এমডি আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছেন। তারা টাকা দিয়ে ভোট কিনেছেন, ভিডিওতে সেটা দেখা গেছে।’
উল্লেখ্য, নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ।
নিপুন বলেন, ‘আমি আবার শিল্পী সমিতির নির্বাচনে শুধু সাধারণ সম্পাদকের ভোটগ্রহণ চাই। অন্য পদের নির্বাচন চাচ্ছি না। আমি সবকিছুর জন্য উচ্চ আদালতে যাবো। আমাদের শিল্পী সমিতির নির্বাচনে এই নিয়ম আছে শুধু এক পদের ভোট হওয়া।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সদ্য সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, আফজাল শরীফ, সাইমন, জেসমিনসহ কাঞ্চন-নিপুণ পরিষদের অধিকাংশ সদস্য।