a গণমুখী ও বাস্তবভিত্তিক বাজেট প্রনয়ণ করায় মাননীয় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন
ঢাকা বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

গণমুখী ও বাস্তবভিত্তিক বাজেট প্রনয়ণ করায় মাননীয় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন


সাইফুল আলম, ঢাকা প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৪ জুন, ২০২৫, ০৪:৪৮
গণমুখী ও বাস্তবভিত্তিক বাজেট প্রনয়ণ করায় মাননীয় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা:  শ্রমিকদের কল্যাণে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন গণমুখী ও বাস্তবভিত্তিক বাজেট প্রনয়ণ করায় মাননীয় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল ৩ জুন ২০২৫ ইং তারিখে জাতীয় প্রেসক্লাব ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি এবং সাধারণ সম্পাদক মোঃ হারিক হোসেন বলেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই বাজেট প্রতিক্রিয়ায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সময়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বিড়ি শিল্প উপহাদেশের একটি আদি ও পুরাতন শিল্প । এই উপমাহাদেশে যখন বেকার মানুষের কোন কর্মসংস্থানের সুযোগ ছিল না তখন বিড়ি শিল্পই ছিল একমাত্র কর্মসংস্থান। আজও দেশে এমন অঞ্চল রয়েছে যেখানে বিড়ি শিল্পই কর্মসংস্থানের একমাত্র অবলম্বন।

এটি বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ করা হয়েছে। দেশের ৫৪তম বাজেট। বাজেটের মূল লক্ষ্য “মূল্যস্ফীতি নিয়ন্ত্রন”। সংকটের এই সময়ে এটি খুবই গণমুখী ও বাস্তবভিত্তিক বাজেট। এই বাজেটে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড় দেওয়া হয়েছে। ৬২৬ আমদানি পণ্যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। একইসাথে প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পের উপর শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে। খাদ্যনিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর সিদ্ধান্তে আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। সমতাভিত্তিক, কল্যাণমুখী ও সময়োপযোগী প্রনয়ণ করায় বাংলাদেশের বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। একইসাথে মাননীয় অর্থ উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।

বিড়ি শিল্প দেশের প্রাচীন শ্রমঘন একটি শিল্প। বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে এই শিল্পের অবদান অপরিসীম। তবে বিভিন্ন সময়ে দেশী ও বিদেশী ষড়যন্ত্রে বিড়ি শিল্পে বারবার মাত্রাতিরিক্ত শুল্ক বৃদ্ধি করা হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিড়িতে কোনো শুল্ক ছিল না এবং বিড়ি একটি কুটির শিল্প হিসেবে পরিচিত ছিল। এদিকে বিড়ি ও সিগারেট একই গোত্রভূক্ত হওয়া শর্তেও এ দুটির মধ্যে বৈষম্য বিরাজ করছে। বিড়ির অগ্রীম আয়কর ১০ শতাংশ। আর সিগারেটের অগ্রীম আয়কর ৩ শতাংশ ছিল। কিন্তু শ্রমিকদের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ফলে সিগারেটের অগ্রীম আয়কর ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করেছে সরকার। তবুও বিড়ি ও সিগারেটের অগ্রীম আয়করে ব্যাপক বৈষম্য বিরাজ করছে। সুতরাং শ্রমিক বান্ধব বিড়ি শিল্পের ওপর থেকে অগ্রিম আয়কর সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করতে হবে।

বিড়ি একটি দেশিয় শ্রমিক নির্ভর শিল্প। পাকিস্থান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে হাতে তৈরি বিড়িকে প্রণোদনা দেয়া হয়। এসব দেশে বিড়ি ফ্যাক্টরী প্রতিষ্ঠা না করলে সিগারেট ফ্যাক্টরী করার অনুমোদন দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশে তার বিপরীত চিত্র। বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রে বারবার বিড়ি শিল্পের উপর মাত্রাতিরিক্ত শুল্কারোপ করা হয়েছে। অসম শুল্কের ভারে শিল্পটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। শ্রমিকরাই দেশের মূল চালিকা শক্তি, শ্রমিকরাই দেশের অর্থনীতির ভিত। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে শ্রমিক বাঁচবে। একইসাথে দেশের উন্নয়ন এবং শ্রমজীবি মানুষের স্বার্থে নিম্নতম মজুরী বোর্ডের মাধ্যমে বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি করার অনুরোধ করছি।

বাংলাদেশের অর্থনীতিতে বিড়ি শিল্পের মালিকদের অবদান অপরিসীম। তারা এ দেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানী বিএটি ও জেটিআই এ দেশের টোব্যাকো কোম্পানীর মার্কেট শোষণ করছে। তারা এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। বর্তমানে টোব্যাকো মার্কেটের ৮০ শতাংশ থেকে ৮৫ শতাংশ দখল করে আছে নিম্নস্তরের সিগারেট। এসব নিম্নস্তরের সিগারেট ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির। সুতরাং দেশীয় শ্রমঘন বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষার্থে এই দেশে বিদেশী বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট উৎপাদন বন্ধের আহবান জানাচ্ছি। নানাবিধ প্রতিকূলতার মাঝে টিকে থাকা বিড়ি শিল্পের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি । বিড়িতে ট্যাক্স বৃদ্ধির ফলে অসাধু বিড়ি ব্যবসায়ীরা বেশি লাভের আশায় সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে নকল বিড়ি উৎপাদন করে। এছাড়া খুচরা বিক্রেতাগণও বেশি লাভের আশায় নকল বিড়ি বিক্রিতে উৎসাহিত হয়। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায় এবং প্রকৃত রাজস্ব প্রদানকারী বিজি মালিকরা ক্ষতিগ্রস্থ হয়। সুতরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে হলে নকল বিড়ি বন্ধ করতে হবে। একইসাথে নকল বিড়ি ও সিগারেট উৎপাদান এবং বিক্রি বন্ধে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানাচ্ছি।

দেশীয় শিল্প, প্রান্তিক গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কর্ম রক্ষার্থে আমাদের দাবিসমূহ পেশ করছি। দাবীসমূহ-
১. বিড়ি শিল্পের উপর থেকে অগ্রীম আয়কর প্রত্যাহার করতে হবে।
২. বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট বন্ধ করতে হবে।
৩. নূন্যতম মজুরী বোর্ডের মাধ্যমে বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি করতে হবে।
৪. নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে।
সুপ্রিয় বন্ধুগণ,
জাতির জাগ্রত বিবেক হিসেবে আপনারা অতীতেও আমাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের কলম আমাদের রুটি-রুজির সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের বক্তব্য শোনার জন্য পুনরায় আস্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তারেক রহমানের একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা--যুগান্তকারী কর্মসূচী


শামসুজ্জামান মেহেদী, লেখক ও রাজনীতিবিদ
সোমবার, ০৫ মে, ২০২৫, ০৮:১৮
তারেক রহমানের একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা--যুগান্তকারী কর্মসূচ

ছবি সংগৃহীত

তারেক রহমানের একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা--যুগান্তকারী কর্মসূচী। 

কোন প্রকার লবিং নয়, উত্তরাধিকার সূত্রেও নয়, একেবারে প্রান্তিক পর্যায় থেকে অর্থাৎ বগুড়া জেলা বিএনপির সদস্য পদ গ্রহণের মাধ্যমে প্রায় তিন দশক রাজনীতির মাধ্যমে ওতপ্রোতভাবে জড়িত থেকে আজকের পর্যায়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে তিনি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুঁটে গিয়ে গ্রামের অসচ্ছল, দরিদ্র, বন্যা পীড়িত অসহায় মানুষের হাতে তুলে দিয়েছেন হাঁস-মুরগী, গবাদি পশু, শস্য বীজ। উন্মুক্ত জলাশয়ে ছেড়েছেন মাছের পোনা। সমাজ বিজ্ঞানের একজন শিক্ষার্থি হিসাবে আমি কেস স্টাডি করে দেখেছি কোন শিল্পপতি, ব্যবসায়ী কিংবা কোন ব্যক্তি যখন গ্রামের সহায় সম্বলহীন অসহায় মানুষের হাতে পাঁচশো টাকা তুলে দেন বেশির ভাগ মানুষই তা খরচ করে ফেলে। কিন্তু তারেক রহমান এ ধরনের সহযোগিতার প্যাটার্ণ চেইঞ্জ করে যখন কোন পরিবারের হাতে দশটা মুরগী কিংবা দশটা হাঁস, একটা ছাগল কিংবা গাভী তুলে দিয়েছেন তখন সাহায্য প্রাপ্ত ব্যক্তিরা তা বিক্রি না করে লালন-পালন করে সম্পদ বৃদ্ধি করে আত্মনির্ভরশীলতার পথ খুঁজে পেয়েছে। নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রেখেছে। অনগ্রসর জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করার এ এক বিশুদ্ধ আয়োজন, সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন। উৎপাদন, উন্নয়ন এবং স্বনির্ভরতার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায়শই বলতেন, 'যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে না, আল্লাহ সে জাতির ভাগ্য পরিবর্তন করেন না।' তিনি বলতেন, আমাদের প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে হবে। প্রতিটি বাড়িতে হাঁস-মুরগী, গরু-ছাগল, মৎস্য খামার গড়ে তুলতে হবে। সবাইকে কাজ করতে হবে। কেউ বেকার থাকতে পারবে না। কর্মের মধ্য দিয়ে সম্পদ বাড়াতে হবে। পরিবারের প্রয়োজন মেটাতে হবে। গ্রামের শত শত মাইল পায়ে হেঁটে তিনি এসব কর্মসূচি সরেজমিনে দেখেছেন। বলতেন, আই শ্যাল মেইক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান। তিনি একথা বলেই ক্ষান্ত হননি বরং ড্রইং রুমের রাজনীতিকে নির্বাসনে পাঠিয়ে হতদরিদ্র জনগোষ্ঠীর অলস হাতকে কর্মের হাতে পরিণত করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাত কোটি, স্বাধীনতার চুয়ান্ন বছরে এদেশের জনসংখ্যা প্রায় আঠারো কোটি। প্রতিদিন আমাদের আবাদি জমির পরিমাণ কমছে, বাড়ছে জনসংখ্যা, আবাদি জমিতে গড়ে উঠছে বসতবাড়ি। কাজেই উৎপাদন না বাড়াতে পারলে জনসংখ্যার খাদ্য ঘাটতি হবে। খাদ্য ঘাটতি হলে দেশ আমদানি নির্ভর হয়ে যাবে। নিকট অতীতে আমাদের মত বহু দেশ গরীব ছিল, নিরন্তর পরিশ্রম করে তারা ভাগ্যের চাকা ঘুরিয়েছে। পরিশ্রম করেই আমাদের ভাগ্য পরিবর্তন করতে হবে। 

আমাদের দেশে একটা প্রবাদ শোনা যায় 'বাপকা বেটা সিপাইকা ঘোড়া। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে লাইক ফাদার লাইক সান এ কথা নতুন করে বলার প্রয়োজন নাই। দৈনিক দিনকাল ২ এপ্রিল ২০০৩ সালে একটা খবর প্রকাশিত হয়েছিল। 'উত্তর জনপদে অবহেলিতদের মাঝে হাঁস মুরগী বিতরণ- বিধবা নপিজানের দু-চোখে পানি।' রিপোর্টে লেখা হয়েছে- 'ঝলমলিয়া বাজারে তারেক রহমানের হাত থেকে একটি ছাগল পেয়ে বিধবা নপিজান মহাখুশি। সত্তুর বছরের নপিজান যখন ছাগল নিচ্ছিলেন তখন তার দুচোখ বেয়ে পানি পড়ছিল। নপিজান সাংবাদিকদের বলেন, আমি মহাখুশি। দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখেন। দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৩ সেপ্টেম্বর ২০০৩ তারিখে মাহবুব আলম রতনের "হীরার বাড়ী" শীর্ষক ফিচার ধর্মী খবর প্রকাশের পর তারেক রহমান ময়মনসিংহ থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে মুক্তাগাছা উপজেলায় গ্রামের আঁকাবাকা পথ পেরিয়ে কান্দিগাঁও গ্রামে যান। সেখানে দেখলেন মরহুম নুরুজ্জামান হীরার দু'ছেলের একজন পুকুর কেটে মাছ চাষ, ভুট্টা চাষ, কলা, পেয়ারা, বরই, লেবু, কচু, শাক সবজির চাষ, আম, কাঁঠাল, নারিকেল, সুপারি, লিচু, জলপাই, জাম্বুরা, বেল সহ নানা জাতের গাছ লাগিয়েছেন। ময়মনসিংহের অস্বচ্ছল যুবক নিজ চেষ্টায় স্বচ্ছলতার দৃষ্টান্ত গড়েছেন। স্থাপন করেছেন হীরা এন্ড সন্স মিশ্র খামার। তার এই উদ্যোগকে উৎসাহিত করার জন্য তারেক রহমান তাকে বিভিন্ন ফল, শাক সবজির বীজ একটা পাওয়ার টিলার ও শ্যালো মেশিন প্রদান করেন। (সূত্র দৈনিক প্রথম আলো ২৪ ডিসেম্বর ২০০৩) শুধু তাই নয় দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ভালুকায় মোতালেবের 'আরবের  খেজুর বাগান পরিদর্শন করেন তারেক রহমান। ১৭ জুন ২০০৪ দৈনিক প্রথম আলো পত্রিকার শীর্ষক রিপোর্টে জানা যায়, দেশে বিভিন্ন ব্যবসায় ব্যর্থ হয়ে ৮ম শ্রেণি পর্যন্ত পড়ুয়া আব্দুল মোতালেব ১৯৯৭ সালে সৌদি আরব গিয়ে খেজুর বাগানে কাজ করেন। ২০০০ সালে বউ-বাচ্চা আত্মীয় স্বজনের জন্য কিছু না এনে ৩৫ কেজি খেজুর নিয়ে দেশে ফেরেন আরবের খেজুর বাগান করবেন বলে। দেশে ফিরে আত্মীয় স্বজনকে খেজুর খাইয়ে বিচি সংগ্রহ করেন খেজুর বাগান করার ইচ্ছায়। দীর্ঘদিন পর দেশে খালি হাতে ফেরায় মান অভিমানে যখন তুঙ্গে তখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অভিমান করে বাড়ির আঙ্গিনায় ফেলে দেওয়া বিচির বস্তায় একদিন চারা গজিয়ে উঠে। পরবর্তীতে বাবার দেওয়া ৭০ শতাংশ জমিতে রোপনকৃত ৩০০ টা খেজুর গাছ আজ বিশাল বাগানে পরিণত হয়েছে। বাগানের ফাঁকে ফাঁকে বিভিন্ন সবজি চাষ করে মোতালেব আজ স্বাবলম্বী। মোতালেবের খেজুর বাগানের এক একটা চারার মূল্য ২০০ থেকে ২৫০ রিয়াল বলে মোতালেব জানান।

এবার আমি পত্রিকায় প্রকাশিত তারেক রহমানের 'একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা শীর্ষক কর্মসূচি সম্পর্কে কিছুটা আলোকপাত করবো। জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যেমে জনাব তারেক রহমান রাজশাহীর পুঠিয়া দুর্গাপুরে ৬০০ পরিবারকে ২০০ ছাগল, ২০০ মুরগী ও ২০০ হাঁস বিতরণ করেন। (সূত্র: ২ এপ্রিল ২০০২ দৈনিক প্রথম আলো) এবং রাজশাহীতে ২০০ ছাগল ২০০০ মুরগী, ৪৫০টা হাঁস ও উন্মুক্ত জলাশয়ে ১০০০০ মাছের পোনা অবমুক্ত করেন। (সূত্র: দৈনিক আজকের কাগজ ৩ এপ্রিল ২০০৩) কক্সবাজারে ১০০ ছাগল ২০০০ মুরগী, ১৬০০ হাঁস বিতরণ করেন। (সূত্র: ১৬ এপ্রিল ২০০৩ দৈনিক ইনকিলাব) বরিশালের আগৈলঝড়ায় ৪২ টি পরিবারের মধ্যে কয়েক হাজার মুরগী এবং ১২ টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেন। (সূত্র: ২৬ এপ্রিল ২০০৩ দৈনিক ইত্তেফাক) নোয়াখালীতে ৯৬ টি পরিবারে ১ টি করে ছাগল ৬০ টি পরিবারে ৮ টি করে মুরগী ৩০০ টি পরিবারে ১ টি করে উন্নত জাতের নারিকেলের চাড়া ও সবজি বীজ বিতরণ করেন। (সূত্র: ২৮ আগষ্ট ২০০৩ দৈনিক ইনকিলাব) ঝিনাইদহে ২৫০ টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেন। (সূত্র: দৈনিক ইনকিলাব ৮মে  ২০০৩) শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবর্দি উপজেলায় ২৫ টি ছাগল ১৫০ টি বিভিন্ন ফলজ গাছের চাড়া, ৩৩ ব্যাগ ব্রী ধান বীজ ও ৫০ ব্যাগ সবজি বীজ বিতরণ করেন। (সূত্র: দৈনিক ইত্তেফাক ৫ জুন ২০০৩) জামালপুরের বকশিগঞ্জে ৫০০ ব্যাগ ধান বীজ, ৭৫ প্যাকেট সবজি বীজ, ২৯৫ টি বিভিন্ন ফলজ চারা, ৬৮ টি ছাগল, ১৫ টি গরু, ৩৪০ টি মুরগী, ৩২০ টি হাঁস বিতরণ করেন। (সূত্র: দৈনিক প্রথম আলো ৬ জুন ২০০৩) সিলেট জেলার রাজনগরের পাঁচ গাঁওয়ে ৪০০ এবং একটুনা বাজারে ৩৭৫ টি পরিবারের মধ্যে ধান ও সবজি বীজ এবং গাছের চাড়া ও হাঁস মুরগী বিতরণ করেন। (সূত্র: ২২ আগষ্ট ২০০৪ দৈনিক দিনকাল) এভাবে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় হাজার হাজার অস্বচ্ছল পরিবারকে সহযোগিতা করে স্বচ্ছলতার মুখ দেখান। প্রতিটি রাজনৈতিক দল কিংবা সামাজিক সংগঠন চাইলে এভাবে প্রত্যেকটি গ্রামে অন্তত দশজন ব্যক্তিকে স্বচ্ছল ও সাবলম্বি করারা উদ্যোগ গ্রহণ করতে পারে। 

কর্মের মধ্য দিয়ে এরকম হাজারো দৃষ্টান্ত রেখে চলেছেন আমাদের আদর্শের জনক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন প্রায় এক দশক গৃহবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাঁর একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা আজ দেশ বিদেশে প্রশংসিত। আসুন আমরা সকলে মিলে জনাব তারেক রহমানের এই মহতি উদ্যোগে শামিল হই এবং দারিদ্র্য বিমোচনে সময়ের দাবি পরিশোধ করি। আত্মনির্ভরশীল হই, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়ি।

Photo credit : Rumon Rahman

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বিএনপি মহাসমাবেশ ভেন্যু বিষয়ে রাতে সংবাদ সম্মেলন করবে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ০৭:৫৭
বিএনপি মহাসমাবেশ ভেন্যু বিষয়ে রাতে সংবাদ সম্মেলন করবে

ফাইল ছবি

বর্তমান সরকারের পদত্যাগ এবং সংসদ বিপুপ্তির ১ দফা সামনে রেখে ঢাকায় ২৭ জুলাইয়ের মহাসমাবেশের ভেন্যু চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়ে রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি।

বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হবে। এতে মহাসমাবেশসহ সার্বিক বিষয় তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবারের মহাসমাবেশের স্থান চূড়ান্ত করতে বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা নয়াপল্টন ত্যাগ করেন। এরপরই রাতেই সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অর্থনীতি